Fiver-এ নতুনদের জন্য কোন কাজের চাহিদা বেশি

 আপনি কি?  আজকের আর্টিকেলে অনলাইন বিশ্বে, Fiver-এ নতুনদের জন্য সবচেয়ে চাহিদা সম্পন্ন জনপ্রিয় কাজ কোনটি জানতে চাচ্ছেন, তাহলে এ সাইট ও ফ্রি টুলস সহ বিস্তারিত আপডেট তথ্য মনোযোগ সহকারে পড়ে জেনে নিতে পারেন।

ফাইবারে-নতুনদের-কাজের-চাহিদা

Fiver-এ নতুনদের জন্য কম অভিজ্ঞতা সম্পূর্ণ সহজ ও চাহিদামূলক কাজ হল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা ডাটা এন্ট্রি। এছাড়াও নতুনদের জন্য ফ্রিল্যান্সিং জগতে এসিও ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন Gig তৈরির সহজ কাজগুলি পাওয়া যায়। এ সম্পর্কে বিস্তারিত জানতে, আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

পেজ সূচিপত্রঃ Fiver-এ নতুনদের জন্য কোন কাজের চাহিদা বেশি সম্পর্কে জানতে পড়ুন।

Fiver-এ নতুনদের কাজের চাহিদা

ডিজিটাল মার্কেটিং যুগে Fiver অনলাইন পৃথিবীর বৃহত্তম প্ল্যাটফর্ম। এই জগতে প্রতিদিন হাজার হাজার ফ্রিল্যান্সার প্রবেশ করে। তাদের একটাই উদ্দেশ্য অনলাইন জগত থেকে ঘরে বসে টাকা ইনকাম করা। নতুনদের উপযোগী ও জনপ্রিয় কাজগুলো হল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যাকে ডাটা এন্টির কাজ বলা হয় এছাড়াও ফাইল কনভারশন কন্টেন আর্টিকেল সোশ্যাল মিডিয়ার ডিজাইন ছোটখাট মাল্টিমিডিয়া এ কাজ করা হয়। নতুনদের জন্য ফাইবারে কাজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ প্রথমে মানসম্মত কাজের মাধ্যমে যদি ভালো সার্ভিস দিতে পারেন। তাহলে ধীরে ধীরে স্কিল বৃদ্ধির মাধ্যমে পরবর্তীতে আপনারা দক্ষতা সাথে মানসম্মত কাজ ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারবেন।

ফাইবারে লক্ষ লক্ষ মানুষ আয় করে চলেছে। আপনি নতুন তো কি হয়েছে  প্রতিবেদন দক্ষতায় ও চাহিদা সম্পন্ন কাজ সহ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে জেনে আজকেই ইনকাম শুরু করুন। আপনাদের সুবিধার্থে বিস্তারিত আর্টিকেল জুড়ে বর্ণনা করা হবে। নিচের জেনে নিন।

Fiver-কি

ফাইবার হলো একটা অনলাইন ইনকামের বিরাট সাইট বা  প্ল্যাটফর্ম। অনলাইন জগতের এই প্লাটফর্মে পরিষেবা গুলো ক্রয়-বিক্রয় করা হয়। যেখানে পাট টাইম এবং ফুল টাইম জব করে হাজার হাজার মানুষ প্রতিদিন ইনকাম করে চলেছে। এখানে আপনিও গীগ তৈরি করে দেশ-বিদেশি ক্লায়েন্টের কাছে  কাজ খুঁজতে পারেন। তবে শর্ত  প্রথমেই আপনার জন্য ফাইবারে একটি একাউন্ট খোলা প্রয়োজন হবে। যদি ফাইবারে ধৈর্য ও দক্ষতা সহকারে কাজ করা যায়। তাহলে একসময় অনেক টাকা ইনকাম করা যায়। এজন্য ফাইবারের অনলাইন ইনকামের সম্পর্কে ধারণা থাকা অবশ্যক।

নতুন ফ্রিল্যান্সারদের জন্য ফাইবারে কাজ করা তুলনামূলকভাবে সহজ। যদিও এই প্লাটফর্মে অনেক রকমের কাজ থাকে। কিন্তু সহজ কাজও পাওয়া যায়। যার মাধ্যমে নতুনরা ধীরে ধীরে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে ওঠে। যেখান থেকে ছোট্ট ছোট্ট কাজ করে, টাকা আয় করা যায়। তাহলে চলুন কি কি কাজ ফাইবারে নতুনদের জন্য করা যায়। জেনে নেওয়া যাক।

আরো পড়ুনঃমোবাইলে ফাইবারের কাজ করা

ফাইবার প্লাটফর্মে কি কাজ পাওয়া যায়

ফ্রিল্যান্সিং জগতে ফাইবার প্ল্যাটফর্ম কি এবং এখানে কি কি কাজ পাওয়া যায়। অনেকে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা তাদের ক্ষেত্রে বলবো ওপরে কিছুই হলেও ফাইবার সম্পর্কে জ্ঞান অর্জন করেছেন। কিন্তু এখনো আপনাদের অনেক কিছু জানার বিষয় আছে যেগুলো জানলে পরবর্তীতে অনেক সুবিধা পাবেন। এর মধ্যে অন্যতম সেক্টরে কাজ কি। চলুন জেনে নেওয়া যাক।

গ্রাফিক্স ডিজাইন মধ্যে পাবেন

লোগো ডিজাইন

ব্যানার ডিজাইন

সোশ্যাল মিডিয়া ডিজাইন

থাম্বেল ডিজাইন

ফ্লাইয়ার/ভাউচার

বিজনেস কার্ড 

ইলাস্টেশন

ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পাবেন

Seo

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

ফেসবুক ইনস্টাগ্রাম মার্কেটিং

গুগল এড

ইমেল মার্কেটিং

লিড জেনারেশন

এফিলেট মার্কেটিং

কন্টেন রাইটিং

রাইটিং ট্রান্সলেশন

আর্টিকেল রাইটিং

ব্লগ রাইটিং

কপিরাইটিং

ট্রানসলেশন

প্রোডাক্ট ডেসক্রিপশন ইত্যাদি

এছাড়াও ভিডিও এন্ড এনিমেশন প্রোগ্রামিং এন্ড টাচ মিউজিক এন্ড অডিও বিজনেস ডেটা এন্টি লাইফ স্টাইল সার্ভিস দেয়া হয়।

ফাইবারে অ্যাকাউন্ট তৈরীর নিয়ম

অনলাইন জগতে প্রথমে একটি অ্যাকাউন্ট  প্রয়োজন হয়। যেখানে ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। একাউন্ট খোলার জন্য যেগুলো প্রয়োজন। চলুন নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ফাইবার একাউন্ট খুলতে যে এলিমেন্ট প্রয়োজন তা হল

একটি গ্রহণযোগ্য ইমেইল( টুইস্টেপ ভেরিফিকেশন থাকলে ভালো হয়)

একটি সচল মোবাইল নাম্বার

একটি এনআইডি কার্ড অথবা একটি স্মার্ট কার্ড থাকতে হবে

নিজের নাম অথবা একটি প্রফেশনাল ব্যান্ড নির্বাচন করুন

একটি ফরমাল ছবি দিবেন

একটি ব্র্যান্ড লোগো দিবেন

ভেরিফায়েড Payneer অ্যাকাউন্ট করুন

প্রথমে google ক্রমে যাবেন অথবা ফায়ারফক্স ব্রাউজারে প্রবেশ করুন এরপরে ফাইবার অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন নাও বাটনে ক্লিক করুন তারপরে ফাইবারে নতুন পেজ ওপেন হবে। এরপর নিচে লেখা থাকবে কন্টিনিউ উইথ ফেসবুক কন্টিনিউ উইথ google অথবা কন্টিনিউ উইথ এপ্লাই ইত্যাদি।, যে কোন একটিতে ক্লিক করুন ফাইবার অ্যাকাউন্ট অটোমেটিক তৈরি হবে। এখান থেকেসরাসরি ফাইবার ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপরে সুজ ইউজার নেম পাসওয়ার্ড বাক্স পাবেন এই বক্সটি সম্পূর্ণ সঠিকভাবে পূরণ করুন। যে ইমেইল দিয়ে সাইন আপ করেছেন সেই ইমেইলে থেকে একাউন্ট ভেরিফাই করুন এবং ক্লিক করুন একটি ভিডিও একাউন্ট বাটনে এখান থেকে আপনার ভেরিফাই কমপ্লিট হবে। প্রোফাইলে আপনার ছবি নাম অভিজ্ঞতা নিজের বায়োডাটা সহ পোর্টফলিও তুলে ধরুন। গুগল ম্যাপ অথবা লোকেশন তুলে ধরুন। এরপরে ক্যাটাগরি সিলেক্ট করুন। ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করুন। সর্বশেষ মানসম্মত ও আকর্ষণীয় গীগ তৈরি করুন।

আরো জানুনঃফাইবারে কোন কাজের চাহিদা বেশি

নতুনদের জন্য ফাইবারে কাজ কি

ফাইবারে নতুনদের জন্য ছোট্ট ছোট্ট কাজ করে অনেক টাকা ইনকাম করা যায়। এই মার্কেটপ্লেসে আপনি যদি কাজ করতে চান। তাহলে প্রাথমিক ধারণা থাকা অবশ্যক। আমাদের মধ্যে এই ধারণাগুলো অনেকেই জানেন না। এজন্য অনেক জায়গায় এই তথ্যটি খোঁজাখুঁজি করেন। আর চিন্তার কোন দরকার নাই। আজকের আর্টিকেলে সঠিক কাজগুলো সম্পর্কে জানানো হবে। নিচে জেনে নিতে পারেন।

ট্রান্সলেশন

আর্টিকেল রাইটিং

ডাটা এন্ট্রি

Canva ডিজাইন

থাম্বেল ডিজাইন

ক্যানভা ডিজাইন

সিম্পল ভিডিও এডিটিং

ভয়েস ওয়ারকার

এসইও অপটিমাইজেশন

অ্যাফিলেট marketing

ট্রান্সক্রিপ্ট প্রোগ্রামিং

ওয়ার্ডপ্রেস

এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং।

এছাড়াও এই প্লাটফর্মে আরো অনেক কাজ নতুনের জন্য পাওয়া যায়।

অভিজ্ঞদের ফাইবারে কাজের ধরন 

ফ্রিল্যান্সিং জগতে ফাইবার একটি লক্ষ টাকা ইনকাম করার সাইট। যেখানে বিশ্বের বড় বড় অনলাইন কাজগুলো দক্ষ স্কিল দ্বারা করানো হয়। আপনিও তার বাইরে নন। কিন্তু অনেকে ফাইভারের অভিজ্ঞদের কি কি কাজ করানো হয় জানেন না। এজন্য কোন টেনশন নাই। আজকে আর্টিকেলে আমরা আলোচনা করব অভিজ্ঞদের ফাইবারে কি কাজ পাওয়া যায় যেমন

Seo ও Technical Seo

ওয়েব ডেভেলপমেন্ট

ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট

ইউ এক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন

ভিডিও এডিটিং

কন্টেন রাইটিং ও কপিরাইট

ডিজিটাল মার্কেটিং

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

Google এডস

ডাটা এনালেটিক্স

এ আই অটোমেশন

এ আইচ্যাট বট ডেভেলপমেন্ট

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট

থ্রিডি মডেলিং ওমিনেশন

প্রফেশনাল ভয়েস ওভার

ইমেইল মার্কেটিং

বিজনেস কন্সাল্টিং

মোবাইলের ফাইবারের কাজ করা

আপনি কি জানেন ফাইবারে মোবাইল দিয়ে কাজ করে টাকা ইনকাম করা যায়। সবার পক্ষে পিসি বা ল্যাপটপ কিনা সম্ভব হয় না। এজন্য মোবাইল দিয়ে যারা কাজ করতে ইচ্ছুক তাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হলো ফাইবারে মোবাইল দিয়ে টাকা ইনকাম করা। আসলে এটা অসম্ভব কিছুই না ইচ্ছা থাকলে উপায় হবেই। কিন্তু কষ্ট হবে এতোটুকু। এই ফাইবার মার্কেটপ্লেসে ছোট ছোট কিছু কাজ আছে যেগুলো মোবাইল দিয়ে করা যায়। যেমন ইন্টারনেট কানেকশন দিয়ে মোবাইলে ফাইবারে আর্টিকেল রাইটিং ফটো এডিটিং ট্রান্সলেশন ছোট ছোট কাজগুলো করা যায়। তবে শর্ত হলো যে ডিভাইসে কাজ করো না কেন অভিজ্ঞতা থাকা জরুরী। অভিজ্ঞতার ধরন ক্ষমতা যার যত বেশি তার ইনকামও বেশি।

ফাইবারে কোন কাজের চাহিদা বেশি

আমরা জানি অনলাইন জগতের ফাইবার প্লাটফর্ম বড় একটা জায়গা করে রেখেছে । তবে অনেকে দক্ষ অদক্ষ সকলের জানতে চান ফাইবারে সবচেয়ে সেরা মার্কেটপ্লেস কোনটি। যে পরিষেবার মাধ্যমে পার্ট টাইম এবং ফুল টাইম জব পাওয়া যায়। তাহলে আর দেরি কেন চলুন আর ফাইবারে চাহিদা সম্পন্ন কাজ কি কি জেনে নেওয়া যাক।

ডিজিটাল মার্কেটিংঃ ফাইবারে ডিজিটাল মার্কেটিং একটি জনপ্রিয় প্লাটফর্ম। ডিজিটাল মার্কেটিং প্লেস ফাইবারে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। কাজের মধ্যে থাকছে টেকনিক্যালি এসিও অপটিমাইজেশন অ্যাপিলেট মার্কেটিং, লিড জেনারেশন, অনলাইন রিপিটেশন ম্যানেজমেন্ট, ই কমার্স মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, এবং ইউটিউব মার্কেটিং

ফাইবারে-নতুনদের-কাজের-চাহিদা

এ কাজগুলো মার্কেটপ্লেসে খুবই জনপ্রিয়। প্রত্যেকটি আলাদা দক্ষতা নিয়ে গীগ তৈরি করে, এই মার্কেটপ্লেসে কাজ করতে হয়।

গ্রাফিক্স ডিজাইনঃ ফাইবারে সোশ্যাল মিডিয়ার গ্রাফিক্স ডিজাইনের যাবতীয় কাজ করে থাকে। যেমন গ্রাফিক্স লোগো ডিজাইন ব্যান্ডিং সহ ইলাস্টেশন ব্যানার ডিজাইন টি শার্ট ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন ফ্লায়ার ডিজাইন সহ পোস্টার ডিজাইন ইউটিউব থাম্বেল ডিজাইন বুক কভার ডিজাইন প্যাকেজিং ডিজাইন প্রেসেন্টেশন ডিজাইন পাওয়ার পয়েন্ট ব্রান্ড আইডেন্টিটি ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া এন্ড ডিজাইন ।

নতুনদের জন্য লোগো সোশ্যাল মিডিয়া পোস্ট youtube থাম্বেল সহ ফ্লায়ার এবং বিজনেস কার্ডের আলাদা গীত তৈরি করতে হবে। এগুলো যে কোন একটিতে দক্ষতা অর্জন করতে পারলে বাজিমাত। আপনি অনায়াসে একটি ভালো এমাউন্ট মাসে ইনকাম করতে পারবেন।

লোগো ডিজাইনঃ ফাইবার মার্কেটপ্লেস এর লোগো ডিজাইন সবচেয়ে সহজ এবং ডিমান্ডেবল কাজ। বিশ্বের বড় বড় কোম্পানি লোগো ডিজাইনে জন্য সুপারিশ করে। আপনি যদি আকর্ষণীয় ও লোভনীয় লোগো তৈরি করতে পারেন তাহলে এ সকল লোগো দিয়ে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন। কারণ বাইরে দেশের ক্ল্যান রা তাদের কাজের সৌন্দর্যতা দেখে যদি আপনাদের কাজ তাদের মনমতো হয়ে যায় তাহলে ৮০ থেকে ১০০ ডলার পর্যন্ত পাওয়া সম্ভাবনা থাকে।

সোশ্যাল মিডিয়া মার্কেটিংঃ নতুনদের জন্য সেরা মার্কেট প্লেস হল সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আপনি চাইলে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম লিংক দিন টিক টক যেকোন প্লাটফর্ম ব্যবহার করে ব্র্যান্ড লোগো প্রচারণার মাধ্যমে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করতে পারেন। এগুলোতে কিক তৈরি করে প্রচার-প্রচারণা করা।

আরো দেখুনঃফাইবারে কাজ পাওয়ার উপায়

Fiver-এ কিভাবে টাকা ইনকাম করা যায়

আপনি যদি মনে করেন, প্রতি মাসে লক্ষ টাকা আয় করব তাহলে আপ ওয়াক ফ্রিল্যান্সার ফাইবারের মতো অনলাইন প্লাটফর্মে কাজ করতে হবে। এই তিনটি প্লাটফর্মের মধ্যে পপুলার সাইড হচ্ছে ফাইবার। ফাইবারে কাজের ধরন হলো আপনি নিজের যেকোনো কাজের দক্ষতা দিয়ে ক্লায়েন্টের কাজ করা। বা অন্যের কাজ নিয়ে করা। এখানে দুজনে একই সাথে উপকৃত হল ফাইবার ও কিছু ইনকাম করল। তবে ফাইবারে টাকা ইনকামের জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। যেমন

দক্ষতা অর্জন করাঃ ফাইবারে যে সমস্ত কাজগুলো আছে তার যে কোন কাজের উপরে বিশেষ স্কিল থাকতে হবে।

ফাইবারের সেলার ও পোর্টফলিও তৈরি করাঃ আপনার নিজের দক্ষতা অভিজ্ঞতার কাজের নমুনা ক্লায়েন্টকে প্রদর্শন করার মাধ্যমে প্রমাণ দেওয়া।

গিগ তৈরি করাঃ আপনি যদি ভালো গিগ তৈরি করতে পারেন তাহলে ভালো কাজ আশা করা যায়।

ক্লাইনের অর্ডার পাওয়াঃ আপনার দিক ক্লায়েন্ট দেখার পরে যদি পছন্দ হয়। সে ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে অর্ডার করতে পারে। কিন্তু আপনাকে সময় মত কাজ ডেলিভারি দিতে হবে।

পেমেন্ট পাওয়াঃ অর্ডার সফলভাবে সম্পন্ন করলে ফাইবার এর নিয়ম অনুযায়ী আপনার একাউন্টে টাকা যোগ হবে।

ফাইবারে পেমেন্ট নেওয়ার উপায়

ফাইবার থেকে পেমেন্ট নেওয়ার সহজ উপায় হল প্রথমে ফাইবার প্রোফাইলে যান। এরপর মাই বিজনেসে যাবেন। এরপর আর্নিং সেকশনে যান। এখানে নিচে দেখুন উইথড্র ব্যালেন্স সেকশন আছে। এখানে বলে রাখা ভালো আপনাকে প্যানিয়ন সেট করতে হয়। এরপরে কনফার্ম উইড্রোতে ক্লিক করবেন। এবার আপনাকে এক থেকে দুই দিনের মধ্যে পেমেন্ট দিবে এরপরে গট ইটে ক্লিক করুন। ফাইবারের নিয়ম অনুযায়ী পার উইন্ডোতে প্রতি তিন ডলার করে কেটে নেয়। 

তবে শর্ত হলো ৫০ ডলারের নিচে হলে পিনিয়র থেকে টাকা উইড্য করতে পারবেন না। এজন্য পিনিয়রের উইন্ডো এন্ড টাচ বার এ ক্লিক করুন। এখান থেকে আপনাকে ব্যাংক একাউন্টে নিয়ে যাবে। এখান থেকে ব্যাংক ক্লিক করুন। এরপরে ব্যাংক ইউএসডিটি ক্লিক করুন। জাস্ট রিভিউতে ক্লিক করুন এখন থেকে প্রায় তিন থেকে সাত দিনের মধ্যে আপনার টাকা ব্যাংক একাউন্টে ট্রান্সফার হবে। আশা করছি নতুনদের জন্য বুঝতে সুবিধা হয়েছে।

ফাইবার থেকে কত টাকা ইনকাম করা যায়

আপনি যদি ফাইবার থেকে টাকা ইনকাম করতে চান তাহলে যে বিষয়গুলোর উপরে লক্ষ্য রাখতে হবে আপনার কাজের ধরন পরিষেবারটির অফার সহ নিজের দক্ষতা। আপনার কাজের কোয়ালিটি ফুল যদি ভাল হয় তাহলে প্রতি মাসে কতটা কাজ সম্পন্ন করছেন প্রোফাইল রেটিং কত এগুলো যাচাই-বাছাই করে ফাইবারে পার্ট টাইম জব করেন কিনা ফুল টাইম করেন বিস্তারিত তথ্যের মাধ্যমে কয়েক হাজার ডলার ইনকাম করা যায়। অনেকে ছোট ছোট গীগ তৈরি করে অনেক টাকা ইনকাম করছেন।

ফাইবারে কাজ পাওয়ার উপায়

একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে ফাইবারে কাজ পাওয়াটা কষ্টকর। কিন্তু ততটা কঠিন না। কারণ গিগ যদি মনের মত করে তৈরি করা যায় শুরুতে হয়তো কিছুই থাকবে না পরবর্তীতে কম প্রাইজে রেটিং সেট করে ইনকাম শুরু করলে পরবর্তীতে ক্লায়েন্টদের আকর্ষণীয় করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করবে। যখন ক্লায়েন্টদের আকর্ষণ আপনার গিগের উপর পড়বে এবং আত্মবিশ্বাস তৈরি হবে তখন নিজের পোর্টফোলিও ও প্রোফাইল গুলো আরও সুন্দর করে সাজাতে হবে আর ফাইবারের প্রোফাইলের বিশ্বাসযোগ্যতা বাড়াতে হবে এভাবে কাজের অভিজ্ঞতা বাড়ে আর একাধিক কাজও পাওয়া যায়।

ফাইবারে-নতুনদের-কাজের-চাহিদা

জিজ্ঞাসিত প্রশ্নোত্তর পর্ব

ফাইবার সম্পর্কে আপনাদের ধারণা সুস্পষ্ট করার জন্য নিচে কিছু প্রশ্ন উত্তর পর্ব করা হলো চলুন জেনে নেওয়া যাক।

প্রশ্নঃ Fiver-কি?

উত্তরঃ ফাইবার হল অনলাইন জগতের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের বিভিন্ন ধরনের ডিজিটাল পরিষেবা মূলক কাজ করা হয়। আর এই সেবা প্রদান মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যায়।

প্রশ্নঃ ফাইবারে কিভাবে কাজ পাওয়া যায়?

উত্তরঃ নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে একাধিক আকর্ষণীয় Gig তৈরি করে সেবা প্রদান অনলাইনে প্রদর্শন করা হয়। ক্রেতা গীত দেখে কাজের অর্ডার দিয়ে থাকেন।

প্রশ্নঃ Gig কাকে বলে।

উত্তরঃ দিক হলো ফাইবারের একজন সেলারের সেবা দেওয়ার নির্দিষ্ট তালিকা। অফার বা সার্ভিস লিস্টং।

প্রশ্নঃফাইবারে কাজ করার জন্য কি কি প্রয়োজন হয়।

উত্তরঃ  প্রথমে অ্যাকাউন্ট প্রয়োজন নির্দিষ্ট কাজের দক্ষতা প্রদর্শন আকর্ষণীয় Gig তৈরি করা। ক্লায়েন্টের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করা।

ক্লিক করুনঃফাইবারে অ্যাকাউন্ট তৈরীর নিয়ম

আমাদের শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা Fiver-এ নতুনদের জন্য কোন কাজের চাহিদা বেশি বিস্তারিত জানতে পারলাম। আশা করছি বুঝতে পেরেছেন। ফাইবারে নতুনদের জন্য টাকা ইনকাম করার বিশেষ সুযোগ আছে। যারা একটু ধৈর্য ও অভিজ্ঞতা সম্পন্ন ভাবে কাজ করতে চেষ্টা করবেন তারা অবশ্যই সফলতা অর্জন করবেন। তবে যার যত অভিজ্ঞতা বাড়বে তার ইনকাম ও তত বাড়বে যা আর্টিকেলের ভেতরে জানানো হয়েছে। এরপর যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উপকৃত হবো।

আপনাদের কাছে যদি আজকের Fiver-এ নতুনদের জন্য কোন কাজের চাহিদা বেশি আর্টিকেলটি ভালো লেগে থাকে। তাহলে আত্মীয়-স্বজন ও ভাই ব্রাদারদের নিকট বেশি করে ফলো দিয়ে শেয়ার করে দিন। যেন তারা অবসর সময় কাজে লাগিয়ে পরিবারকে এবং নিজেকে স্বাবলম্বী করে তোলে। এছাড়াও যারা গৃহিণী কাজে ব্যস্ত থাকেন তারা অবসর সময়ে ছোট ছোট কাজ করে নিজে এবং পরিবারকে আর্থিকভাবে উপকৃত করতে পারেন। এছাড়া যদি নতুন আর্টিকেল পেতে চান। তাহলে আমাদের ওয়েবসাইটটি নিয়মিতভাবে ভিজিট করুন। আপনাদের ধৈর্য ও দক্ষতার সাথে আর্থিক উন্নয়ন ও সুন্দর জীবন যাপন করার কামনা রেখে অসংখ্য ধন্যবাদ জানিয়ে। আজকের মত এখানেই শেষ করছি।আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url