ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য

 আপনি কি, এই আর্টিকেলে ডুলা হাজারা সাফারি পার্ক ভ্রমণ গাইড টিকিট যাতায়াতের রুট খরচ সঠিক টিপস জানতে চাচ্ছেন, তাহলে পোস্টটি শেষ পর্যন্ত পড়ে নিন।

ডুলাহাজারা-সাফারি-পার্ক-ভ্রমণ-গাইড-২০২৬

ডুলাহাজারা সাফারি পার্ক চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মহাসড়কের দুই পাশে অবস্থিত। সাফারি পার্কের প্রাকৃতিক মুগ্ধতায় বাঘ ও হরিণকে স্বচক্ষে দেখার চমৎকার সুযোগ পাবেন।

পেজ সূচিপত্রঃ ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণ গাইড টিকিট যাতায়াত খরচ তথ্য জানতে পড়ুন।

ডুলাহাজারা সাফারি পার্ক

ডুলাহাজারা সাফারি পার্ক বাংলাদেশের প্রথম স্থাপিত সাফারি পার্ক গুলোর মধ্যে একটি। ১৯৯৯ সালে বাংলাদেশ বন বিভাগ ও পরিবেশ মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত হয়। যা কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার একটি বিশাল প্রাকৃতিক বন্যপ্রাণী অভয়ারণ্য। এই পার্কে হরিণের প্রজনন কেন্দ্র করা আছে। যা দ্রুত পূর্ণাঙ্গ সাফারি পার্কে রূপান্তরিত হয়। এখানে বন্যপ্রাণী সংরক্ষণ গবেষণা শিক্ষা ও পর্যটন কেন্দ্রকে একত্রে ভোগ করতে পারবেন।

ডুলাহাজারা সাফারি পার্ক বন বিভাগ খাসিয়া খালি রেঞ্জের অংশ এবং বাংলাদেশ বন অধিদপ্তরের পর্যবেক্ষণ দ্বারা পরিচালিত। এ পার্কের আয়তন প্রায় ৯০০ হেক্টর বা ২২২৪ একর। আয়তনের দিক দিয়ে সাফারি পার্ক বিস্তীর্ণ ভূখণ্ডে ছড়িয়ে আছে, যা পাহাড়ি সবুজ বনভূমি জলাশয় ও প্রাকৃতিক পরিবেশে ভরা। এ পার্কে বাঘ কোন সিংহ হাতি গোয়াল বুনো হরিণ ভাল্লুক কুমির ও তাজা পানির কুমির ময়ূর বানর ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীগুলো সবুজ পরিবেশে ছড়িয়ে থাকার কারণে, দর্শনার্থীদের গাড়ির নির্দিষ্ট পথ ধরে চলাকালীনে, এই জীবজন্তু গুলো খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়।

ডুলাহাজারা সাফারি পার্ক যাওয়ার সহজ উপায় হল, কক্সবাজার সদর থেকে ৪৫ কিলোমিটার উত্তরে চকরিয়া উপজেলা কক্সবাজার জেলায়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে অবস্থিত।

আরো পড়ুনঃ মেঘলা পর্যটন কমপ্লেক্স: বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি ভ্রমণ গাইড

যাওয়ার সেরা সময় 

ডুলাহাজারা সাফারি পার্ক পার্ক যাওয়ার সেরা সময় হলো, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এ সময় আবহাওয়া নিরাপদ আরামদায়ক থাকে। ফটোগ্রাফির সেরা সময়। নরম আবহাওয়া হাঁটাহাঁটি করা চারিপাশে সবুজের জীবন্ত পরিবেশ চমৎকার দেখায়।

দিনের সেরা সময়

সকাল ৮ টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত সেরা সময় এবং বিকেল ৪ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যাস্তের গোধূলি রং উপভোগ করা যায়।

ডুলাহাজারা সাফারি পার্ক মূল আকর্ষণ

ডুলাহাজারা সাফারি পার্কের মূল আকর্ষণ কি কি । আসুন নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক

সাফারি পার্ক ভ্রমণ

সাফারি পার্কে মিনিবাস অথবা জিপে ভ্রমণের সময় সরাসরি বন্যপ্রাণী দেখা মেলে। এখানে জীবন্ত অভিজ্ঞতা খুঁজে পাবেন। এ পার্কের এটাই হচ্ছে মূল আকর্ষণ। বিশাল সবুজ বনভূমির মধ্যে বিচরণের সময় রাস্তায় হিংস্র প্রাণী ঘুরে বেড়াতে দেখা যায়। 

প্রাণীর পর্যবেক্ষণ

ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণে প্রাকৃতিক পরিবেশের সাথে মিশে থাকা বাঘ সিংহ হাতি কুমির ও বিভিন্ন হরিণ দেখতে পাওয়া যায়। যা খুবই আকর্ষণীয়। বিশাল উন্মুক্ত খোলা জায়গা  সহজে এই সৌন্দর্যগুলো উপভোগ করা যেতে পারে।

অবজারভার টাওয়ার

ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণে বেশ কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ার আছে, যেখান থেকে  দর্শনার্থীরা স্পষ্টভাবে নয়নাভিরাম সৌন্দর্য,  মুক্ত খোলা নীল আকাশে প্রাণীর গতিবিধি পর্যবেক্ষণ করতে পারে। 

ডুলাহাজারা-সাফারি-পার্ক-ভ্রমণ-গাইড-২০২৬

জাদুঘরের প্রাকৃতিক ইতিহাস

ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণের সময় একটি ন্যাচারালি হিস্ট্রি মিউজিয়াম দেখতে পাবেন। বিভিন্ন প্রাণীর কঙ্কালের নমুনা ও তথ্য সংগ্রহ করা আছে। যা প্রাণিবিদ্যা শিক্ষক-শিক্ষিকাদের ছাত্রদের জন্য বিশেষ শিক্ষণীয় বিষয়।

আর্কিড হাউস ও বৃক্ষরাজি

ডুলাহাজারা সাফারি পার্ক সময় চোখে পড়বে বিশাল আর্কিড সংগ্রহের ঘর। এখানে বিভিন্ন ধরনের  বনজ উদ্ভিদ সুন্দর সমাহার আছে। যেকোনো প্রকৃতি প্রেমিক দর্শনার্থীর জন্য এই বৃক্ষরাজি উপলব্ধি করা সত্যি অসাধারণ।

উদ্দেশ্য এবং লক্ষ

ডুলাহাজারা সাফারি  পার্কের মুল উদ্দেশ্য হলো

বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রজনন

বিরল ও বিপন্ন প্রজাতির পুনরুদ্ধার

পরিবেশ ও প্রকৃতি সচেতনতা বৃদ্ধি

পর্যটন ও প্রাকৃতিক সচেতনতা বৃদ্ধি

পরিবেশকে অর্থনৈতিক উন্নয়নে কাজে লাগানো

আরো জানুনঃ বড়লেখা উপজেলা ইউনিয়ন কয়টি ও গ্রামের নাম 

প্রবেশ মূল্য

ডুলাহাজারা সাফারি পার্ক প্রবেশ মূল্য জনপ্রতি ৳ ২০ (টাকা)। তিন বছরের নিচের বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি।

ডুলাহাজারা সাফারি পার্ক যাওয়ার উপায় 

ঢাকা সায়দাবাদ কল্যানপুর গাবতলী বাসস্ট্যান্ড থেকে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। এই রুটে চলাচলকারী বাসের নাম সহ যাবতীয় তথ্য, আসুন জেনে নেওয়া যাক

বাসের নাম

এস আলম পরিবহন

শ্যামলী পরিবহন

সৌদিয়া পরিবহন

হানিফ পরিবহন

ইউনিক পরিবহন

বাস ছাড়ার সময় সূচি

সকাল ৬ টা থেকে প্রতি দেড় ঘন্টা পর পর কক্সবাজার রুটে বাস ছেড়ে যায় রাত ৮ টা পর্যন্ত চলে

বাসের ভাড়া

নন এসি বাসের ভাড়া জনপ্রতি  ৯০০-১২০০ টাকা

এসি বাসের ভাড়া  ১৫০০-২০০০ টাকা

ঢাকা থেকে ডুলাহাজারা সাফারি পার্ক যেতে সময় লাগে প্রায় ৮ -১০ ঘন্টা

ঢাকা থেকে পার্কের দূরত্ব ৩৬০ কিলোমিটার

চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে, এখান থেকে সিএনজি বা অটো রিস্কার ১০ - ১৫ মিনিটের মধ্যেএ পার্কে পৌঁছে যাবেন ।

চকরিয়া বাস স্ট্যান্ড থেকে পার্কের ভাড়া জনপ্রতি ৫০-১০০ টাকা

সংক্ষেপে রুট

ঢাকা--চট্টগ্রাম-চকরিয়া-ডুলা হাজারা পার্ক

ট্রেনযোগে

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে টেনে চট্টগ্রাম পৌঁছানো যায়। এই রুটে চলাচল করে ট্রেনের নাম নিচে তুলে ধরা হল।

ট্রেনের নাম

সুবর্ণ express

মহানগর এক্সপ্রেস

প্রভাতী এক্সপ্রেস

ত্রিনা এক্সপ্রেস

নিশিতা এক্সপ্রেস

ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম যেতে সময় লাগে ৬ -৭ ঘন্টা

চট্টগ্রাম বাসী স্ট্যান্ডে চকরিয়া নেমে মাইক্রো কিংবা সিএনজিতে পার্কে পৌঁছাতে, মোট ৯ ঘন্টা সময় লাগবে।

চট্টগ্রাম থেকে সরাসরি বাস মাইক্রো প্রাইভেট কার ১৩৩ কিলোমিটার দূরে এ পার্ক অবস্থিত। এখান থেকে যেতে সময় লাগে প্রায় ৩ ঘন্টা।

আনুমানিক জনপ্রতি ৩০০ -৬০০ টাকা ভাড়া লাগে।

বিমানে যেতে চাইলে মাত্র ৪৫ মিনিটে কক্সবাজার যাওয়া যায় এক্ষেত্রে ভাড়া পড়বে ৬ হাজার -৮ হাজার টাকা। কক্সবাজার শহর থেকে সিএনজি চালিত অটো রিস্কা কিংবা মাইক্রোবাসে অথবা পাবলিক বাসে সাফারি পার্ক যাওয়া যায়।

সাফারি পার্ক ভ্রমণে কোথায় থাকবেন

ডুলাহাজারা সাফারি পার্কের কাছাকাছি থাকার কয়েকটি অপশন আছে, নিচে এর বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

চকরিয়া এলাকায়

হোটেল আল মদিনাঃ জনপ্রতি ভাড়া ৮০০ - ১৫০০ টাকা। সুবিধাঃ পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্যামিলি। পার্ক থেকে দূরত্বঃ ১০ মিনিটের রাস্তা।

হোটেল শাহ আমানতঃ জনপ্রতি ভাড়াঃ ১২০০ - ২ হাজার টাকা। সুবিধা পাবেনঃ পরিবার উপযোগী পরিষ্কার পরিচ্ছন্ন। অবস্থানঃ চকরিয়া বাজার।

কক্সবাজার শহরে 

কক্সবাজার থেকে ডুলাহাজারা সাফারি পার্কের দূরত্ব দেড় ঘন্টা। ইচ্ছা করলে আরাম-আয়েশে শহরের মধ্যে থাকতে পারবেন। এখানে ৪০০ ও বেশি হোটেল পাবেন

কক্সবাজারে হোটেলের নাম

হোটেল সি প্যালেসঃ রুম ভাড়া ২০০০ - ২৫০০ টাকা। সুবিধাঃ পরিবার প্রয়োজন নিয়ে থাকা যাবে। সামুদ্রিক মাছের স্বাদ উপভোগ করতে পারবেন। এছাড়াও সমুদ্র দেখার সুবর্ণ সুযোগ পাবেন।

যোগাযোগঃ০৩৪১-৬৩৬৯৯২

হোটেল সি ক্রাউনঃ রুম ভাড়া ৩৫০০ -৬০০০ টাকা। সুবিধাঃ সুইমিংপুল ফ্যামিলি রুম সহ খাবার হোটেল একদম কাছে পাবেন।

যোগাযোগঃ০১৮১৭-০৮৯৪২০

হোটেল লং বিচঃ রুম ভাড়া ৬০০০ -১০ হাজার টাকা প্লাস। সুবিধাঃ প্রিমিয়াম সার্ভিস, এ টু জেড সুবিধা আছে।

কলাতলী বীচের আশেপাশের হোটেলে ৫০০ টাকা তো রাত্রি যাপন করা যায়, তবে একটু খোঁজাখুঁজি করলেই পাবেন।

ডুলাহাজারা সাফারি পার্ক ওমানে কোথায় খাবেন

ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণের সময় টেস্টি এবং সস্তা খাওয়ার শুধুমাত্র চকরিয়ায় পাওয়া যায়।

চকরিয়া খাবার হোটেল

লোকাল খাবার দোকানঃ চকরিয়া বাজারের ছোট ছোট খাবারের দোকান আছে। এখানে খেতে পারেন। মানসম্মত পরিবেশ পরিছন্ন হোটেল।

খাবারের মধ্যে থাকছে

  • ভাত
  • মাংস
  • মাছ
  • মুরগি
  • ডাল
  • সবজি

জনপ্রতি প্রতিবেলা ১০০ -১৫০ টাকা বাজেটে ধরুন।

আরো দেখুনঃ হলিউড পাহাড় টেকনাফ কক্সবাজার এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি  ভ্রমণ গাইড  

ছাড়াও ভালো মানের খাবার হবে

গ্রিল

ফ্রাইড ফিস

স্যান্ডউইচ ইত্যাদি

খাবারের বাজেট ধরুনঃ ১৫০ - ২০০ টাকা জনপ্রতি

কক্সবাজার শহরে

ঢাকা-চট্টগ্রাম থেকে এসে যদি কক্সবাজারে থাকেন, তাহলে সেখানে খাবার পাবেন।

সাধারণ লোকাল হোটেলেঃ ফাস্টফুড ও খানা ঘর। 

খাবারের মধ্যে পাবেনঃ

  • ভাত 
  • মাছ 
  • মাংস
  • কারি, ভেজিটেবল, সাধারণ প্ল্যানে

জনপ্রতি ১২০ - ২৫০ টাকা বাজেট ধরুন।

এছাড়া সমুদ্রের মাছ গ্রিল ফিস দোপেয়াজা ৪০০ - ৯০০ টাকা জনপ্রতি বাজেট ধরুন।

সঙ্গে যা নিবেন

ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণে গেলে সঙ্গে যা নিবেন নিরাপত্তা আরম ও ভালো অভিজ্ঞতার জন্য নিচে তার একটি তালিকা হ তুলে ধরা হলো।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • জাতীয় পরিচয় পত্র ফটোকপি
  • মোবাইল এর পাওয়ার ব্যাংক ও চার্জার
  • পর্যাপ্ত পরিমাণ টাকা
  • পর্যাপ্ত পানি ও খাবার
  • আরামদায়ক পোশাক সামগ্রী 
  • আরামদায়ক জুতা
  • ক্যাপ বা  টুপি
  • সানগ্লাস
  • সানস্ক্রিন ক্রিম
  • রেনকোট
  • প্রাথমিক চিকিৎসার সামগ্রী
  • মশা নিরোধক স্প্রে 
  • উন্নত মানের ক্যামেরা বা ড্রোন
  • সঙ্গে যা না  নেয়া ভালো
  • প্লাস্টিক ব্যাগ পরিবেশ রক্ষার জন্য
  • উচ্চ শব্দের স্পিকার
  • ধারালো জিনিসপত্র
  • প্রাণীকে খাওয়ানোর খাবার 

এক রাত দুই দিনের জন প্রতি খরচ

যাতায়াত খরচ = ১৮০০- ২৪০০ টাকা

থাকা খরচ = ৪০০ - ৭০০ টাকা চকরিয়া

খাবার দুই দিন = ৫০০ - ৮০০ টাকা

পার্কে এন্ট্রি ফি গাড়ি পার্কিং সহ টোটাল খরচ = ২৫০ - ৪০০ টাকা

লোকাল যাত্রা = ১০০ - ২০০ টাকা

সর্বমোট খরচ = ৩০৫০ -৪৫০০ টাকা

সম্ভাব্য সতর্কতা

সম্ভাব্য সতর্কতা ভ্রমণে যে সমস্ত তথ্যগুলো জানা প্রয়োজন। আসুন সেগুলো জেনে নেওয়া যাক

প্রাণীর প্রতি সতর্কতা অবলম্বন

কোন কিছু খাওয়াতে যাবেন না

পাহাড়ি ভেজা রাস্তায় একা চলাফেরা করবেন না

শিশুদের নজরে রাখবেন

বর্ষাকালে জোকের প্রতি সতর্ক থাকবেন

মশা মাখরের উপদ্রব থেকে নিজেকে সেফ রাখবেন

ছবি তোলার সময় নিচের দিকে খেয়াল রাখবেন

বোর্ডের নিদর্শনা মেনে চলবেন।

টিকিটের সময় নির্ধারিত সময়ে প্রবেশ করে বের হয়ে যাবেন

আশেপাশে দর্শনীয় স্থান

ইউনেস্কো স্বীকৃত কক্সবাজার সমুদ্র সৈকত

হিমছড়ি জলপ্রপাত

ফোজদারহাট চা বাগান

রামু বৌদ্ধমন্দির 

চকরিয়া বাজার

 গুইলা বন

ডুলাহাজারা-সাফারি-পার্ক-ভ্রমণ-গাইড-২০২৬

ক্লিক করুনঃ চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া 

শেষ কথা

আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত তথ্য তুলে ধরলাম। আশা করছি বুঝতে পেরেছেন। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি খাবেন, বিস্তারিত ভাবে বলা হয়েছে। এরপরও যারা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন। তারা নির্দ্বিধায় আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত হব।

আর হ্যাঁ আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধবের নিকট শেয়ার করে দিবেন, আর আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা প্রতিদিন এমন নতুন আর্টিকেল ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url