মেঘলা পর্যটন কমপ্লেক্স: বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি ভ্রমণ গাইড

  আজকের আর্টিকেলে আমরা, মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি ভ্রমণ গাইড সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত জানতে, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।

মেঘলা-পর্যটন-কমপ্লেক্স-বান্দরবান
মেঘলা পর্যটন কমপ্লেক্স অপূর্ব ও নৈসর্গিক সৌন্দর্য লীলাভূমি, যার অন্যতম প্রধান আকর্ষণ হল কাঠের তৈরি ঝুলন্ত সেতুর লেক। যা বর্তমানে দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়।

পেজ সূচিপত্রঃ মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি।

মেঘলা পর্যটন কমপ্লেক্স

মেঘলা পর্যটন কমপ্লেক্সের প্রধান দৃষ্টিনন্দনীয় আকর্ষণ হল, কাঠের ঝুলন্ত সেতু স্বচ্ছ নীল পানির উপরে তৈরি করা হয়েছে। এখান থেকে মেঘলা পর্যটন কেন্দ্রের সম্পূর্ণ সৌন্দর্য উপভোগ করা যায়। বান্দরবানের কেরানিহাট মানে, বলা চলে বান্দরবানের প্রবেশদ্বার।  জেলা পরিষদের ঠিক অপজিটে শান্ত এবং মনোরম পরিবেশে এই মেঘলা পর্যটন কমপ্লেক্স অবস্থিত।বান্দরবান শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত।

মেঘলা পর্যটন কমপ্লেক্সে যেসব বিষয়গুলো পর্যটককে আকৃষ্ট করছে । মেঘলার এর  মূল আকর্ষণীয় বিনোদনের দিকগুলো হচ্ছে সাফারি পার্ক, শিশু পার্ক , চিড়িয়াখানা , কেবল কার রাইড , প্যাডেল বোট, চা বাগান এবং উন্মুক্ত মঞ্চ সবগুলোই আলাদা আলাদা ভূমিকা পালন করে থাকে।

মেঘলা পর্যটন কমপ্লেক্সে যা দেখবেন

বান্দরবানের মেঘলা ঝুলন্ত সেতু যা মেঘলা পর্যটন কমপ্লেক্সে।প্রকৃতি আর পাহাড় এবং জলাশয় সহ নির্মল মনোমুগ্ধকর পরিবেশে সমন্বয়ে তৈরি এ মেঘলা পর্যটন কমপ্লেক্স। বান্দরবান সদর থেকে অল্প কিছু সময় নিয়ে পৌঁছে যেতে পারেন, এই পর্যটন কমপ্লেক্সে। চলুন কি কি সৌন্দর্য উপভোগ করার মতো আছে জেনে নেওয়া যাক,

স্বচ্ছ জলাশয় ও কৃত্রিম হ্রদ

মেঘলা পর্যটন কমপ্লেক্স প্রধান গুরুত্বপূর্ণ আকর্ষণ স্বচ্ছ পানির জলাশয় । এই স্বচ্ছ পানিতে পাহাড়ের প্রতিচ্ছবি ও নিচের মাটির অংশ, পরিষ্কারভাবে দেখা যায়, এখানে নৌকা ভ্রমণের সুযোগ থাকায় জলাশয়ের আরো দ্বিগুণভাবে সৌন্দর্য উপভোগ করা সম্ভব। বর্তমানে পানির নীল প্রকৃতির সঙ্গে মিশে এক অসম্ভব সৌন্দর্যের লীলাভূমি তৈরি করে।

আরো পড়ুনঃ হলিউড পাহাড় টেকনাফ কক্সবাজার: এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি  ভ্রমণ গাইড 

সবুজ প্রকৃতির পাহাড়

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি।সবুজ পাহাড়ের সারিবদ্ধতা সহ গায়ে লেগে থাকা গাছপালার লতা গুল্ম । সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় , প্রকৃতি সাথে আলিঙ্গনের তৈরি হয়। বর্ষাকালে পাহাড়গুলো আরো ঘন সবুজ হয়ে ওঠে চোখ মিলে যেদিকেই তাকায় শুধু সবুজের দিগন্ত। যার সৌন্দর্যে অন্যরকম এক প্রশান্তি মিলে।

ঝুলন্ত সেতুর উপর হাটা

মেঘলা পর্যটন কমপ্লেক্স অন্যতম মূল আকর্ষণ হল  সেতুর ওপর দাঁড়িয়ে এদিক ওদিকে ফটোশুট , সৌন্দর্য উপভোগ , জলাশয়ের নিচের সৌন্দর্য , সূর্যাস্তের রক্তিম নীলাভ আভা অসম্ভব রকম সৌন্দর্য উপহার দিয়ে থাকে। ভ্রমণ হয় আরামদায়ক ও সুখময় ।

মেঘলা-পর্যটন-কমপ্লেক্স

মেঘ ও কুয়াশার খেলা

বান্দরবানের মেঘলা ঝুলন্ত সেতু উপরে দাঁড়িয়ে মেঘ এবং কুয়াশার খেলা উপলব্ধি করা যায়। ঝুলন্ত ব্রিজের উপরে দাঁড়িয়ে মাথার উপরের দিকে হাত নাড়ালে কুয়াশায় হাত ভিজে যায় । কুয়াশার মতো মেঘের বৃষ্টির নরম ছোঁয়ায় মনকে জাগ্রত করে।বিকেলের নরম আলো কুয়াশার মেঘ দূরে সরিয়ে নতুন দিগন্ত উন্মেষিত করে । আস্তে আস্তে কমলা রং ধারণ সূর্যের   অস্ত যাওয়া অসাধারণ সৌন্দর্য ,যেকোনো পর্যটকের মনে ভীষণভাবে জায়গা করে নেবে। যা স্বপ্নের মত সত্যি মনে হবে।

 প্রবেশ ফি কত

মেঘলা পর্যটন কমপ্লেক্স এ প্রবেশ ফি প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা ।

আর শিশু বাচ্চাদের ক্ষেত্রে ৩০ টাকা তবে অন্যান্য যেগুলো রাইড আছে, সেগুলোতে আলাদা আলাদা ফি প্রদান করে রাইড করতে হবে। এছাড়াও ঈদের সময় এই প্রবেশ ফি আলাদা হতে পারে।

যাওয়ার সেরা সময় কখন

বান্দরবানের মেঘলা ঝুলন্ত সেতু উপভোগের সেরা সময় "অক্টোবর থেকে মার্চ মাস" এ সময়টা মেঘলা পর্যটন কমপ্লেক্স ভ্রমণের জন্য ভালো হয়

আবহাওয়া থাকে শীতল ও আরামদায়ক

আকাশ পরিষ্কার থাকে জলাশয় এর দৃশ্যগুলো স্পষ্ট ভাবে দেখা যায়

ছবি তোলার জন্য ভিউ গুলো চমৎকার উঠে

নিরাপদ সাশ্রয়ী

এছাড়া বর্ষাকালে ভ্রমণ করা যেতে পারে, তবে রাস্তাঘাট পিচ্ছিল থাকে, টইটম্বুর অতিবৃষ্টি হলে চলাচল কঠিন হয়ে পড়ে।

 মেঘলা পর্যটন কমপ্লেক্স  কিভাবে যাবেন

ঢাকা থেকে বান্দরবান যাওয়ার সবচাইতে সহজ উপায় হলো বাসে এই রুটে এসি ও নন এসি বাস চলাচল করে। চলুন নিচে বাসের তালিকা গুলো জেনে নেয়া যাক।

শ্যামলী পরিবহন

হানিফ এন্টারপ্রাইজ

এস আলম পরিবহন

সেন্টমার্টিন পরিবহন

ইউনিক পরিবহন

ঢাকা থেকে যেতে সময় লাগে ৮ থেকে ১০ ঘন্টা

ভাড়া

ঢাকা থেকে নন এসি বাসের ভাড়া ৮০০-৯০০ টাকা

আর এসি বাসের ভাড়া ১২০০-১৫০০ টাকা

ঢাকা কলাবাগান সায়েদাবাদ ও গাবতলী এবং ফকিরাপুল থেকে সরাসরি

রাত্রে নয়টা থেকে দশটার মধ্যে যেকোনো  বাসে সহজে পৌঁছে যেতে পারেন বান্দরবানে

আরো পড়ুনঃ রাজস্থালী ঝিকঝাক পয়েন্ট ভ্রমণ গাইড দর্শনীয় স্থান ও খরচ তথ্য 

বান্দরবান থেকে চাঁদের গাড়িতে ১৫-২০ মিনিটে ৩০০ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন, মেঘলা পর্যটন কমপ্লেক্সে ।

মেঘলা পর্যটন কমপ্লেক্স  কোথায় থাকবেন

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি । বান্দরবানে থাকার জন্য প্রশাসন গেস্ট হাউস আছে , এছাড়াও আপনি চাইলে বান্দরবান শহরে ভালো মানের রুম বুকিং নিয়ে রাত্রি যাপন করতে পারেন । গেস্ট হাউসে প্রতিটি রুমে দুই হাজার টাকা করে ভাড়া লাগবে । তাছাড়া পর্যটন কর্পোরেশনে হোটেল বুকিং নিতে হলে অগ্রিম ফোন করতে হবে০৩৬১-৬২৭৪১ । নিচে কিছু হোটেলের নাম তুলে ধরা হলো ।

হিল সাইড রিসোর্টঃ পাহাড়ি পরিবেশ পরিবার ও ক্যাপলের জন্য ভালো ভাড়া ৩৫০০-৬০০০ হাজার টাকা।

হোটেল গ্রিনল্যান্ডঃ শহরের মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ ভাড়া ২৫০০ থেকে ৪ হাজার টাকা

হোটেল হিল ভিউঃ শহরের পাশে পাহাড় দেখা যায়, পর্যটকদের জন্য খুবই জনপ্রিয়, ধারা ১৮০০ থেকে ৩০০০ হাজার টাকার মধ্যে হবে।

হোটেল থ্রি স্টার

পার্বত্য গেস্ট হাউস হোটেল গুলো মোটামুটি ভালো, এবং নিরাপদ। ভাড়া এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে হবে। স্যার আপনি চাইলে নীলাচলে থাকতে পারেন।

মেঘলা পর্যটন কমপ্লেক্সে কোথায় খাবেন

মেঘলা পর্যটন কমপ্লেক্স ঘোরাঘুরির সময় দুপুরে কোথায় খাওয়া যেতে পারে, চলুন নিচে এর বিস্তারিত জেনে নেওয়া যাক,

শহরের মধ্যে 

হিল ভিউ রেস্টুরেন্ট 

এখানে ভালো মানের খাবার পাওয়া যায়, বাংলা ও চাইনিজ খাবার। পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট। ২০০-৪০০ টাকার মধ্যে খাওয়া-দাওয়া সেরে নিতে পারবেন।

গ্রীনল্যান্ড রেস্টুরেন্ট এখানে মাছ-ভাত মাংস পরিবারিক পরিবেশনে খাবার তৈরি করা হয়। খরচ পড়বে ২৫০ থেকে ৪৫০ টাকা জনপ্রতি।

আদিবাসী পাহাড়িকা রেস্টুরেন্টে খাবারের স্বাদ পাবেন। দেশি মুরগি বাঁশের রান্নায় খরচ পড়বে ৩০০-৬০০ টাকা।

আরো পড়ুনঃ তমা তুঙ্গী পর্যটন কেন্দ্র: বান্দরবান যাওয়ার উপায় ও খরচ তথ্য

স্যার আপনি মেঘলা পর্যটন কেন্দ্র এলাকায় ডাল ভাত মাংস সবই খেতে পারবেন দেড়শো থেকে ৩০০ টাকার মধ্যে দুপুরের খাবার সেরে নিতে পারবেন।

সঙ্গে যা নিবেন

মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি। বান্দরবানের মেঘলা পর্যটন কমপ্লেক্স ভ্রমণের সময় সঙ্গে অবশ্যই কিছু প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে হবে । তার একটি তালিকা নিচে তুলে ধরা হলো

হালকা ও আরামদায়ক কাপড়চোপড়

ফুলহাতা জামা

সানস্ক্রিন ক্রিম

ক্যাপ

রেনকোট

গ্রিপের জুতা

ব্যক্তিগত

হ্যান্ড স্যানিটাইজার

টিস্যু

মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক

ক্যামেরা ফুল চার্জ। ছবি তোলার জন্য

নিরাপদ পানির বোতল ২ লিটার হালকা শুকন খাবার

গুরুত্বপূর্ণ কাগজপত্রের মধ্যে এনআইডি ফটোকপি

নগদ টাকা ইত্যাদি ।

জনপ্রতি মোট খরচ হবে দুইদিন মোটামুটি ভাবে ৬৫০০ থেকে ৭৫০০ টাকা

সম্ভাব্য প্রশ্ন উত্তর পর্ব

প্রশ্নঃ মেঘলা পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত?

উত্তরঃ এটি বান্দরবান শহর থেকে চার কিলোমিটার দূরে চিম্বুক পাহাড়ের নিকটবর্তী এলাকায় অবস্থিত।

প্রশ্নঃ ঢাকা থেকে মেঘলা পর্যটন কেন্দ্র কিভাবে যাওয়া যায়? উত্তরঃ ঢাকা-বান্দরবান-চাঁদের গাড়ি এখান থেকে সিএনজিতে করে মেঘলা পর্যটন কেন্দ্র।

প্রশ্নঃ মেঘলা পর্যটন কেন্দ্রে কি কি দেখার আছে?উত্তরঃ পাহাড়ে ঘেরা সবুজ প্রকৃতি জলাশয় জ্বলন্ত ব্রিজ ঝর্ণা নৌকা ভ্রমণ ইত্যাদি

প্রশ্নঃ ? মেঘলাই নৌকো ভ্রমন করা যায় কে? উত্তরঃ হ্যাঁ যায় জলাশয়ে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে

প্রশ্নঃ মেঘলা পর্যটন কেন্দ্রে খাবারের ব্যবস্থা আছে কি?উত্তরঃ হ্যাঁ আছে ছোট ক্যান্টিনে ভাত মাছ ডাল ডিম পাওয়া যায়।

প্রশ্নঃ মেঘলা পর্যটন কেন্দ্র থাকার ব্যবস্থা আছে কি? উত্তরঃ সরাসরি থাকার ব্যবস্থা খুবই সীমিত তবে বান্দরবান শহরের ভালো মানের হোটেল পাবে।

প্রশ্নঃ পরিবার এবং শিশুদের নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে কি? উত্তরঃ হ্যাঁ আছে নিরাপদ শিশুদের বিনোদনের ব্যবস্থা আছে।

মেঘলা-পর্যটন-কমপ্লেক্স

সর্তকতা অবলম্বন
যেখানে সেখানে ময়লা না ফেলা
পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
শিশুদের নজরে রাখা
রাতে একা কোথাও  না যাওয়া

আশেপাশে দর্শনীয় স্থান

মেঘলা পর্যটন কমপ্লেক্সের আশেপাশে কিছু গুরুত্বপূর্ণ স্থান রয়েছে সেগুলো স্থান একই খরচে ঘুরে আসতে পারেন

নীলাচল ছয় কিলোমিটার দূরে অবস্থিত সূর্যাস্ত দেখার জন্য বিখ্যাত

নীলগির দূরত্ব ১৫কিলোমিটার পাহাড়ি চূড়ার অসাধারণ।

চিম্বুক পাহাড় ৮ থেকে ১০ কিলোমিটার দূরে বান্দরবানের অন্যতম উঁচু পাহাড় যা আদিবাসীদের জীবনধারা ও রাস্তায় দুই বছর প্রকৃতি দৃশ্য উপভোগ করা যায়। শৈলপ্রপাত ঝরনা, মেঘলা পর্যটন কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় বেয়ে নেমে আসার ঝর্ণার পানি দেখা মিলবে বর্ষাকালে সৌন্দর্য সবচেয়ে বেশি ।

স্বর্ণ মন্দির মেঘলা থেকে ১২ কিলোমিটার দূরে সোনালী রঙের বিশাল বুদ্ধমন্দির দেখতে পাবেন ।বান্দরবানের বাজার এখানে পাহাড়ি সবজি ফলমূল স্থানীয় সংস্কৃতি কেনাকাটা করা হয় ।

আরো পড়ুনঃ চট্টগ্রাম থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচী ও ভাড়া 

একদিনে ই মেঘলা শৈলপ্রপাত নীলাচল বান্দরবান বাজার ঘুরে আসতে পারেন পরের দিনে নীলগিরি চিম্বুক পাহাড় স্বর্ণমন্দির ঘুরে নিতে পারে।

উপসংহার

আজকের আর্টিকেলটি আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি ভ্রমণ গাইড সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরলাম। কোথায় থাকবেন, কি খাবেন , কিভাবে যাবেন , বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে , আশা করি বুঝতে পেরেছেন। এরপর যদি কোন রকমের সমস্যার সম্মুখীন হন। তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক তথ্য দিয়ে উপকৃত করব।

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আপনার প্রিয় আত্মীয়-স্বজনের নিকটের কাছে শেয়ার করে দিবেন। কারণ আমাদের ওয়েব সাইটে প্রতিদিনই নতুন নতুন আর্টিকেল প্রকাশ করে থাকি। এতখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের মত এখানে শেষ করছি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url