হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা যাতায়াত খরচ ও দর্শনীয় স্থান

 প্রিয় পাঠক, হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা ভ্রমণ গাইড দর্শনীয় স্থান কিভাবে যাবেন, সময় বাঁচাবেন, কম খরচ করবেন, সম্পূর্ণ সঠিক তথ্য জানুন।

হরিণঘাটা-ইকোপার্ক-পাথরঘাটা

বাংলাদেশ নদীমাতৃক দেশ। যা বরিশালের বরগুনায় সমুদ্রের কোলে গড়ে ওঠা এক পর্যটন কেন্দ্র। যার নাম পাথরঘাটার "হরিণঘাটা ইকোপার্ক"। এটি মূলত বন্যপ্রাণীদের এক বিশাল আবাসস্থল।

পেজ সূচিপত্রঃ হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা যাতায়াত, খরচ ও দর্শনীয় স্থান।

হরিণঘাটা ইকোপার্ক 

হরিণঘাটা ইকোপার্ক (Haringhata eco park) প্রাকৃতিক পরিবেশে তৈরি। এটি একটি মুলত দর্শনীয় পর্যটন কেন্দ্র। হরিণঘাটা ইকোপার্ক সবুজ বনভূমি ও পশুপাখিদের আবাসস্থল।যা সরকারি বন বিভাগ কর্তৃপক্ষ নিয়ন্ত্রিত। এ পর্যটন কেন্দ্রের দৃষ্টিনন্দনীয় প্রধান আকর্ষণ, একদিকে সমুদ্রের কোল ঘেঁষে গড়ে ওঠা বিশাল পাহাড়ি বনভূমি। অন্যদিকে বঙ্গোপসাগরীয় নীল সমুদ্র সৈকত। যারা প্রকৃতপ্রেমী দর্শনার্থী, তারা এই চমৎকার পরিবেশ দেখে মুগ্ধ হবেন।

হরিণঘাটা ইকোপার্ক পাখি ও হরিণ স্তন্যপায়ীদের আশ্রয়স্থল। এই বিনোদন কেন্দ্রে নানান জাতের পশু সহ, সূর্যোদয় এবং সূর্যাস্ত, জেলেদের নৌকায় মাছ ধরার দৃশ্য, পাশে লালদিয়া চর, নির্জন সবুজ অরণ্যে, ম্যানগ্রভ বনে কেওড়া ধন্দল গেওয়া ও শাল গাছের বিশাল সমাহার। যা নৈসর্গিক স্বর্গরাজ্য। এই ইকোপার্ক বন ও নদী সংরক্ষণে  প্রতিষ্ঠিত।

হরিণঘাটা ইকোপার্ক আমতলী উপজেলা সদর তালতলী থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয়রা এ বনকে ফাতরার বন নামে ডেকে থাকে। তবে ২০১০ সালে আমতলী রেঞ্জের টেংরা গিরি বিটের জায়গাটি অভয়ারণ্য ঘোষণা করা হয়। এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মহনীয় দৃশ্য সবুজ বনভূমির নানা প্রজাতির গাছের  সমারাহ গড়ে ওঠা সবুজের স্বর্গ।

এই বনের পূর্বে কুয়াকাটা সমুদ্র সৈকত পশ্চিমে সুন্দরবন দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে রাখাইন সাম্রাজ্য।

হরিণঘাটা বনভূমির  কেওড়া গরান  গেওয়া ওড়া প্রধান গাছ। হরিণঘাটা বনভূমির পশুপাখির আশ্রয়স্থল।  চিত্রা হরিণ বানর শুকর বন মরোগ বিভিন্ন অতিথি পাখি বিড়াল গুইসাপ সহ অনেক প্রজাতির সাপের দেখতে পাবেন।

ঢাকা থেকে হরিণঘাটা বা লালদিয়া আসতে হলে প্রথমে বাসে বরগুনা পর্যন্ত , বরগুনা থেকে টেম্পু করে অথবা নৌকা করে তালতলী হয়ে হরিণঘাটা পৌঁছে যাবেন।

হরিণঘাটা ইকো পার্কের প্রধান আকর্ষণ

হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা ভ্রমণ গাইড। সবুজবন নদী সমুদ্র পাহাড়ি বন্যপ্রাণীর আশ্রয়স্থলের   আকর্ষণীয় দিক। যার সৌন্দর্যের দিকগুলো পরিষ্কারভাবে  ধাপে ধাপে  সাজানো হলো। আসুন জেনে নেয়া যাক।

প্রাকৃতিক বন ও বন্যপ্রাণীর আশ্রয়স্থল

হরিণঘাটা ইকোপার্ক ঘন সবুজ বনভূমির প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। এখানে বিভিন্ন প্রজাতির গাছ পাখি ও বন্যপ্রাণী আছে। তার মধ্যে অন্যতম হরিণ বানর বিড়াল শুকর বেশি বিচরণ করতে দেখা যায়। এই বনের মধ্যে সাবধানতার সাথে ঘোরাফেরা করে। তবে সঙ্গে স্থানীয় গাইড নিলে সবচেয়ে ভালো হয়। এই বনভূমির সবুজ ঘাসের মধ্য দিয়ে হেঁটে, আবার ছোট্ট ছোট্ট নৌকা ভ্রমণের মাধ্যমে, এ বনের  প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

শার্পিলাকারে একাধিক খালের সৌন্দর্য

হরিণঘাটা ইকোপার্ক বরগুনা সমুদ্র সৈকতের মূল আকর্ষণ হল। শার্পিলাকারে একাধিক খালের সৌন্দর্য। জোয়ারের সময় এই খাল সমুদ্রের পানিতে পরিপূর্ণ হয়ে যায়। এই সমুদ্র ও নদীর পানি একত্রে এই খালের মধ্যে প্রবেশ করে আঁকাবাঁকা সাপের মতো দেখায়। আর এই ছোট্ট নদীতে নৌকা নিয়ে ঘুরে। আপনি সমস্ত বনের সৌন্দর্য,  একত্রে উপভোগ করতে পারেন।

আরো পড়ুনঃচর হেয়ার (হেয়ার আইল্যান্ড) রাঙ্গাবালী ভ্রমণ গাইড ও খরচ ২০২৬

তিন নদী ও সমুদ্রের মিলনস্থল

হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটায় তিনটি নদীর মিলনস্থল। এই নদীগুলো সমুদ্রের সঙ্গে যেয়ে মিলিত।  এই পর্যটন কেন্দ্রে তুলনামূলকভাবে দর্শক কম থাকায়। আরামদায়কভাবে নরম বালুর চরে ট্র্যাকিং সুবিধা হয়। সবুজ বন সমুদ্র নদী ও পশু পাখির আবাসস্থল, সূর্যোদয় ও সূর্যাস্তের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি। যা অনেক পর্যটকের কাছে অন্যতম প্রধান আকর্ষণ।

সমুদ্র সৈকত লালদিয়া চর

হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা ভ্রমণ গাইড এর নিকটে লালদিয়া চরের অবস্থান। এটি একটি যেকোনো পর্যটকদের জন্য পরিচিত স্থান। এ সমুদ্রের তীরে হাঁটলে নরম বালি ও পানির স্পর্শ এক আরামদায়ক প্রশান্তির অনুভূতি দেয়। লালদিয়া চরে দেখা মেলে লাল কাঁকড়া সাদা বক ও বিভিন্ন পাখির। এছাড়াও বানর ও শুকরের দল মাঝেমধ্যে বনের মধ্যে থেকে বেরিয়ে আসে। ভাগ্য ভালো হলে, দেখা পাবেন।

ওয়াচ টাওয়ার ও পর্যবেক্ষণ সুবিধা

হরিণঘাটা ইকো পার্কের সৌন্দর্য পর্যবেক্ষণ করার জন্য, ওয়াচ টাওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  দর্শনার্থীদের জন্য ওয়াচ টাওয়ার উন্মুক্ত করা আছে। যেন নিজের চোখে বিস্তৃত বন জঙ্গল ও প্রাণী চারণভূমি দেখতে পারে। সবুজ বন ভূমির মধ্যে সমুদ্রের জোয়ারের ঢেউ। এই চারণভূমির সৌন্দর্যকে অনেক খানি ফুটিয়ে তুলে। যা এই টাওয়ার থেকে চোখে পড়ে।

হাঁটাহাঁটি ও পিকনিক স্পট

হরিণঘাটা ইকোপার্ক এর তৈরি করা আছে। বিশাল জায়গা জুড়ে পিকনিক স্পট। যেখানে পরিবার নিয়ে একসাথে সময় কাটাতে পারবেন। এছাড়াও এই পার্কে হাঁটার বিশেষ জায়গা তৈরি করা আছে। যা আপনাকে মুগ্ধ করবে।হরিণঘাটা ইকো পার্কে এখনো কিছু জায়গা আছে। যেগুলো রক্ষা রক্ষণাবেক্ষণের অভাব আছে। তাই কর্তৃপক্ষকে অনুরোধ, এই জায়গা গুলো যেন দ্রুত মেরামত করার হয়, যাতে দর্শনার্থীদের ভ্রমণে আরামদায়ক ও সুবিধা হয়।

শান্ত পরিবেশ  ও ফটোগ্রাফির সেরা জায়গা

হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা ভ্রমণ গাইড। বনাঞ্চল নদী ও সমুদ্রের মিশ্রণে, এক অনন্য শান্ত ও নৈসর্গিক পরিবেশ তৈরি করে। সকাল সন্ধ্যা সময়, সূর্যোদয় ও সূর্যাস্তের আলো ছায়ার খেলা বন ও সমুদ্রের মনোরম পরিবেশ সৃষ্টি করে। যা প্রকৃতিপ্রেমী ও সোশ্যাল মিডিয়ার স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষিত। এজন্য এই জায়গাটি ফটোগ্রাফি সেরা স্থান।

আরো জানুনঃ বড়লেখা উপজেলা ইউনিয়ন কয়টি ও গ্রামের নাম 

হরিণঘাটা ভ্রমণের সেরা সময় কখন

বরগুনা হরিণঘাটা ইকোপার্ক ভ্রমণের সেরা সময়। মূলত আবহাওয়ার উপরে ভিত্তি করে তৈরি করা হয়। "নভেম্বর থেকে ফেব্রুয়ারি "মাস  সবচেয়ে ভালো সময়।

এ সময় আবহাওয়া শীতল শুষ্ক থাকে

ভ্রমণ আরামদায়ক ও মনোরম হয়

এ সময় বৃষ্টি হয় না

হাঁটাহাঁটি এবং বন উপভোগ করার জন্য সেরা

সমুদ্র ও বন পরিষ্কার দেখায়

ছবি তোলার জন্য পরিষ্কার আবহাওয়া পাওয়া যায়

পরিবার নিয়ে লং ভ্রমণ করা যায়

খুব সকালে সূর্যোদয়, সন্ধ্যার সময় সূর্যাস্ত। এই পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ।

দিনের যে সময় ভ্রমণে যাবেন

সকাল ৬টা - ১০টা এ সময় সূর্যোদয় উপভোগ করতে পারবেন। বিকেল ৪ টা -৬ টা সূর্যাস্ত নদী ও সমুদ্রের, এক অসাধারণ দৃশ্য দেখতে পারবেন।

হরিণঘাটা যাওয়ার উপায়

ঢাকা থেকে বরগুনা হরিণঘাটা সাধারণভাবে বাসে যেতে হবে। এই রুট সাধারণত যাতায়াতের জন্য সহজ মাধ্যম। আসুন কিভাবে যাবেন। ধাপে ধাপে পরিষ্কার করে দিই।

ঢাকা - বরগুনা

ঢাকা সায়েদাবাদ, গাবতলী, গুলিস্থান, ও কল্যানপুর, থেকে বরগুনার বাস পাবেন। এই রুটে  চলাচল কারি বাসের নাম গুলো তুলে ধরা হলো।

বাসের নাম

  • সাকুরা পরিবহন
  • হানিফ এন্টারপ্রাইজ
  • এনা ট্রান্সপোর্ট
  • এস আর ট্রাভেল

এই বাসগুলি নিয়মিত ভাবে এই রুটে চলাচল করে। আপনি চাইলে যেকোনো একটি বাসে চড়ে বরগুনা চলে আসতে পারেন।

ঢাকা থেকে বরগুনা বাসে যেতে সময় লাগে ৭-৮ ঘন্টা

ঢাকা থেকে বরিশাল ২৫০ কিলোমিটার

বরিশাল থেকে বরগুনা ৫০-৭০ কিলোমিটার

ঢাকা টু বরগুনা মোট ৩২০ কিলোমিটার 

এসি বাসের ভাড়া জনপ্রতি ১২০০-১৫০০ টাকা। আরামদায়কভাবে যেতে পারবেন

নন এসি বাসের ভাড়া ৭০০-৯০০ টাকা

বরগুনা-পাথরঘাটা

বরগুনা থেকে পাথরঘাটা যেতে লোকাল বাস কিংবা সিএনজি ধরুন। জনপ্রতি ৬০ - ১০০ টাকা ভাড়া দিয়ে, এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে পাথরঘাটা পৌঁছে যান।

বরগুনা থেকে পাথরঘাটা দূরত্ব ২৫ থেকে ৩০ কিলোমিটার

আপনি যদি সিএনজি রিজার্ভ নিতে চান। সেক্ষেত্রে দলগতভাবে ভাড়া পড়বে, ৫০০-৭০০ টাকা।

পাথরঘাটা - হরিণঘাটা ইকোপার্ক

পাথরঘাটা নেমে, যেকোনো অটো ভ্যান কিংবা মোটরবাইকে, জনপ্রতি ১০০-২০০ টাকা ভাড়া দিয়ে। ১৫-২০ মিনিটের ব্যবধানে হরিণঘাটা পৌঁছে যাবেন।

পাথরঘাটা - হরিণঘাটা দূরত্ব ৭ কিলোমিটার। 

বিমান পথে

ঢাকা থেকে বরিশাল বিমান পথে একদম যাওয়া সহজ।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিকিট ক্রয় করে এক থেকে দেড় ঘণ্টা সময়ে বরিশাল পৌঁছে যেতে পারেন।

মোবাইলের মাধ্যমে টিকিট ক্রয় করা যায়

প্লেনের ভাড়া প্রথম শ্রেণী থেকে ক্লাস ভেদে শেষ পর্যন্ত

জন প্রতি ৩৫০০-৮০০০ টাকা পর্যন্ত পাঠায় থাকে

আরো দেখুনঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার সেরা দর্শনীয় স্থানসমূহ ও যাবার উপায়

সংক্ষিপ্ত রুট

ঢাকা-বরিশাল-বরগুনা-পাথরঘাটা-হরিণঘাটা

বরগুনা কোথায় থাকবেন

হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা ভ্রমণ গাইড এর জন্য, ভালো মানের খাবার ও থাকার জায়গা নেই বললেই চলে। তাই বরগুনা শহরে থাকায়  ভালো। সুবিধা ও নিরাপদ এবং আরামদায়ক।

ভালো হোটেল গেস্ট হাউস

হোটেল গ্রামীন ইনঃ বরগুনা পরিষ্কার পরিবেশ বান্ধব হোটেল

সরকারি ডাক বাংলোঃ পূর্বে অনুমতি লাগবে পরিবেশ শান্ত কিন্তু আগে বুকিং নিতে হবে।

সাধারণ রুম ভাড়া = ৮০০ - ১৫০০ টাকা

ভালো মানের রুম ভাড়া = ১৮০০ - ২৫০০ টাকা

আপনি ইচ্ছে করলে পাথরঘাটা থাকতে পারেন

তেমন ভালো মানের রুম পাবেন না। তবে লোকাল গেস্ট হাউজে লজ  আছে।

প্রতি রাত গেস্ট হাউজ বা লজ ভাড়া ৫০০ থেকে ১২০০ টাকা। বাচ্চা ও বয়স্ক নিয়ে গেলে।  বরগুনা শহরে থাকায় সবচাইতে ভালো।

হরিণঘাটা-ইকোপার্ক-পাথরঘাটা-বরগুনা-ভ্রমণ-গাইড-যাতায়াত-খরচ-ও-দর্শনীয়-স্থান

বরিশাল শহর

ঢাকা থেকে বরিশাল শহরে পৌঁছে। ভালো মানের হোটেল পাবেন।

হোটেল অ্যাথিনা ইন্টারন্যাশনাল

হোটেল গ্রান্ড পার্ক

হোটেল আরিনা

হোটেল খান প্লেস

রুম ভাড়া ২৫০০ - ৫০০০ টাকা

বরগুনা ভ্রমণে কোথায় খাবেন

দুপুরের খাবারের জন্য বরিশাল শহরের মাঝখানে একটু খোঁজ করলে পাবেন 

বরিশাল শহর

লোবাসটার রেস্টুরেন্ট এন্ড কনভেনশন হিলঃ এখানে ভাল উন্নত মানের খাবার পাওয়া যায়।

জাফরান রেস্টুরেন্ট বরিশালঃ স্থানীয় এবং মিশ্র মেনু সাধারণের মধ্যে ভালো খাবার

তোহা রেস্টুরেন্ট এন্ড বেক্রিঃ মনের খাবার পাবেন তবে সাধারণ

ইরো কিচেনঃ আন্তর্জাতিক মানের খাবার পাওয়া যায়

৩০০ - ৫০০ টাকা প্রতিবেলা

এছাড়াও বরিশালে কিছু লোকাল খাবারের হোটেল ।

বরিশাল সদরে গার্লসের সামনে নাজমের বিরিয়ানি কিডনি ঐতিহ্যক সেই স্বাদ

বড় বাজারে আলতাব হোসেনের খাবার

জেলা স্কুল মোড়ে তেতুলতলা টংয়ের স্থানীয় খাবার

প্রতিবেলা  ১৫০ - ২৫০ টাকা।

হরিণঘাটা ইকোপার্ক ভ্রমণে সঙ্গে যা নিবেন

হরিণঘাটা ইকোপার্ক বরগুনা ভ্রমণে সঙ্গে যা নেওয়া দরকার। সেগুলোর নিচে বর্ণনা দেওয়া হলো।

  • জাতীয় পরিচয় পত্র ফটোকপি
  • নগদ টাকা 
  • মোবাইল চার্জার
  • হালকা জামা কাপড়
  • সানস্ক্রিন ক্রিম
  • পানির বোতল
  • প্রাথমিক চিকিৎসা প্রয়োজনীয় ওষুধ
  • ভালো মানের ক্যামেরা
  • সেলফি স্টিক
  • শিশুদের জন্য খাবার
  • মশা নিরোধক।

সম্ভাব্য সতর্কতা

হরিণঘাটা ইকো পাথরঘাটা ভ্রমণে কিছু সর্তকতা প্রয়োজন, এজন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো

  • আবহাওয়া খোঁজখবর নিয়ে রওনা দিন
  • স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করা
  • যেখানে সেখানে আবর্জনা না ফেলা
  • বর্ষার সময় রাস্তাঘাট পিচ্ছিল থাকে। এ সময় সতর্কতার সাথে হাটবেন
  • স্থানীয়দের ফোন নাম্বার ও গাইডের নাম্বার সঙ্গে রাখুন।

হরিণঘাটার আশেপাশে দর্শনীয় স্থান

হরিণঘাটা ইকোপার্ক ভ্রমণ করলে। আশেপাশের কিছু দর্শনীয় স্থান, ঘুরে দেখার সুযোগ থাকে। যা বরগুনা জেলার আশেপাশে অবস্থিত। এর মধ্যে অন্যতম হলো

  • লালদিয়া চরঃ হরিণঘাটার খুব কাছাকাছি অবস্থিত
  • পাথরঘাটা অঞ্চলঃ হরিণঘাটার আশেপাশের ছোট বন অঞ্চল
  • তিন নদীর মিলন স্থলঃ পায়রা বিষখালী বালেশ্বর নদীর মিলন স্থল
  • পায়রা নদীর ঘাটঃ হরিণঘাটার কাছে অবস্থিত
  • স্থানীয় পাখিদের পরিচর্যা কেন্দ্র
  • বরগুনা সদর বাজার
  • জেলা পার্কঃ ছোট পার্ক ও শিশুদের খেলার জায়গা।

ক্লিক করুনঃ চর বিজয় কুয়াকাটা পটুয়াখালী নতুন পর্যটন কেন্দ্র ভ্রমণ ও খরচ

সম্ভাব্য প্রশ্ন উত্তর পর্ব

প্রশ্নঃ হরিণঘাটা কোথায় অবস্থিত

উত্তরঃ বরগুনা পাথরঘাটা উপজেলা থেকে বরিশাল শহর ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। বরগুনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে হরিণঘাটা।

প্রশ্নঃ হরিণঘাটা যাওয়ার সেরা সময়

উত্তরঃ নভেম্বর - ফেব্রুয়ারি মাস

প্রশ্নঃ ভ্রমণে মোট কত খরচ হবে

উত্তরঃ মোট ২৫০০ টাকা প্রায়

প্রশ্নঃ কোন ধরনের সর্তকতা মেনে চলা উচিত 

উত্তরঃ বর্ষা মৌসুমে বৃষ্টির পূর্বাভাস দেখে যাওয়া

প্রশ্নঃ ছবি তোলার ভালো সময় কখন

উত্তরঃ সকাল ৭ টা -১০ টা বিকেল ৪ টা - ৬ টা।

হরিণঘাটা-ইকোপার্ক-পাথরঘাটা-বরগুনা-ভ্রমণ-গাইড-যাতায়াত-খরচ-ও-দর্শনীয়-স্থান

আমাদের শেষ কথা

আমরা আজকের আর্টিকেলে  হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা ভ্রমণ গাইড। যাতায়াত, খরচ ও দর্শনীয় স্থান সম্পর্কে, সম্পূর্ণ সঠিক তথ্য তুলে ধরলাম। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর যদি আপনাদের প্রশ্ন থেকে থাকে।  তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমর প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উপকৃত হবো।

অত্র আর্টিকেলটি হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা ভ্রমণ গাইড। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আপনাদের আত্মীয়-স্বজনের নিকট শেয়ার করে দেবেন। প্রতিদিন ভালো মানের আর্টিকেল পেতে, আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখুন। আপনি যেন সবার আগে, আর্টিকেলটি  পেয়ে যান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ।  আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url