মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট ভ্রমণ গাইড ও দর্শনীয় স্থান

 আজকের আর্টিকেলে মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট, কিভাবে যাবেন ও দর্শনীয় স্থান, যাতায়াতের সহজ রুট, নিয়ে আলোচনা করা হলো। নিচে মনোযোগ সহকারে পড়ে নিতে পারেন।

মমিনছাড়া-চা-বাগান

মমিনছাড়া চা বাগান এক প্রাকৃতিক অজানা সৌন্দর্য ,যা ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেটের ঘিলাছড়ি ইউনিয়নে অবস্থিত। মমিনছাড়া চা বাগান, মনিপুর চা বাগানের মতই বাগান আছে। শান্ত সবুজ  প্রাকৃতিক পরিবেশের দৃশ্য উপভোগের জন্য বর্তমানে এটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র।

পেজ সূচিপত্রঃ মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট ভ্রমণ গাইড ও দর্শনীয় স্থান।

মমিনছাড়া চা বাগান 

মমিনছাড়া চা বাগান(MOMUNCHARA TEA GRADEN) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ভাটেরা এলাকায় অবস্থিত। এটি একটি নিরিবিলি ও কম ভিড়যুক্ত চা বাগান, যেখানে পাহাড়ি পরিবেশ ও সবুজ চা গাছের সারিবদ্ধ সৌন্দর্য উপভোগ করা যায়। প্রকৃতির সবুজ নিস্তব্ধতা ও স্নিগ্ধতা পাহাড়ি পরিবেশের সারিবদ্ধ চা বাগানের নান্দনিক দৃশ্য চোখ জুড়িয়ে যায়। মমিনছাড়া চা বাগানে ভ্রমণে পর্যটকগণ প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে। এই জায়গায় হলো প্রাকৃতির সঙ্গে সময় কাটানোর জন্য আদর্শ। পাহাড়ের ঢাল বেয়ে সারি সারি চা গাছ উপরের দিকে গিয়ে রোমাঞ্চকর সংমিশ্রণ, এরসাথে ছোট্ট নদী নালা এবং ঝিরি এক অসাধারণ জীবন্ত দৃশ্য ফুটিয়ে উঠে।

মমিনছাড়া চা বাগান আকার আয়তনে তেমন বড় না। কিন্তু এর নান্দনিক সৌন্দর্যের বিশালতা মনোমুগ্ধকর। যারা প্রকৃতিপ্রেমী তাদের জন্য একটি বিচিত্রময় সৌন্দর্যের স্বর্গ। যেখানে পা রাখলে শুধু সৌন্দর্য উপভোগ করতে মন চাইবে।

মমিনছাড়া চা বাগানে যা দেখবেন

মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট ভ্রমণে সৌন্দর্য উপভোগের জন্য, যেগুলো দর্শনার্থীদের আকর্ষণ করবে, সেই সৌন্দর্যের তালিকা নিচে সুস্পষ্টভাবে তুলে ধরা হলো। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক,

সবুজ চা বাগানের সারিবদ্ধতা

মমিনছাড়া চা বাগান পাহাড়ের ঢালে সারি সারি চা গাছে সারিবদ্ধতা যার সৌন্দর্য নীল আকাশে সঙ্গে মনে হয় সংমিশ্রণ ঘটেছে। এখানে প্রাকৃতিকভাবে বিভিন্ন উচ্চতায় ভিন্ন রকমের ভিউ তৈরি করা হয়েছে। সকালের কুয়াশা ভেজা গাছের পাতার পরিবেশ এবং সন্ধ্যাবেলা রক্তিম সূর্যালোক বাগানের দৃশ্য অত্যন্ত নান্দনিক ও চমৎকার করে তোলে।

প্রকৃতির পাহাড়ি দৃশ্য

মমিনছাড়া চা বাগান অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি। যেখানে পাহাড় এবং সবুজ বনায়ন এক হয়েছে। নদনদী এবং ছোট ছোট জলপ্রপাত নিখুঁতভাবে সুন্দর্যের বৈচিত্র ফুটিয়ে তুলেছে। যেন মনে হয় শিল্পীর হাতের আঁকা এক জীবন্ত বৈচিত্র্যের দৃশ্য। যারা সত্যিকারে প্রকৃতি প্রেমী তারা একনজর দেখলে, এই নিপুণ সৌন্দর্যের প্রেমে পড়ে যাবে। এক কথায় অসাধারণ সৌন্দর্যের মুখরিত এই পর্যটন কেন্দ্রটি।

আরো পড়ুনঃ লাউড়ের গড় সুনামগঞ্জ: যাওয়ার উপায় ও খরচ সম্পর্কে জানুন 

ছোট নদী নালা ও ঝর্ণা

মমিনছাড়া চা বাগান বহুগুনে সৌন্দর্য বৃদ্ধি করে ছোট ছোট নদ-নালা ও ঝরনার উপস্থিতি। নদী নালা বয়ে চলা, এই বাগানের মধ্যে প্রকৃতির  সৌন্দর্য তৈরি করে। যা দর্শনার্থীদের জন্য এক শান্তি ও আনন্দের উৎস। পরিবেশকে আরো নিবিড় উৎস সম্পর্ক গড়ে তোলার জন্য ,নদী নালা নিবিড় ভাবে জড়িয়ে আছে। এই বাগানে চায়ের পাতার উপর দিয়ে  প্রবাহিত হয় শীতল স্নিগ্ধ নির্মল বাতাস , যা শহরের কোলাহলমুক্ত পরিবেশ , আপনাকে দিবে বাড়তি আনন্দ। পাহাড়কে ঝর্ণাধারা  সাদা পরী রঙ্গে রাঙিয়ে তুলে । দূর থেকে দেখলে মনে হয়। এক একটি সাদা পরী দর্শনার্থীদের আলিঙ্গন জানাচ্ছে। পাহাড়ের ঢালে বসে ফটোগ্রাফি করা মনে হয় ,কোন এক স্বর্গের মধ্যে নিজেকে উপস্থিত করে রেখেছি।

গ্রামীণ জীবনধারা

মমিনছাড়া চা বাগানে ঢুকলে চোখে পড়বে, স্থানীয় চা শ্রমিকদের জীবনযাত্রার ঐতিহ্য। তারা কিভাবে চায়ের পাতা সংগ্রহ করে, কিভাবে এর সংরক্ষণ করে, কিভাবে যাচাই-বাছাই করে, রং দিয়ে চা তৈরি করে। তা নিজের চোখে দেখে পর্যবেক্ষণ করা সত্যিই অসাধারণ। চা চাষের প্রক্রিয়া পর্যন্ত আপনি দেখার সুযোগ পাবেন। এভাবে তাদের জীবিকা অর্জন হয়।

 স্থানীয়দের জীবনযাত্রা সহজ প্রাকৃতির সঙ্গে সংযুক্ত। যা শহরের থেকে সম্পূর্ণ আলাদা। ওদের ঘরবাড়ি , ছোট্ট গ্রামীন কাঁচা রাস্তা , বাঁশের ঘর , ছোট খামার শস্য প্রাকৃতির পরিবেশে শিশুদের খেলাধুলা। স্থানীয় কৃষি কাজ চোখে পড়া, হাঁস মুরগি পালন। সব মিলিয়ে শান্তিপূর্ণ নৈসর্গিক পরিবেশ তৈরি হয়।

ফটোগ্রাফি ও পিকনিক স্পট

মমিনছাড়া চা বাগান প্রাকৃতিক নৈসর্গিক পূর্ণ চা বাগান। এ পাহাড়ের সবুজ গালিচার চাদরের সৌন্দর্যের দৃশ্য অসাধারণ ফটোগ্রাফি পাওয়া যায়। শান্ত নিরিবিলি পরিবেশে সকাল সন্ধ্যা আলোর খেলা এ বাগান কে করে আরো মুখরিত ও গুণান্বিত। এখানে ফটোশুট করার জন্য প্রায়ই পর্যটকের ভিড় জমে। বন্ধু বান্ধব নিয়ে শান্ত পরিবেশ উপভোগ করার জন্য, পিকনিক স্পট হবে, আনন্দের সেরা মুহূর্ত।

ফটোগ্রাফি করার জন্য সকাল ৬–৯ টা ও বিকেল ৪–৬ টা সেরা সময়

নৈসর্গিক আনন্দ উপভোগ

মমিনছাড়া চা বাগান সবুজ পাহাড়ের স্নিগ্ধতা, বাতাসের সুশীতল স্পর্শ, খোলা নীল আকাশের নিচে মানসিক শান্তি ও প্রকৃতির সঙ্গে একাত্মতা অনুভব করা সত্যিই নসর্গিক অনুভূতি প্রকাশ করে। যা দর্শনার্থীদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট  ভূমিকা রাখছে। আপনি চাইলে সৌন্দর্য উপভোগ করতে পারেন।

আরো জানুনঃ লাক্কাতুরা চা বাগান সিলেট যাতায়াত ও খরচ তথ্য 

 ভ্রমণের জন্য সেরা সময়

মমিনছাড়া চা বাগান প্রাকৃতিক সৌন্দর্য ও নৈসর্গিক পরিবেশ উপভোগ করার জন্য, ভ্রমণ উপযোগ্য । তবে এর মধ্যেও কিছু সেরা সময় ও মুহূর্ত নির্ধারণ করা হয়েছে। যা এখানকার জীবন্ত বৈচিত্র ফুটিয়ে তুলে। সেই সময়টি হল শীতকাল "নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস"। এ সময় আবহাওয়া পরিষ্কার থাকে, গাছের সচিবতা ফিরে আসে। এ সময় কে ফটোগ্রাফির জন্য উপযুক্ত সময় নির্ধারণ করা হয়।

মমিনছাড়া-চা-বাগান

শীত মৌসুমে কম বৃষ্টি হয়, রাস্তাঘাট পরিষ্কার থাকে। যাতায়াত সহজ হয় ।আপনি চাইলেও অন্য সময় যেতে পারেন। তবে আবহাওয়ার পূর্বাভাস জেনে ভ্রমণ করবেন। বর্ষা মৌসুমে এর সচিবতা আরো বহু গুণে বৃদ্ধি পায়। এই সময় গেলে পাবেন সঠিক সৌন্দর্য  কিন্তু, আমরা এ সময়কে যাওয়ার জন্য উপযুক্ত মনে করি না।

কিভাবে যাবেন-মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ

মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট কিভাবে যাবেন, সেই বিষয়ে এখন আমরা পরিষ্কার ভাবে যাতায়াতের রুট বর্ণনা করা হলো।চলুন জেনে নেওয়া যাক

মমিনছাড়া চা বাগান ঢাকা থেকে সরাসরি ফেঞ্চুগঞ্জ কোন বাস নেই। এজন্য সিলেট পর্যন্ত যেতে পারবেন। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ যেতে হবে। নিচে যাতায়াতের জন্য বাস এবং ট্রেনের রুট তুলে ধরা হলো। চলুন জেনে নেয়া যাক,

ঢাকা থেকে সিলেট (বাসযোগে)

ঢাকা যাত্রাবাড়ী মহাখালী গলফ ক্লাব এলাকা থেকে নিয়মিত বাস চলাচল করে

বাসের নাম

  • গ্রীন লাইন পরিবহন
  • শ্যামলী পরিবহন
  • ইউনিক পরিবহন
  • হানিফ এন্টারপ্রাইজ
  • আল মোবারক
  • আরপি এলিগেন্স
  • লন্ডন  এক্সপ্রেস

গোল্ডেন লাইন পরিবহন ইত্যাদি বাস নিয়মিতভাবে চলাচল করে ।

ঢাকা থেকে সিলেট যেতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা ।

বাসের ভাড়া এসি স্লিপার = ৮০০ থেকে ১২০০ টাকা নন  এসি = ৫০০ থেকে ৬০০ টাকা

সব বাসের সময়সূচী সকাল পাঁচটা থেকে রাত্রি ১২ টা পর্যন্ত নিয়মিতভাবে বাস চলাচল করে ৩০ মিনিট থেকে ১ ঘন্টার মধ্যে পরপর বাস ছেড়ে যায়, সিলেটের উদ্দেশ্যে ।

সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ/ভাটেরা 

সিলেট বাস স্ট্যান্ডে নেমে সরাসরি ফেঞ্চুগঞ্জ যাওয়া যায় এজন্য আপনাকে সিএনজি কিনবা মিনিবাস নিতে হবে

সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ যেতে সময় লাগে ১-১.৫ ঘন্টা

ভাড়া লাগে প্রায় ৭০-১৫০ টাকা।

ফেঞ্চুগঞ্জ থেকে মমিনছাড়া চা বাগান

ফেঞ্চুগঞ্জ সদর থেকে সিএনজি কিংবা ভ্যানে পৌঁছে যাবেন মমিনছাড়া চা বাগান

চা বাগান যেতে সময় লাগবে ২০ থেকে ৩০ মিনিট

জনপ্রতি ভাড়া লাগবে ৫০-৮০ টাকা

ট্রেনযোগে

আপনি ট্রেনযোগে ঢাকা থেকে সরাসরি সিলেট যেতে পারবেন। এরুটে চলাচলকারী ট্রেনের নাম গুলোর নিচে তুলে ধরা হলো,

ট্রেনের নাম

ট্রেনের নামছাড়ার সময়পৌঁছানোর সময়বন্ধের দিন
পারাবত এক্সপ্রেস6:30 am01:00 pmমঙ্গলবার
জয়ন্তিকা এক্সপ্রেস11:15 am07:00 pmপ্রতিদিন চলাচল করে
কালনি এক্সপ্রেস02:55 pm09:30pmশুক্রবার
উপবন এক্সপ্রেস10:00 pm05:00 am পরের দিনবুধবার

ঢাকা থেকে ট্রেনে যেতে সময় লাগবে প্রায় ৬-৭ ঘন্টা ।

ভাড়ার তালিকা

শোভন চেয়ার = ৩৭৫ টাকা

স্নিগ্ধা ক্লাস = ৭১৯ টাকা

এসি সিট = ৮৬৩ টাকা

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ অনুযায়ী ভাড়া ও সময়সূচী পরিবর্তন হতে পারে । তাই বাংলাদেশ রেলওয়ে বিডি ওয়েবসাইটে প্রবেশ করে , এর সঠিক ভাড়া ও সময়সূচী জেনে নিতে পারেন ।

এছাড়াও ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকা থেকে সরাসরি মমিনছাড়া যেতে পারবেন । সে ক্ষেত্রে ৬ - ৭ ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। ঢাকা সিলেট মৌলভীবাজার হাইওয়ে রোড ফেঞ্চুগঞ্জ /ভাটেরা মমিনছড়া চা বাগান যেতে পারবেন।

মমিনছাড়া চা বাগানে কোথায় থাকবেন

মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট পৌঁছে , কোথায় থাকবেন। তার আগে বলে রাখা ভালো মুমিনছাড়া চা বাগানের আশেপাশে তেমন কোনো ভালো আবাসিক হোটেল নেই। তবে কিছু কিছু জায়গায় লজ আছে , কিন্তু খুবই কম। এজন্য সিলেট শহরকে থাকার জন্য বেশি গুরুত্ব দেওয়া হয় । নীচে বিস্তারিত তথ্য দিচ্ছি , জেনে নিতে পারেন।

সিলেট শহরে থাকার জন্য বেশ জনপ্রিয় আবাসিক হোটেল আছে। মমিনছাড়া চা বাগান থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

সিলেট শহর থেকে মমিনছাড়া যেতে ১.৫-২ ঘন্টা সময় লাগে সিএনজি কিংবা মিনিবাসে।

এখানে কিছু হোটেলের নাম দেওয়া হল জেনে নিতে পারেন।

হোটেলের নাম

হোটেল নূরজাহান গ্রান্ডঃ থ্রি স্টার আনুমানিক ভাড়া ২০০০ থেকে ৩৫০০ টাকা ওয়াইফাই এবং রেস্টুরেন্ট এর সুবিধা আছে।

রোজ ভিউ হোটেলঃ থ্রি স্টার হোটেলের ধরন ১৮০০ থেকে ৩ হাজার টাকা শহরের মাঝখানে অবস্থিত মিডিয়াম বাজেটের মধ্যে হবে।

সুহিল ইন্টারন্যাশনাল হোটেলঃ ফোর স্টার ৩৫০০ থেকে ৬ হাজার টাকা ভাড়া বিলাসবহুল ফ্যামিলি বান্ধব ও নিরাপদ আরামদায়ক আবাসিক হোটেল।

মেঘনা ইন্টারন্যাশনাল হোটেলঃ ফোর স্টার ৩৫০০ থেকে ৬০০০ টাকা ভাড়া ফ্যামিলি বান্ধব এবং বিলাসবহুল।

হোটেল হলি ইনঃ টু স্টার ১২০০ থেকে ২ হাজার টাকা পরিবার নিয়ে থাকার সুব্যবস্থা আছে।

আরো দেখুনঃ ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী ও ভাড়া  আপডেট টিকিট মূল্য সম্পর্কে জানুন 

ফেঞ্চুগঞ্জ /ভাটেরা 

আপনি চাইলে ফেঞ্চুগঞ্জ /ভাটেরা  আশেপাশে থাকতে পারেন।

ছোট লজ গেস্ট হাউস পাবেন, সেখানে থাকতে পারেন, এখানে বিলাসবহতা কম সুবিধা সকালে চা বাগানে পৌঁছাতে পারবেন।

এখানে ভালো মানের রিসোর্ট পাবেন না। তবে লোকাল হোটেল ব্যবহার করতে পারবেন।

১০০০ থেকে ১২০০ টাকা রুম ভাড়া নেবে, থাকার পরিবেশ মোটামুটি ভালো শান্ত গ্রামীণ পরিবেশের মধ্যে রাত উদযাপন করতে পারবেন।

মমিনছাড়া চা বাগান ভ্রমণে কোথায় খাবেন

ফেঞ্চুগঞ্জের প্রাকৃতিক চা বাগান ভ্রমণে খাওয়ার জন্য, বিশেষ কিছু তথ্য তুলে ধরা হলো। এছাড়াও বিকল্প  খাবারের জন্য বিশেষ দিকনির্দেশনা দেয়া হলো, জেনে নিতে পারেন।

সিলেট শহরে খাবারের হোটেল রয়েছে। সেখানে খেতে পারেন, এখানে ভালো মানের খাবার পাবেন।

খাবারের হোটেলগুলো হল

হাবিব রেস্টুরেন্টঃ এখানে বাঙালি চাইনিজ বিরিয়ানি খাবার পাওয়া যায়

রয়েল ক্যাফেঃ স্থানীয় খাবার ও হালকা নাস্তা সুবিধা পাবেন

ক্যাফে ম্যাঙ্গো ট্রিঃ লাইফ মিল এবং কফি পাওয়া যায়

এসব হোটেলে খাওয়ার জন্য ২০০ থেকে ৪০০ টাকা প্রতিবেলা বাজেটে রাখতে হবে

ফেঞ্চুগঞ্জ /ভাটেরা স্থানীয় খাবারের সুব্যবস্থা আছে

এখানে ছোট হোটেল বা রেস্টুরেন্ট আছে

অথবা গেস্ট হাউসে খেতে পারেন।

খাবারের ধরন

  • ভাত
  • ডাল
  • ডিম
  • মাছ
  • মাংস
  • চিকেন কারি

প্রতিবেলা খেতে হলে ১৫০ - ২৫০ টাকা বাজেট রাখতে হবে

এখানে নাস্তার জন্য স্থানীয় চায়ের দোকান পাবেন

  • সমচা
  • স্যান্ডউইচ
  • বিস্কিট
  • চা খেতে পারেন

৫০ থেকে ১০০ টাকা রাস্তার জন্য খরচ হবে

এছাড়া আপনারা চাইলে দলবেঁধে পিকনিকের ব্যবস্থা করতে পারেন । যেহেতু এখানে পিকনিক স্পট আছে ।তাই আপনি চাইলে কয়েকজনের দল হয়ে পিকনিকের সুব্যবস্থা করতে পারেন।

মমিনছাড়া চা বাগান ভ্রমণে সঙ্গে যা নিবেন

মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট ভ্রমণ পিপাসুদের জন্য, অবশ্যই সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে। তো চলুন সঙ্গে কি জিনিস পত্র নেওয়া যায়। তার একটি তালিকা জেনে নেওয়া যাক।

প্রয়োজনীয় জিনিসপত্র

  • এন আইডি কার্ডের ফটোকপি
  • হালকা ট্রি শার্ট
  • জ্যাকেট কিংবা সোয়েটার
  • ছাতা অথবা রেনকোট
  • সানগ্লাস এবং টুপি
  • মোবাইল ফোনের পাওয়ার ব্যাংক
  • ক্যামেরা অথবা ড্রোন
  • বোতলজাত পানি ২ লিটার
  • প্রাথমিক চিকিৎসার ঔষধপত্র
  • মশা নিরোধক স্প্রে।

মমিনছাড়া চা বাগান ভ্রমণের জন্য সতর্কতা

মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট ভ্রমণে প্রয়োজনীয় সতর্ক অবলম্বন করতে হবে। কি কি সর্তকতা অবলম্বন করা যেতে পারে। তার একটি নমুনা নিচে তুলে ধরা হলো।

  • রাস্তায় স্থানীয় যানবাহন ব্যবহার করবেন
  • লোকাল ভ্যান বা সিএনজি ভাড়া করার সময় আগে দাম করে নিবেন
  • নগদ টাকা সঙ্গে রাখবেন
  • ব্যাকপ্যাক হালকা রাখবেন
  • আবহাওয়া পরিবেশের নিয়মিত তথ্য সংগ্রহ করবেন
  • অপরিচিত লোকজনদের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন
  • নদী বা ঝরনার কাছে গেলে সতর্ক থাকবেন
  • অযথা পরিবেশ নোংরা করবেন না
  • স্থানীয়দের সঙ্গে ভালো ব্যবহার করবেন
  • বয়স্ক এবং শিশুদের প্রতি নজর রাখবেন।

মমিনছাড়া চা বাগান ভ্রমণ প্রশ্ন উত্তর পর্ব

প্রশ্নঃ ঢাকা থেকে মমিন ছাড়া কিভাবে যাবেন?

উত্তরঃ ঢাকা থেকে সিলেট সিলেট থেকে অথবা ফেঞ্চুগঞ্জ এখান থেকে সিএনজি বা ভ্যানে করে ভাটেরা ভাটেরা  থেকে মুমিন ছাড়া কিছুদূর হেঁটে যেতে হবে।

প্রশ্নঃ ঢাকা থেকে জনপ্রতি মোট খরচ কত হবে?

উত্তরঃ ১৩৭০ থাকে ৪৫৫০ টাকা।

প্রশ্নঃ ফটোগ্রাফির জন্য পরামর্শ কি?

উত্তরঃ সকাল এবং বিকেল বেলা ফটোগ্রাফি বা ছবি তোলার জন্য সেরা সময়।

প্রশ্নঃ যাওয়ার জন্য সেরা সময় কখন?

উত্তরঃ শীতকাল  নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস।

প্রশ্নঃ সম্পূর্ণ চা বাগান ঘুরতে কত সময় লাগবে?

উত্তরঃ ৩ - ৪ ঘন্টা।

প্রশ্নঃ এই ভ্রমণে কি গাইডের প্রয়োজন আছে

উত্তরঃ বাধ্যতামূলক নয় চাইলে আপনি নিতে পারেন তাহলে আপনি উপকার পাবেন।

মমিনছাড়া চা বাগানের আশেপাশের দর্শনীয় স্থান

মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট ভ্রমণ সার্থক করার জন্য, অবশ্যই আশেপাশের দর্শনীয় স্থানগুলোর নাম জানা প্রয়োজন । তাই নিচে এই নামগুলো তালিকা তুলে ধরলাম ।

ভাটেরা চা বাগানঃ এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত বিস্তীর্ণ সবুজ চা বাগান এখানে দারুন ফটোগ্রাফি পাওয়া যায়।

ফেঞ্চুগঞ্জ নদীর ঘাট ও সুরমা নদীঃ তিন থেকে পাঁচ কিলোমিটার দূরে শান্ত পানির প্রবাহ নৌকা চলাচলের সৌন্দর্য ও জেলেদের জীবন ধারণ এবং সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা।

ফেঞ্চুগঞ্জ সার কারখানাঃ চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এখানে নদীর পাড়ে এসে বৃহৎ শিল্প কারখানা তৈরি করা হয়েছে ভিতরে প্রবেশ নিষেধ তবে বাড়ি থেকে ছবি তোলা যায়।

সিলেট লালখালঃ ২০ থেকে ২৫ কিলোমিটার দূরে পান্না রঙের নদীর জল পাহাড়ি পরিবেশ ও নৌকা ভ্রমন দেশের অন্যতম সুন্দর নদীর দৃশ্য উপভোগ করা যায়।

জাফলং পর্যটন কেন্দ্রঃ ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত পাহাড় পাথর আর নদীর মিলনে চা বাগান ও ঝর্ণা দেখা যায়।

মমিনছাড়া-চা-বাগান

মালনিছাড়া চা বাগানঃ বাংলাদেশের প্রাচীনতম চা বাগান যা চা প্রক্রিয়ার জন্য এলাকার বাইরের অংশে প্রক্রিয়াজাতকরণ করা হয়। সবুজ ও শান্ত পরিবেশ পাওয়া যায়।

লিংকে ক্লিক করুনঃডিবির হাওর সিলেট যাওয়ার উপায় সম্পর্কে জানুন

হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর মাজারঃমমিনছাড়া চা বাগান ৩০ কিলোমিটার এর মতো দূরত্ব হবে ধর্মীয় ঐতিহাসিক স্থান এখানে আসলে আধ্যাত্মিক অনুভূতি প্রকাশ পায় ।

শেষ কথা

মমিনছাড়া চা বাগান ভাটেরা ফেঞ্চুগঞ্জ সিলেট ভ্রমণ, নিশ্চয়ই শান্ত ও গ্রামীণ জীবনের সহজ সুন্দর্য উপভোগ করা যায়। প্রকৃতির পরিবেশ যা শহরের কোলাহল মুক্ত,স্বস্তির সময় কাটানোর জন্য সেরা স্থান। আজকের এই আর্টিকেলে যাতায়াত ব্যবস্থা, খাওয়া-দাওয়া , এবং থাকা সুব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোন প্রশ্ন আপনাদের থেকে থাকে। তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার ভ্রমণকে সুন্দরভাবে উপভোগ করার জন্য, সর্বক্ষণিক প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত হব।

মমিনছাড়া চা বাগান আর্টিকেলটি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে। তাহলে আপনাদের আত্মীয়স্বজনের নিকট শেয়ার করে দিবেন। যাতে করে তারা ভ্রমণের জন্য সেরা জায়গা পছন্দ করতে পারেন। আর নতুন তথ্যবহুল আর্টিকেল পেতে, আমাদের ওয়েবসাইট দিয়ে ফলো দিয়ে শেয়ার করে দিবেন। কারণ আমরা এই ওয়েবসাইটে প্রতিদিনই নতুন আর্টিকেল প্রকাশ করে থাকি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আমরা আজকের মত এখানেই শেষ করছি। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url