ডেটা লেবেলিং কী: ঘরে বসে আয় করার সহজ গাইড
আজকের আর্টিকেলে ডেটা লেবেলিং কি, অনলাইনে কিভাবে ডেটা লেবেলিং পদ্ধতিতে এ আই প্রক্রিয়ায় ঘরে বসে আয় করা যায়, চলুন ঝটপট এ প্রবন্ধ থেকে জেনে নেওয়া যাক।
ডেটা লেবেলিং এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে ছবি ভিডিও অডিও এবং টেক্সট এর অর্থপূর্ণ ট্যাগ যুক্ত করাকে বুঝায়, অর্থাৎ বর্তমান এ আই কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মেশিন লার্নিং মডেলকে ব্যবহার করে, বস্তু বা ওই জিনিসকে সহজে চিহ্নিত করার পদ্ধতি। যেমন ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণ পদ্ধতিতে ব্যবহার করা হয়।
পেজ সূচিপত্রঃ ডেটা লেবেলিং কী: ঘরে বসে আয় করার সহজ গাইড সম্পর্কে জানতে পড়ুন।
- ডেটা লেবেলিং কী
- ডেটা লেবেলিং এর কাজ সমূহ
- ঘরে বসে ডেটা লেবেলিং করে আয়
- ডেটা লেবেলিং এর কাজের ধরন বজায়
- ডেটা লেবেলিং দিয়ে আয় করার পদ্ধতি
- সফলতার কার্যকারী টিপস
- সম্ভাব্য সতর্কতা অবলম্বন
- সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব
- আমাদের শেষ কথা
ডেটা লেবেলিং কী
অনলাইন গ্লোবাল মার্কেটিং এ, এ আই ও মেশিন লার্নিং এর চাহিদা সবার ঊর্ধ্বে।
যারা বর্তমান সময় প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করা সুবর্ণ সুযোগ তৈরি করেছে। এর
মধ্যে ডেটা লেবেলিং এর কাজগুলো অন্যতম। যেখানে অর্থ ও অভিজ্ঞতা ছাড়াই
স্বাধীনভাবে ঘরে বসে আয় করার সহজ মাধ্যম। আরও সহজ ভাবে বললে বোঝা যায়, ডেটা লেবেলিং হল, কাঁচা ডাটা অর্থাৎ যেকোনো ছবি ভিডিও টেক্স অডিও চিহ্নিত করার
প্রক্রিয়া। যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তায়, মেশিন লার্নিং মডেল গুলো কাজ করে, এবং
সহজে বুঝতে পারে। উদাহরণ হিসেবে মনে করুন, আপনি রাস্তায় যাচ্ছেন, এ সময় ট্রাফিক
সিগনালে অবশ্যই গাড়ি চিনতে হয়, গাড়িটি ও অন্যান্য জিনিস চেনার ক্ষেত্রে এআই
সিস্টেম হাজার হাজার ছবি ও ভিডিও ব্যবহার করে। আপনি যখন ছবি, অডিও ভিডিও পাঠ্য
এবং প্যাটার্নগুলি আরো সহজে বোঝার ক্ষেত্রে গাড়ি, পথচারীর,বর্ডার দিয়ে ট্যাগ বা চিহ্নিত
লেখাকে ফোকাস করতে পারেন, এটি মানুষ, গাড়ি, নাকি পথচারী, তখন তাকে ডেটা লেবেলিং
বলে।
আরো পড়ুনঃ প্যাসিভ ইনকাম কি ও কিভাবে করবেন: ঘুমিয়ে টাকা আয়ের উপায়
ডেটা লেবেলিং এর কাজ সমূহ
মূলত ডেটা লেবেলিং কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং মডেল গুলোকে সঠিকভাবে
প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। যা চার প্রকারে ব্যবহার করা
হয়।
ইমেজ বা ছবি লেভেলিংঃ ইমেজ লেভেলিং হলো, ছবিতে থাকা নির্দিষ্ট বস্তুকে বক্সে বন্দী করে, লেবেল করা। যেমন ট্রাফিক লাইট, সাইনবোর্ড ও পোষা প্রাণী চিহ্নিত।
টেক্সট বা এনএলপি লেভেলিংঃ কোন লেখাকে এমনভাবে প্রতিস্থাপন করা লেখাটি দেখেই বোঝা যায় পজিটিভ নাকি নেগেটিভ, নিউট্রল ভাবে তা ধারণ করে।
অডিও বা ভিডিও লেভেলিংঃ অডিও কিংবা ভিডিও ক্লিপ, শুনতে বা দেখতে কি দৃশ্যমান হচ্ছে তা ট্যাগ করা বা অনুধাবন করা।
সেমান্টিক সেগমেন্টেশনঃ ছবির পিক্সেল ধরে ধরে আলাদা করা।সেন্সরের মাধ্যমে
গাড়িগুলো রাস্তার পিচঢালা পথ আলাদা করা।
ঘরে বসে ডেটা লেবেলিং করে আয়
আপনি যদি একটি কম্পিউটার বা ল্যাপটপ কিংবা স্মার্টফোন ইন্টারনেট সংযোগ করে
ব্যবহার করতে পারেন। তবেই ঘরে বসে বিনা অভিজ্ঞতায় সহজে আয় করতে পারেন। এর জন্য
কিছু শর্ত অনুসরণ করুন।
সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন
অনলাইন গ্লোবাল মার্কেটিং এ ডেটা লেবেলিং, যেখানে বিশ্বস্ততা ও জনপ্রিয়তার সাথে কাজ পাওয়া যায়। যে প্লাটফর্মে কাজগুলো পাবেন, যেমন
Toloka এ আই: অনলাইন Toloka এ আই প্লাটফর্মে ছোট ছোট ইমেজ তৈরি করে, ট্যাগিং, টেক্সট মডারেশন ও ক্যাটাগরির কাজ সহজে পেতে পারেন, এই কাজগুলো নতুনদের জন্য বেশ সহজ।
Amazon Mechanical Turk: এটি amazon গ্রুপের একটি মাইক্রোটাস্ক প্লাটফর্ম, যা সারা বিশ্ব জুড়ে, কর্মীরা বিভিন্ন লেবেলিংয়ের কাজ করেন।
Clickworker: অনলাইনে ক্লিক ওয়ার্কার মাইক্রো টাস্ক ও ডেটা লেবেলিং প্রসেসিং কাজগুলি বেশ জনপ্রিয়।
Appen: আপনি যদি Appenবা বড় প্রজেক্টে ভালো মানের কাজ পেয়ে যান, তাহলে প্রথমেই এই আই ট্রেনিং এর মাধ্যমে টেস্টে পাস করুন। এ আই সম্পর্কে ধারনা থাকলে পাস করার খুব সহজ।
একাউন্ট তৈরি ও প্রোফাইল সেটআপ
আপনার নির্বাচিত প্লাটফর্মে সঠিক তথ্য দিন এবং রেজিস্ট্রেশন করুন। তবে পেমেন্ট
নেওয়ার আগে পেওনিয়ার, পেপাল বা ব্যাংক অ্যাকাউন্ট প্ল্যাটফর্ম সমর্থন করে সেটা
যুক্ত করুন।
আরো জানুনঃ জাম্পটাস্ক(Jumptask) কী: জাম্পটাস্ক থেকে অনলাইনে টাকা আয়ের উপায়
ট্রেনিং ও কোয়ালিফাইড টেস্ট
অধিকাংশ কোম্পানির প্ল্যাটফর্ম সরাসরি কাজ দেওয়ার আগে, ছোট্ট একটি
নির্দেশিকা বা গাইডলাইন দেয়, যেখানে বলা হয় ছোট্ট ছোট্ট পরীক্ষায় উত্তীর্ণ ও
নিয়ম গুলো জেনে সেই টেস্টে পরীক্ষায় কেবল পাশ করলে, আপনি মূল কাজের জন্য
উপযুক্ত হবেন।
ডেটা লেবেলিং এর কাজের ধরন বজায়
আপনি যদি ডেটা লেবেলিং কাজের মাধ্যমে ভালো পরিমাণ টাকা ঘরে বসে আয় করতে চান, তাহলে কাজের নির্ভলতা বেশি যাচাই করুন। আপনার কাজ যত নিখুঁতভাবে হবে, ততো রেটিং ভালো হতে থাকবে। তত কাজের সুযোগ বেড়ে যাবে।
ডেটা লেবেলিং দিয়ে আয় করার পদ্ধতি
ঘরে বসে ডেটা লেবেলিংকরে আয় করার সহজ কিছু ধাপ আছে, সেগুলো চলুন নীচে জেনে নেওয়া যাক
আরো দেখুনঃ Google এডসেন্স থেকে কত টাকা আয় করা যায়
সফলতার কার্যকারী টিপস
আপনি যদি ডেটা লেবেলিং এ কাজ করে, সঠিক ক্যারিয়ার গড়তে চান, প্রথমে সঠিক
পদক্ষেপ গ্রহণ করুন ধৈর্যশীল হন। ছোট ইনকাম মনে করবেন না। আপনার কাজের ডিমান্ডও
বাড়বে। নির্ভুলভাবে কাজ করার চেষ্টা করুন, যেন সামান্য ভুলের কারণে
একাউন্ট সাসপেন্ডেড না হয়, এজন্য ক্লায়েন্টের দেওয়া গাইডলাইনগুলো সবসময় ফলো
করবেন। একাধিক প্ল্যাটফর্মে কাজ করুন, ধীরে ধীরে অভিজ্ঞতা সম্পন্ন হয়ে গেলে,
পরবর্তীতে দুই থেকে তিনটি বিশ্বস্ত প্লাটফর্মে একাউন্ট খুলে, ভালো পরিমান টাকা
অর্জন করুন।
সম্ভাব্য সতর্কতা অবলম্বন
আপনি অবশ্যই সতর্কতার সাথে নিয়ম নীতি অনুযায়ী কাজ করবেন। যেগুলো কাজ
সতর্কতার সাথে করবেন, তার চেকলিস্ট নিচে তুলে ধরা হল।
প্রজেক্ট এর গাইডলাইনের অবহেলা না করা
প্রজেক্ট এর কাজ শুরু করার আগে অবশ্যই তাদের নিয়ম নীতিগুলো ভালোভাবে পড়ে নিন মনোযোগ দিয়ে কাজ করুন, আর যদি মনের মধ্যে অবহেলা করেন তাহলে সঠিকতার হার কমে, এক্সেস ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।
ভি পি এন ব্যবহার করবেন না
আন্তর্জাতিক প্লাটফর্মে যেমন রিমোট টাস্ক ক্লিক ওয়ার্কার ডাটা এনিমেশন এগুলোতে vpn বা প্রক্সি ব্যবহার করবেন না যার কারণে হঠাৎ এ একাউন্ট ব্লক হতে পারে।
ডিভাইসে একাধিক একাউন্ট না খোলা
একই আইপি এড্রেস দিয়ে একাধিক অ্যাকাউন্ট না খোলা তাদের নিয়ম অনুযায়ী একের
অধিক অ্যাকাউন্ট একটি পিসিতে থাকা আইনের বহির্ভূত।
বট এড়িয়ে চলা
দ্রুত কাজ শেষ করার জন্য কোন থার্ড পার্টির বট এড়িয়ে চলুন, কারণ অটো ক্লিকার স্পাম স্ক্রিপ্ট ব্যবহার করা যাবে না এআই সিস্টেম সহজে এটি সনাক্ত করে।
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পর্ব
প্রশ্নঃ ডেটা লেবেলিং কাজ থেকে কত টাকা আয় করা যায়?
উত্তরঃ কাজের দক্ষতার স্কিল অনুযায়ী পার্ট টাইম বা ফুল টাইম জব করলে মোটামুটি
প্রতি মাসে ৫০ থেকে ২০০ ডলার ইনকাম করা যায়।
প্রশ্নঃ মোবাইল দিয়ে কি ডেটা লেবেলিং কাজ করা যায়?
উত্তরঃ মাইক্রো টাস্ক কাজগুলো মোবাইল দ্বারা করা যায়, কিন্তু অন্যান্য
প্রজেক্ট এর সেগমেন্টের কাজগুলো কম্পিউটার বা ল্যাপটপ এর প্রয়োজন হয়, পিসি
ব্যবহার করলে বেশি সুবিধা পাওয়া যায়।
প্রশ্নঃ বাংলাদেশ থেকে কাজের টাকা কিভাবে উত্তোলন করা যায়?
উত্তরঃ আপনি চাইলে পেনিয়ওর, ওয়ার, পেপাল দিয়ে একাউন্টে ট্রান্সফারের মাধ্যমে
নিজস্ব ব্যাংক একাউন্টে সরাসরি টাকা আনতে পারেন।
প্রশ্নঃ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এ কি ডাটা লেবেলিং এর কাজ পাওয়া যায়?
উত্তরঃ হ্যাঁ অবশ্যই পাওয়া যায়। এছাড়াও আপনার ফাইবার ডাটা অ্যানোটেশন বাউন্ডিং
বক্সে কি ওয়ার্ড লিখে সার্চ করলে, বায়ার সরাসরি ফ্রিল্যান্সিংএ কাজ পায়।
ক্লিক করুনঃ ড্রপশিপিং কি? নতুনদের জন্য ড্রপশিপিং থেকে অনলাইনে আয় করার সহজ উপায়
আমাদের শেষ কথা
আমরা অত্র আর্টিকেলে ডাটা লেভেলিং যাবতীয় তথ্য তুলে ধরেছি, আশা করছি বুঝতে
পেরেছেন। ডাটা লেভেলিং এর মাধ্যমে অনলাইন ভিত্তিক আয়ের সম্ভাবনা অনেক বেশি,
যেখানে বেশি দক্ষতার প্রয়োজন হয়না, এবং ইনভেস্টেরও দরকার হয়না। তাই শুধু
পার্ট টাইম জব বা ফুলটাইম জব এর ক্ষেত্রে ডেটা লেবেলিং পারফর্ম বিশেষ ভাবে
ফ্রিল্যান্সারদের মনে জায়গা করেছে।
সঠিক তথ্য যাচাই বাছাই করে নিখুঁতভাবে প্রজেক্ট এর আইন মেনে একাউন্ট সুরক্ষা
করে সফল হওয়ার চাবিকাঠি হলো ডেটা লেবেলিং প্ল্যাটফর্ম। তাই চাইলে আপনি
আন্তর্জাতিক ইনকামের গুরুত্বপূর্ণ স্থানে নিজেকে দাঁড় করাতে পারেন, এবং নিজের
ক্যারিয়ার কে যাত্রার প্রথম সূচক হিসেবে ডাটা লেবেলিংকে বেছে নিতে পারেন।
আপনাদের সুস্বাস্থ্য ও আর্থিক সাফল্য অর্জনের শুভকামনা রইল। এছাড়াও আপনাদের
অন্যান্য তথ্য এবং সহায়তা প্রয়োজনে আমাদেরকে কমেন্টে নক করবেন, ধন্যবাদ।

.webp)
.webp)
আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url