ভাগে কুরবানী দেওয়ার নিয়ম ও শর্ত করণীয় এবং বঞ্চনীয় তথ্য
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে ভাগে কুরবানী দেওয়ার নিয়ম, করণীয় এবং বঞ্চনীয় সহ কয়জন শরিক হবেন, মাংস বন্টনের সহজ উপায় সম্পর্কে সকল তথ্য এক নজরে জানুন।
মুসলিম উম্মার মহান পবিত্র দিন ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এটি হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় একটি উৎসবের দিন। আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, মুসলমানগন দিনটিতে পশু কুরবানী দেওয়ার মাধ্যমে, পালন করেন। এছাড়াও এর পূর্ববর্তী মুসলিম ইতিহাসের সাক্ষী হিসেবে কোরবানির ঈদ উদযাপন করা হয়।
পেজ সূচিপত্রঃ ভাগে কুরবানী দেওয়ার নিয়ম ও করণীয় এবং বঞ্চনীয় সকল তথ্য জানুন।
- ভাগে কুরবানী দেওয়ার নিয়ম
- ভাগে কুরবানী দেওয়া যাবে কিনা
- কোরবানি ও পশু কেনার সময় লক্ষণীয় বিষয় সমূহ
- কোরবানির ক্ষেত্রে করণীয় এবং বঞ্চনীয় বিষয় সমূহ
- পরিবেশগত দিক দিয়ে নজর রাখতে হবে
- ভাগে কোরবানির মূল উদ্দেশ্য কি
- কোরবানির সম্পর্কিত কিছু তথ্য
- কোরবানির মাংস সংরক্ষণ করা যাবে কিনা
- কোরবানির মাংস বন্টন করার নিয়ম
- কোরবানির দোয়া
- লেখকের শেষ কথা
ভাগে কুরবানী দেওয়ার নিয়ম
ভাগে কুরবানী দেওয়ার নিয়ম সম্পর্কে অনেকে বিভিন্ন মতামত প্রকাশ করে থাকি। তাদের অবশ্যই জানা জরুরী যে কুরবানী ভাগে দেওয়া জায়েজ আছে কি-না। এর অকাট্য দলিল হিসেবে কোরআন ও হাদিসের আলোকে প্রকাশ করা হয়েছে যে, আপনি ভাগে গরু মহিষ এবং উট কুরবানী করতে পারবেন। এক্ষেত্রে ছাগলের জন্য একটি মাত্র ভাগী প্রযোজ্য। সেটা হচ্ছে নিজের জন্য।
আল্লাহকে রাজি খুশি করার জন্যই মুসলমানরা উৎসবটি পালন করে। আপনি ভাগে কুরবানী দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, সকলেই যেন একমত পোষণ করে কুরবানী ক্রয় করে এবং একত্রে সঠিকভাবে মাংসকে সততার সহিত বন্টন করে।
আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত লক্ষ্য করতে হবে, অবশ্যই যে ব্যক্তিরা ভাগে কোরবানি দিবেন। তাদের সকলের হালাল এবং সহি মত প্রকাশ করতে হবে। হালাল বলতে, অর্থনৈতিক দিক দিয়ে টাকা পয়সা যেন হালাল হয়। এদিকে খেয়াল রাখবেন। আর যতটুকু সম্ভব এককভাবে কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই হয়।
ভাগে কোরবানি দেওয়ার শর্ত
ইসলামী শরীয়ত অনুযায়ী নির্ভরযোগ্য বিধি-বিধানে ফিকাহ গ্রন্থে সব পশু কুরবানী দেওয়া জায়েজ নয়। যেমন ছাগল ভেড়া দুম্বা উট গরু মহিষ এ পশুগুলো জায়েজ আছে।
ছাগল ভেড়া দুম্বাঃ শুধুমাত্র এসব পশু একজন কোরবানি দিতে পারবেন। এসব প্রশ্ন ভাগে কুরবানী দেওয়া জায়েজ নেই।
উট গরু মহিষঃ সর্বোচ্চ সাতজন তাছাড়া দুইজন তিনজন চারজন পাঁচজন ছয় জন ভাগে কুরবানী দেওয়া বৈধ। সাত ভাগের বেশি শরিক হলে কুরবানী কবুল হবেনা।
কোরবানির মাংস ভাগ করার সময় সাত ভাগে সমানভাগে ভাগ করতে হবে। কোন অংশে কম বেশি করা যাবে না। এমন হলে সবার কুরবানী বাতিল হয়ে যাবে। (বাদায়েউস ও সানায়ে:৫/৭১)
বিশেষ শর্তঃ কুরবানী করার সময় দেখে শুনে নিখুঁত কুরবানী কিনতে হবে। কুরবানী যদি কোন খোদ থাকে। তাহলে কুরবানী কবুল হবে না।
কুরবানির মাংস দাড়ি পাল্লায় নিখুঁতভাবে ওজন করে ভাগ করতে হবে,
কোরবানির মাংস তিন ভাগ করার উত্তম,
"এক ভাগ নিজের জন্য, একভাগ আত্মীয়দের জন্য, এক ভাগ গরিব মিসকিনের জন্য"।
আরো পড়ুনঃ গর্ভাবস্থায় দুধ খাওয়ার উপকারিতা পুষ্টিগণ ও পরামর্শ
ভাগে কুরবানী হবে কিনা
ভাগে কুরবানী দেওয়ার নিয়ম কি? এ বিষয়ে সরাসরি বলা যায় হাদিস-কোরআনের আলোকে, হ্যাঁ জায়েজ আছে। আপনি যদি আর্থিকভাবে দুর্বল হয়ে থাকেন, সেক্ষেত্রে ভাগে কুরবানী দিতে পারবেন। তবে পশুর ক্ষেত্রে অবশ্যই হতে হবে গরু মহিষ ও উট। আপনি ছাগলকে ভাগে কুরবানী দিতে পারবেন না। এটি জায়েজ নেই। অবশ্যই এককভাবে সকলকে কুরবানী দিতে হবে।
মনের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে যে কুরবানী কি চার ভাগে দুই ভাগে ও ছয় ভাগে দেয়া যায় কিনা? হ্যাঁ কোরবানি জোড় ভাবেও দেওয়া যায়। আবার বিজোড় ভাবেও দেয়া যায়। বাংলাদেশের ওলামা একরাম গণের মতে, হাদীস কোরানের আলোকে অবশ্যই আপনি ভাগে কোরবানি করতে পারবেন। এটি হাদিস কোরআনের বর্ণিত আছে।
যারা আর্থিকভাবে দুর্বল তাদের জন্য ভাগে কুরবানী করা জায়েজ, হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত একটি গরু অথবা মহিষ সাত জন মিলে কুরবানী দেওয়া যাবে। তিরমিজি শরিফে বর্ণিত আছে কুরবানীর সম্পর্কে হযরত জাবের রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন যে, তোমরা গরু মহিষ সাত জনের পক্ষ হতে এবং উট সাত জনের পক্ষ হতে (মুসলিম শরীফ ও আবু দাউদ শরীফ)
কোরবানি ও পশু কেনার সময় লক্ষণীয় বিষয় সমূহ
ভাগে কুরবানী দেওয়ার নিয়ম সম্পর্কে জানার পূর্বে আপনাকে অবশ্যই কুরবানীর ছোটখাটো বিষয়গুলো জানতে হবে, ছোটখাটো বিষয়ের মধ্যে পশুর কোনো খুঁত যেন না থাকে, এদিকে খেয়াল রাখতে হবে। আর ভাগে কুরবানী দেওয়ার সময় আরেকটি বিষয় হলো অবশ্যই কোরবানির বয়সটি খেয়াল রাখতে হবে যেমন
- কোরবানির পশুর বয়স ও স্বাস্থ্য দেখতে হবে
- অবশ্যই গরুর বয়স দুই বছর হতে হবে
- উটের বয়স অবশ্যই পাঁচ বছর পূর্ণ হতে হবে
- ছাগলের অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে
- বা এক বছরের ছাগলের স্বাস্থ্যের মতো দেখতে হতে হবে।
- কোরবানির সিং ভাঙ্গা থাকলে আর চলবে না
- লেজ কাটা থাকলে এটি গ্রহণযোগ্য হবে না
কোরবানির ক্ষেত্রে করণীয় এবং বঞ্চনীয় বিষয় সমূহ
ভাগে কুরবানী করনীয়
ভাগে কোরবানিতে করণীয় বিষয় সমূহ লক্ষ্য রাখতে হবে যেমন
আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে কুরবানী করতে হবে এবং কোরবানির দিন অর্থাৎ ঈদুল আযহার দিন থেকে শুরু করে পরবর্তী দুই দিনের মধ্যেই কুরবানী দিতে হবে।
কোরবানি পশুর সঠিকভাবে যত্ন নিয়ে জবাই করতে হবে এবং আল্লাহর নাম অর্থাৎ আল্লাহু আকবার বলতে হবে। আর যদি দোয়া বা খোতবা জানা থাকে, সেক্ষেত্রে খুতবা পাঠ করে জবাই করতে হবে। আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য।
কোরবানির মাংসগুলো সমাজের মানুষকে ধনী-গরী ব সবার ক্ষেত্রে সঠিকভাবে বন্টন করতে হবে।
ভাগে কোরবানির বঞ্চনীয় বিষয় সমূহ
কুরবানির ভাগ করার সময় কোন প্রকার অনৈতিক বা অসততা থাকলে কোরবানি জায়েজ হবে না। এগুলো মাথায় আনা যাবে না।
এটি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, এই মাংস বিক্রি করা যাবেনা। এছাড়াও দান করা এবং নিজের খাবারের জন্য ব্যবহার করতে পারবেন।
আরো পড়ুনঃ গোলাপ জল ব্যবহারের নিয়ম: ত্বকের উপকারিতা সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া
পরিবেশগত দিক দিয়ে নজর রাখতে হবে
ভাগে কুরবানী দিলে পরিবেশগত দিক দিয়ে নজর দিতে হবে, কারণ কোরবানি দেওয়ার পরে যে কোরবানির বর্জ্যগুলো থাকে। সেগুলোকে নির্দিষ্ট একটি জায়গায় পুঁতে ফেলতে হবে। যাতে পরিবেশগত ভাবে দুর্গন্ধ সৃষ্টি না হয়। এগুলো বিশেষ করে শহরের দিকে বেশি সমস্যা সৃষ্টি হয়। এজন্য একটি নির্দিষ্ট গর্ত করে সমস্ত পশুর বর্জগুলো এক জায়গায় করে, মাটির নিচে পুঁতে ফেলতে হবে। তাহলে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাওয়া যাবে। এ বিষয়টি সকলে খেয়াল রাখা কর্তব্য।
ভাগে কোরবানির মূল উদ্দেশ্য কি
ভাগে কুরবানী দেওয়ার মূল উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। অন্য কোন উদ্দেশ্য থাকলে কুরবানী জায়েজ হবেনা। এক্ষেত্রে সাত ভাগে ছয় ভাগে পাঁচ ভাগে চার ভাগে তিন ভাগে দুই ভাগে এবং এক ভাগে যদি দেন সকলকেই একই উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। আর কোরবানির সাথে সাথে নিজের মধ্যে যে, আত্ম অহংকার বা পশুত্ব কাজ করে, বা শয়তানী গুলোকে কোরবানি করে দিতে হবে।
পরবর্তীতে আল্লাহর রাস্তায় কাজ করতে হবে, এবং আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে হব। আর পরিবেশগতভাবে ভ্রাতৃত্ব গড়ে তোলায় হচ্ছে এর মূল উদ্দেশ্য। কারণ প্রত্যেক মুসলমান প্রত্যেক মুসলমানের ভাই ভাই এই কথাটি অবশ্যই খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহর কুরআনে বলা হয়েছে প্রত্যেক মুসলমান আরেক মুসলমানের ভাই, আর কোরবানির মাধ্যমে দ্বীন কায়েমের জন্য এটি সবসময় কাজে আসবে। এটি হচ্ছে ঈমানী পরীক্ষা।
কোরবানির সম্পর্কিত কিছু তথ্য
- ছয়ভাগে চার ভাগে কিংবা দুই ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা
- হ্যাঁ অবশ্যই জোড়া ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে
- ছাগলের বা দুম্বা কুরবানী কয় ভাগে দেওয়া যায়
- ছাগল বা দুম্বা কোরবানি শুধুমাত্র এক ভাগে দেওয়া জায়েজ আছে কোন ভাগাভাগি করা যাবে না বা বৈধতা নেই
- কুরবানী কি জোড় বিজোড় উভয় ভাগে দেওয়া যায়
- হ্যাঁ কুরবানীর জোর বিজোড় উভয় ভাগে দেওয়া যায় তবে অবশ্যই হালাল টাকা হতে হবে।
আরো পড়ুনঃ জীবনে সফলতার মূলমন্ত্র কি: সেরা ১৫ টি টিপস
কোরবানির মাংস সংরক্ষণ করা যাবে কিনা
কোরবানির গোশত সংরক্ষণ করা যাবে। তবে দুর্ভিক্ষের বছর হলে তিন দিনের বেশি সংরক্ষণ করা যাবে না, বা জায়েজ নেই। নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি পরের দুই দিন এবং তারপরে সব ভোরবেলায় যেন কোন মাংস অবশিষ্ট না থাকে ।
কোরবানির মাংস বন্টন করার নিয়ম
কোরবানির মাংস অবশ্যই সততা সহকারে বন্টন করতে হবে। আনুমানিকভাবে বন্টন করা যাবেনা, ওজন দিয়ে সমানভাবে বন্টন করতে হবে। এছাড়া অন্য কোন নিয়মে যদি বন্টন করে থাকেন, সেক্ষেত্রে কোরবানি আল্লাহর দরবারে কবুল না হতে পারে। তাই অবশ্যই সঠিকভাবে কুরবানির মাংস বন্টন করা জরুরি।
কোরবানির দোয়া
অবশ্যই কোরবানির সময় আরবি ভাষায় এই দোয়াটি পাঠ করবেন।
উচ্চারণসমূহ
"বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা মিন কা ওয়া লাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি "
বাংলা অনুবাদ
আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হে আল্লাহ তোমার পক্ষ থেকে এবং তোমার উদ্দেশ্যে। হে আল্লাহ এটি আমার পক্ষ থেকে কবুল করুন ।
আরো পড়ুনঃ নতুন ফ্রিল্যান্সারদের জন্য সেরা মার্কেটপ্লেস কোনটি
কোরবানির ঈদ কবে হবে ২০২৭
আগামী ঈদুল আযহা কোরবানির ঈদ বাংলাদেশের হিজরী ক্যালেন্ডার অনুযায়ী কবে হবে ২০২৭ জানতে চাচ্ছেন, তাহলে চলুন জেনে নেওয়া যাক।| ক্রমিক নাম্বার | বিষয় | তারিখ |
|---|---|---|
| ০১ | বার | রবিবার |
| ০২ | আরবি তারিখ | ১০ শে জিলহজ ১৪৪৮ হিজরী |
| ০৩ | বাংলা তারিখ | ২ জ্যৈষ্ঠ ১৪৩৪ বঙ্গাব্দ |
| ০৪ | ইংরেজি তারিখ | ১৬ই মে ২০২৭ |
| ০৫ | আরবী মাস | জিলহাজ |
| ০৬ | উৎসব | ঈদুল আযহা/ কোরবানির ঈদ |
লেখকের শেষ কথা
ভাগে কুরবানী দেওয়ার নিয়ম অনুযায়ী আর্টিকেলটি ধারাক্রমে বর্ণনা করা হয়েছে। অবশ্যই আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। আশা করা যায় যে, এর বাইরে কোন রকমের মন্তব্য থাকবে না। যদি কোনো রকমের সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পরে সেটা আপনাদের পরামর্শ অনুযায়ী সঠিক তথ্য প্রদান করা হবে ।
যদি আপনাদের কাছে ভাগে কুরবানী দেওয়ার নিয়ম ও শর্ত আর্টিকেলটি পছন্দ হয়ে থাকে। তাহলে আত্মীয়-স্বজনের নিকট শেয়ার করে দিবেন। আর প্রতিদিন আমাদের ওয়েবসাইটে এমন তথ্য গুলো আর্টিকেল পেতে একবার হলেও ফলো দিয়ে ভিজিট করুন।
তবে কুরবানির মাংস নিজে খেতে হবে, এবং গরীব দুঃখী ধনী বড়লোক সকলকেই ভাগ করে দিতে হবে। এটি হচ্ছে ইসলামিক শরীয়া মোতাবেক বিধি বিধান। এর ভিতরে কোন রকমের ছলচাতুরি থাকলে, আল্লাহর দরবারে কোরবানি কবুল হবেনা, হবেনা, হবেনা। তাই গুরুত্ব তার সাথে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কুরবানী করবেন। আল্লাহ হাফেজ।


আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url