সুমাত্রা কিংডম পার্ক রূপগঞ্জ নারায়ণগঞ্জ টিকিট মূল্য ও অন্যান্য খরচ

প্রিয় পাঠক, সুমাত্রা কিংডম পার্ক রূপগঞ্জ নারায়ণগঞ্জ যাতায়াতের সহজ রুট, প্রবেশ মূল্য  ও অন্যান্য রাইড খরচের আপডেট তথ্য সম্পর্কে, এক নজরে জানুন। 

সুমাত্রা-কিংডম-পার্ক

ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার খাস দাউদপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর কোল ঘেঁষে মনোরম পরিবেশে পূর্বাচলের খুব কাছাকাছি অবস্থিত। বর্তমানে অ্যামেউজমেন্ট পার্ক হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছে।

পেজ সূচিপত্রঃ সুমাত্রা কিংডম পার্ক রূপগঞ্জ নারায়ণগঞ্জ টিকিট মূল্য  ও অন্যান্য খরচ সম্পর্কে জানতে পড়ুন।

সুমাত্রা কিংডম পার্ক

সুমাত্রা কিংডম পার্ক ছোট বড় সকলের জন্য চমৎকার বিনোদন কেন্দ্র তৈরি করা হয়। প্রায় ৪৫ বিঘা অন্য বর্ণনায় ৬২ একর জমির উপরে বিশাল অ্যামেউজমেন্ট ও ওয়াটার পার্কের সৌন্দর্য বিস্তৃত। এ পার্কে ড্রাই এবং ওয়াটার দুটি অংশে আছে। এ পার্কের থিমের কাজগুলো সুন্দরভাবে করা আছে, যা সাজানো গোছানো চোখ ধাঁধানো আলোকসজ্জার এপার্কে বন্ধুবান্ধব ও পরিবার মিলে সময় কাটানো সেরা আকর্ষণ প্রাকৃতিকগত সৌন্দর্য ও ছোট বড় সকলের জন্য আধুনিক মজাদার রাইড। প্রবেশের চোখে পড়বে বাহারি ডিজাইনের তৈরি গেটের কারুকার্য। পার্কের ভেতরে চোখে পড়ে গার্ডেন প্যারাডাইস, ডাইনোসর অ্যাডভেঞ্চার ড্রাগন জোন কুমির হাতি ঘোড়া পেঙ্গুইন হরিন সহ নানান পশু পাখির কারুকার্য তৈরি করা আছে। সুমাত্রা কিংডম পার্ক ডে ট্যুরের জন্য খুবই ভালো। ছোট থেকে বড়দের পর্যন্ত আনন্দ করার সুযোগ আছে। এছাড়াও পার্কিংয়ের সুবিধা ভিতরে রেস্টুরেন্টে খাবারের তুলনামূলক মান, কোলাহলহীন খোলা পরিবেশ। সবমিলিয়ে ঢাকার পাশে সর্বসময় পরিবার নিয়ে বিনোদনের সঙ্গে সময় কাটানোর জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্য।

প্রবেশ ফিঃ জনপ্রতি ২০০ টাকা।

সুমাত্রা কিংডম পার্কের মূল আকর্ষণ

এ পার্কের মুল আকর্ষণ হল মেউজমেন্ট রাইড ও ওয়াটার জোন। নিচে বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। জেনে নিতে পারেন।

ওয়াটার পার্ক ও সুইমিং পুল

সুমাত্রা কিংডম পার্ক বিশেষ আকর্ষণ বড়োসড় ওয়াটার পার্ক ও সুইমিং পুল। এছাড়াও ওয়েভপুল ও ফানপুলের সুব্যবস্থা আছে। যা সমুদ্রের ঢেউ এর মত পানির আনন্দ বিশেষ আকর্ষণ। গরমের দিনে পরিবার বন্ধু বান্ধবদের মিলে ডিজে পার্টি এক আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারবেন। সুইমিং পুলে খোলামেলা পরিবেশের সাথে পার্কের অন্যান্য বিনোদন উপভোগ করা যায়। ওয়াটার পার্কে পানিতে খেলাধুলা সাঁতার সহ আলাদা বিনোদন থাকায়, পরিবার নিয়ে এখানে বাড়তি আনন্দ যোগ করা যায়। এছাড়াও গেটের সামনে এগোতে দেখা মেলে বড় দুই পাশে মাছের রঙ্গে ডিজাইন করা সেতু। সেতুর নিচ দিয়ে বয়ে চলা লেক। আপনারা চাইলে লেকে স্পিডবোটে ইনজয় করতে পারেন।

এ পার্কের বিনোদনমূলক আকর্ষণ রেইন ডান্স। যা পর্যটকদের জন্য একটি বিশেষ আয়োজন। রেইন ডান্স কৃত্রিমভাবে সৃষ্টি বৃষ্টির পানির মধ্যে নাচ ও আনন্দের অভিজ্ঞতা। গরমের দিনের সময় কাটানোর সেরা স্থান। পরিবারের সঙ্গে পানির মধ্যে মিউজিক ও বিনোদনের সমন্বয়ে পরিবেশটা আরো প্রাণবন্ত করে তোলে। শিশু থেকে যুবক সহ সব বয়সের মানুষ সরাসরি এই আনন্দ উপভোগ করতে পারবেন।

আরো পড়ুনঃ ঢাকা টু পটুয়াখালী লঞ্চ সময়সূচি ও ভাড়া বিস্তারিত তথ্য

সুমাত্রা কিংডম পার্কের বিনোদনের রাইড

সুমাত্রা রূপগঞ্জের কিংডম পার্কে শিশু ও বড়দের জন্য বিশেষ রাইড এর সুব্যবস্থা আছে। এ বিদেশি রাইডগুলো পরিবার ও বন্ধুদের একসঙ্গে আনন্দ করার সুযোগ আছে। শিশুদের জন্য তুলনামূলক সহজ ও আনন্দদায়িক রাইড থাকায়, পরিবার নিয়ে বিনোদন করার বিশেষ সুযোগ পাওয়া যায়। বড় ও শিশুদের উল্লেখযোগ্য রাইড হলো।

  1. ভিন্ন অত্যাধুনিক অ্যামিউজমেন্ট রাইড
  2. লার্ভা সুইম
  3. ফেরিস ফ্লাইং চেয়ার
  4. টাইম জ্যাম্প
  5. রোটিন ডিসকো রাইড
  6. বেবি কেওয়া জাল
  7. থান্ডার ফাইটার
  8. মিরর অ্যাকটিভিটি
  9. মিনি ও বুলেট ট্রেন
  10. স্পেস রুলার
  11. নাগরদোলা
  12. ভিডিও গেম জোন
  13. VR গেম জোন
  14. বাম্পার কার রাইট
  15. Honey swuing
  16. স্পিড বোর্ড
  17. পানির ফোয়ারা

এ পার্কে আপনাদের বিশেষ সুবিধায় লকারের সুব্যবস্থা আছে । এগুলো ব্রিজের অপজিটে রিজনেবল রাইড আছে। চাইলে বন্ধুবান্ধব মিলে রাইডগুলো উপভোগ করতে পারেন। রাইড শেষে চোখে পড়ে লার্ভা সুইম নামের এরাইড। যা অত্যান্ত আনন্দদায়ক ও মজাদার রাইড।

পারিবারিক বিনোদন কেন্দ্র

সুমাত্রা পার্ক পরিবার ও বন্ধুবান্ধবদের জন্য আনন্দময় সময় কাটানোর সেরা বিনোদন কেন্দ্র। এখানে পরিবারের বিভিন্ন বয়সী সদস্যদের বিনোদন সুযোগ আছে। শিশুদের জন্য আলাদা বিনোদন রাইড সুব্যবস্থা আছে। বড়দের জন্য পানি ভিত্তিক ভিন্ন রাইড আছে, এছাড়াও ওয়াটার swing পরিবারের সবাইকে বাড়তি আনন্দ দেয়। রেইন ডান্স পরিবারের সব সদস্যদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটানোর সুব্যবস্থা করা আছে। এছাড়াও খোলামেলা প্রাকৃতিক পরিবেশে গল্প আড্ডা সহ অবসর জ্ঞাপনের সেরা সুযোগ আছে। শিশুদের জন্য একদিনে ভ্রমণ এ জায়গাটি বেশ উপযোগী।

আরো জানুনঃ ঢাকা টু ময়মনসিংহ ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন

ফটোগ্রাফের সেরা স্থান

সুমাত্রা পার্ক গেটের কারুকার সামনে থেকে শুরু করে, সব জায়গায় ছবি তোলা জন্য সেরা। এছাড়া পার্কের ভিতরে বিনোদন জন ও খোলামেলা পরিবেশের ছবি তোলা বিশেষ আকর্ষণ। ওয়াটার পার্ক ও সুইমিং পুলের পাশে পানি ভিত্তিক বিনোদন কেন্দ্রে ছবি তোলা যায়। বিভিন্ন বিনোদনের রাইড এর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন। 

সুমাত্রা-কিংডম-পার্ক

ছোট্ট সোনামনিদের রাইদের সঙ্গে নিজেকে একই ফ্রেমে আবদ্ধ করতে পারেন। পার্কের আলোকসজ্জা ও বিনোদন কেন্দ্রে ছবি তোলার জন্য ব্যাকগ্রাউন্ড আলাদাভাবে তৈরি করা আছে। রাইড ও ওয়াটার পার্কের অ্যাকশন মুহূর্তগুলো ফটো এবং ভিডিও ধারণের মাধ্যমে আনন্দ উপভোগ করা যায়।

সুমাত্রা রুপগঞ্জ কিংডম পার্ক কিভাবে যাবেন

ঢাকা থেকে কুড়িল বিশ্বরোড পৌঁছাবেন। এখান থেকে জনপ্রতি বিআরটিসি বাসে চল্লিশ টাকা ভাড়া দিয়ে পূর্বাচল তিনশ ফিট রাস্তা বাড়তি আনন্দ উপভোগ করতে করতে কাঞ্চন ব্রিজ চলে আসুন। এখান থেকে  অটো ভ্যান রিক্সা রূপগঞ্জ যাওয়ার জন্য পেয়ে যাবেন। রূপগঞ্জথেকে দুইভাবে যেতে পারেন। রিজার্ভ এবং আলাদা ভাবে ভেঙ্গে। কাঞ্চন ব্রিজ থেকে জনপ্রতি ভাড়া ৮০ থেকে ১০০ টাকা। আপনি যদি ভেঙ্গে ভেঙ্গে যান তাহলে বেলদি বাজার যাবেন ভাড়া নিবে ২০ টাকা করে। বেলদী বাজার থেকে পার্কের গেট জনপ্রতি ভাড়া পড়বে ৩০ টাকা।

কিংডম পার্ক ভ্রমণে গিয়ে কোথায় থাকবেন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার সুমিত্রা কিংডং ওয়াটার পার্ক। এ পার্কের নিজস্ব রাত কাটানোর ব্যবস্থা নেই। তবে আশেপাশে ভালো মানের কটেজ রিসোর্ট পাবেন।সেখানে থাকার জন্য অগ্রিম বুকিং দিতে হয়।

আনন্দ রিভারভিউ পার্ক বন্দর নারায়ণগঞ্জ

সুবিধা 

সুইমিংপুল

রেস্টুরেন্ট

বিনোদনমূলক রাইড

নদীর পাশে খোলামেলা বসার জায়গা

পরিবার অনুষ্ঠানের পরিচালনা সুব্যবস্থা আছে।

রুম ভাড়া পতি রাত ৪০০০ টাকা

যোগাযোগ ০১৮১১-৩৭৮১৮৭

এছাড়াও হোটেল শাহরিয়ার গার্ডেন এন্ড রিসোর্ট পাবেন

অবস্থিত মদনপুর বন্দর নারায়ণগঞ্জ

কটেজ ও ভিলা সুব্যবস্থা আছে

সুইমিং পুলের ব্যবস্থা 

শিশুদের খেলার আলাদা জায়গা আছে

জিম ও উইন্ডোর গেমস সুব্যবস্থা আছে

রেস্টুরেন্ট সহ, মাছ ধরার ব্যবস্থা ও অনুষ্ঠান সম্মেলন জায়গাও আছে।

যোগাযোগ ফোন নাম্বার ০১৯০৮-৮০৯৮৮৯

সুমাত্রা পার্ক ভ্রমণে কোথায় খাবেন

সুমাত্রা কিংডম পার্ক ভ্রমণে ভেতরে খাবারের সুব্যবস্থা আছে

এখানে কি কি খাবার পাওয়া যায়, যোগাযোগ করতে পারেন 

এই নাম্বারে ০১৩৩৪-৯৩৫৭১৬

এছাড়াও খাবারের তালিকায় থাকছে

ভাত মাছ মাংস ও বাংলার খাবার

ফাস্টফুড বিরিয়ানি চাইনিজ খাবার 

এছাড়াও আশেপাশের খাবারের বিশেষ সুবিধা আছে

রয়েল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারঃ 

এই রেস্টুরেন্ট চাইনিজ ও ভালো মানের খাবার পাওয়া যায়।

রান্নাঘর রেস্টুরেন্টঃ মহাসড়কের পাশে খাবারের একটি বিকল্প হোটেল

নীল পদ্ম রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারঃ এখানে থাই চিকেন ফ্রাইড প্রাইস সহ বিভিন্ন খাবার পাওয়া যায়।

সুমাত্রা পার্ক ভ্রমণের সঙ্গে যা নিবেন

শুধুমাত্র পার কিংডম পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে গেলে, এই ভ্রমনকে আরো আনন্দদায়ক করার জন্য সঙ্গে কি কি নেওয়া যায় চলুন নিচে জেনে নেয়া যাক

জাতীয় পরিচয় পত্র ফটোকপি

মোবাইল ফোন ও চার্জার

পাওয়ার ব্যাংক

পর্যাপ্ত টাকা বিকাশ থেকে টাকা উত্তোলনের সুব্যবস্থা আছে

পানির বোতল

ভেজা টিস্যু

ছাতা অথবা রেনকোট

প্রয়োজনীয় ওষুধপত্র

আলাদা শুকনো কাপড়ের সেট

সুইমিংপুলে গোসলের জন্য আলাদা পোশাক

স্যান্ডেল তোয়ালে সাবান শ্যামপুর প্রতিদিনের ব্যবহারে যা প্রয়োজন সবগুলো নিতে হবে।

শিশুদের জন্য বিস্কুট চিপস জুস সঙ্গে নিবেন।

আরো দেখুনঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন

জনপ্রতি কত খরচ হবে? এক রাত দুই দিনে

ঢাকা বা তার আশপাশে থেকে যাতায়াত খরচ ৩০০ থেকে ৬০০ টাকা

টিকিট মূল্য বিনোদন ২০০ থেকে ৫০০ টাকা

রিসোর্ট এক রাত থাকা ১০০০ থেকে ২৫০০ টাকা

দুই দিনের খাবার ৮০০ থেকে ১২০০ টাকা

অন্যান্য খরচ ২০০ থেকে ৩০০ টাকা

মোটামুটি জন প্রতি খরচ হবে ২৬০০ থেকে ৫৩০০ টাকা

এছাড়া রূপগঞ্জের কাছাকাছি কম খরচে থাকতে পারবেন

পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্ট

সুবর্ণগ্রাম পার্ক এন্ড রিসোর্ট ও শীতলক্ষ্যা ওয়াটার ফ্রন্ট রিসোর্ট এগুলোতে অনেক কম টাকায় থাকতে পারবেন।

সম্ভব প্রশ্ন উত্তর পর্ব 

প্রশ্নঃ পার্কের মধ্যে কি খাবারের ব্যবস্থা আছে ?

উত্তরঃ হ্যাঁ পার্কের মধ্যে খাবারে সুব্যবস্থা আছে, তবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অর্ডার দেওয়া ভালো।

প্রশ্নঃ এখানে কি রাত কাটানো জরুরী

উত্তরঃ পার্কের মধ্যে যদি রুম পান তাহলে রাত কাটাতে পারেন। তবে বাইরের আটকানো নয় ভালো হবে।

প্রশ্নঃ ছুটির দিনে কি ভিড় বেশি হয়?

উত্তরঃ শুক্রবার বা অন্যান্য সরকারি ছুটির দিনে গেলে। যোগাযোগ করে টিকিটের ব্যবস্থা করা ভালো। যোগাযোগ করুন এই নাম্বারে ০১৩৩৪-৯৩৫৭১৬

আশেপাশে দর্শনীয় স্থান

আপনার ভ্রমণ আরো আনন্দময় ও সুখময় করার জন্য আশেপাশে আরও গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান দেখে নিতে পারেন। 

জিন্দা পার্কঃ সবুজ গাছপালা লেক হাঁটার পথ প্রাকৃতিক পরিবেশ সব মিলিয়ে ছবি তোলার বিশেষ আকর্ষণ পাবেন।

মুড়াপাড়া জমিদার বাড়িঃ পুরনো জমিদার বাড়ির ঐতিহ্য ও ইতিহাস জানতে পারবেন প্রাচীন ভবনের নকশা ও কারুকার্য ছবি তোলার জন্য সেরা।

রাসেল পার্কঃ পরিবার বন্ধু বান্ধব ও ছোট শিশুদের জন্য অবসর সময় কাটানোর সেরা জায়গা।

শীতলক্ষা নদীর তীরঃ শীতলক্ষ্যা নদীর উজান ভাটি জোয়ার ভাটা। প্রকৃতি যেন নিমেষেই রূপ পাল্টায়।

সুমাত্রা-কিংডম-পার্ক

সুবর্ণগ্রাম আমাউজমেন্ট পার্কঃ এখানে বিনোদনমূলক রাইট সবুজ পরিবেশ ও রিসোর্ট এর সুব্যবস্থা পাবেন বিনোদন অবসর সময় কাটানোর সেরা জায়গা।

এখানে ক্লিক করুনঃ ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন 

আমাদের শেষ কথা

সমাত্রা কিংডম ওয়াটার পার্ক পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে একসঙ্গে সময় কাটানোর সেরা ভ্রমণ গন্তব্য। এখানে থাকা খাওয়া যাবতীয় টিকিট মূল্য যাবতীয় আপডেট তথ্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি পাশাপাশি ঘুরে নিতে পারেন যা আপনার ভ্রমনকে আরও দ্বিগুণ আনন্দিত করবে। ভ্রমণের সময় নিজে এবং পরিবারকে সবসময় নিরাপদে রাখবেন। শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। আশা করছি আজকের আর্টিকেলটি আপনাদের ভ্রমণের বিশেষ সুবিধা তৈরি করে দিবে। বিষয় যদি আপনাদের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে জানাবেন আপনাদের প্রশ্নের উত্তরে উত্তম পরিকল্পনার চেকলিস্ট তৈরি করে দেবো।

যদি আপনাদের সুমাত্রা কিংডম পার্ক আর্টিকেলটি ভালো লাগে, তাহলে নিকট আত্মীয় ও পরিচিতদের কাছে শেয়ার করবেন, প্রতিদিন একবার হলেও আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, কারণ আমরা ওয়েবসাইটে প্রতিদিনই তথ্য বহুল নতুন আর্টিকেল প্রকাশ করি। আর কথা নয় আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করলাম, ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url