আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা যাতায়াতের যাবতীয় খরচ তথ্য

 প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে "আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা কিভাবে যাবেন, খরচ তথ্য ও দর্শনীয় স্থান সম্পর্কে, নিচে জেনে নিতে পারেন।

আক্কাস-লেক-ভিউ

আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জের দশ মাইল বাজার, কেথার বিল নামক স্থানে, আকর্ষণীয় পর্যটন কেন্দ্রটি অবস্থিত। এই প্রাকৃতিক লেকের ভেতরে পিকনিক স্পট, ও বিনোদনের অনাবিল সৌন্দর্য উপভোগের সুযোগ।

পেজ সূচিপত্রঃ আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা কিভাবে যাবেন সম্পূর্ণ খরচ তথ্য ২০২৬ সম্পর্কে জানতে পড়ুন।

আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা

আক্কাস লেক ভিউ পার্ক(Akkas lake view park) চুয়াডাঙ্গার চোখ জুড়ানো প্রাকৃতিক পর্যটনকেন্দ্রটি পরিবেশের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে। যার সৌন্দর্য বিশাল প্রকৃতিক লেক  পিকনিক স্পট ও বিনোদন কেন্দ্র। এই লেকটি পরিবার ও বন্ধু-বান্ধবের সঙ্গে ভ্রমণের জন্য বেশ উপযোগী, ও প্রায় সব দিক থেকেই পরিপূর্ণ। এই লেকের নয়নাভিরাম ভিউ, যার উপর নৌকা চালিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়।

"আক্কাস লেক ভিউ পার্ক" বিভিন্ন বিনোদন স্পট হানি সুইং, মেরিগো রাউন্ড টু স্টার ওয়ান্ডার হুইল, সোয়ান অ্যাডভেঞ্চার জেট বিমান, স্পিড বোট, প্যাডেল বোটসহ, ইত্যাদির সুবিধা। এই লেকের পাশে সেলফি জোন ,পার্কের মধ্যে কৃত্রিম পাহাড় ও ঝর্ণা। লেকের সৌন্দর্য বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে। এ পার্কে রাস্তাঘাট সেডেড বেঞ্চ, ছাতা সহ দর্শনার্থীদের জন্য আরামদায়ক স্থাপনা আছে । এজন্যই পর্যটকদের কাছে খুবই পছন্দনীয়, ও সৌন্দর্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে।

আক্কাস লেক ভিউ পার্কে যা দেখবেন

আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট যা উপভোগ করতে পারবেন। তার একটি স্পষ্ট বিবরণী নিচে দেওয়া হল

প্রাকৃতিক সৌন্দর্যের লেক

আক্কাস লেকের প্রাকৃতিক মনোরম ভিউ উপভোগ করা যায়। এ পার্কের প্রধান আকর্ষণ। বিশাল লেকের চারপাশে ঘুরে বেড়ানো, ফটোগ্রাফির করা, সূর্যাস্তের সন্ধ্যাকালীন নীলাভ রক্তিম সূর্যাস্ত লেকের ধারে বসে উপভোগ করা। এটা পর্যটকদের কাছে সেরা মুহূর্ত। এছাড়াও লেকের প্রকৃতি অন্যরকম সৌন্দর্য প্রকাশ করে। তাই এর সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের কাছে  খুব পছন্দের স্থান।

বিনোদনের রাইড-সমূহ

আক্কাস লেক ভিউ পার্কে বিনোদনের বিভিন্ন ধরনের রাইড আছে । তার মধ্যে অন্যতম হলো।হানি সুয়িং , মেরিগো রাউন্ড , ওয়াটার হুইল, এছাড়াও শিশু ও বড়দের জন্য ভিন্ন রকমের বিনোদন সামগ্রী আছে।  বোট রাইডিং অথবা লেকের মধ্যে  নৌকা ভ্রমণে মাধ্যমে আনন্দ নিতে পারেন। যারা প্যাডেল বোট বা স্পিডবোট নিয়ে আনন্দ নিতে চান।  তারা এই রাইড গুলো করতে পারেন।

ফটো জোন ও পিকনিক স্পট

আক্কাস লেক ভিউ পার্কে, ফটোজোন ও পিকনিক স্পট, অত্যন্ত সুন্দর পরিবেশে তৈরি করা হয়েছে। এখানে আছে ছবি তোলার বিশেষ স্থানের ব্যবস্থা। তাছাড়াও  লেকে পর্যাপ্ত জায়গা আছে। পরিবার বন্ধু বান্ধবের সাথে পিকনিক করার। আপনি চাইলে একসাথে দল বেধে এসে। এই লেকের সৌন্দর্য উপভোগ করে যেতে পারেন। তাই আমরা মনে করি, আপনাদের জন্য এই ভ্রমণটি  আরামদায়ক ও পরিবেশবান্ধব হবে।

অবকাশ ও সুযোগ সুবিধা

আক্কাস লেক ভিউয়ে যে সুযোগ সুবিধা গুলো পাবেন। এর মধ্যে অন্যতম হলো খাবারের রেস্টুরেন্টের সুবিধা, আপনি চাইলে এ পার্কের ভেতরে বিভিন্ন মজাদার দেশীয় ও বিদেশী স্টাইলের খাবার গুলো খেতে পারবেন। এছাড়া লেকের ভেতরে থাকার জন্য কটেজের সুব্যবস্থা আছে। এই কটেজে প্রতিরাতে থাকতে হলে, আপনাকে বিশেষ বাজেট রাখতে হবে।  এখানকার সুবিধা মধ্যে এটা হচ্ছে অন্যতম সুবিধা ।

আরো পড়ুনঃঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানুন

নামাজের জায়গা 

আক্কাস লেক ভিউ পার্কের অন্যতম সুবিধা হল। নারী পুরুষের জন্য আলাদা আলাদা নামাজের জন্য সুব্যবস্থা আছে। এর পাশাপাশি বিশেষ সুবিধার জন্য টয়লেটের ব্যবস্থা আছে। তাই আপনার পরিবার-পরিজন নিয়ে সহজে আরামদায়কভাবে নিরাপদ সহকারে টুর প্লানে, এ জায়গাটিকে  বেছে নিতে পারেন।

আক্কাস লেক ভিউ পার্কের সময়সূচী

আক্কাস লেক ভিউ পার্কটি সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে তবে দুর্যোগপূর্ণ সময়ে বিশেষ প্রশাসনিক কারণে কখনো সাময়িকভাবে বন্ধ থাকতে পারে । আপনারা যারা দূর থেকে যাবেন ,আগে অবশ্যই এই পার্কের অফিশিয়াল ফেসবুক পেজ বা ম্যানেজমেন্ট কে ফোন দিয়ে যাবেন ।   তাহলে নিরাপদ হবে ।

প্রতিদিন পার্কটি  সকাল ৮ টা থেকে খোলা হয়। বন্ধের সময় রাত ৮ টা ।

ম্যানেজমেন্টের সঙ্গে যোগাযোগ করুন।

ফোন নাম্বার ০১৩২৯ ৬৩৯৪০৯ বা ০১৬১২ ৭৭১৭৬৪

আক্কাস লেক ভিউ পার্কে প্রবেশ ফি 

আক্কাস লেক ভিউ পার্কে জনপ্রতি টিকিট মূল্য ৬০ টাকা। এছাড়া পাঁচ বছরের নিচে, বাচ্চাদের কোন প্রবেশ ফি লাগবেনা । মোটরসাইকেল পার্কিং ২০ টাকা, প্রাইভেট কার ৬০ টাকা , বাস পার্কিং ২০০ টাকা । আপনি চাইলে ভিন্ন রাইডের ফি দিয়ে,  সেগুলো রাইড করতে পারেন ।

আক্কাস লেক ভিউ পার্কে কোথায় খাবেন

আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট এর ভিতরে নানান ধরনের খাবার আছে। আপনি চাইলে সেখানে খেতে পারেন।

স্ট্রিট ফুড খাবারের তালিকা

ফুচকা/দই, ফুচকা চটপটি, ঝালমুড়ি , এর পাশাপাশি ছোটখাট হালকা নাস্তা ও লোকাল খাবারের দোকান পাওয়া যায়। এছাড়াও চা কফি কোলড্রিঙ্ক ঠান্ডা পাওয়া যায়।

আরো দেখুনঃচিংড়ি ঝর্ণা রুমা বান্দরবান এক লুকানো স্বর্গরাজ্যে ভ্রমণ গাইড

আক্কাস লেক ভিউ পার্কে পুরো রেস্তোরাঁ মেনু না থাকলে ও দর্শনার্থীদের প্রয়োজনীয়  খাবার গুলো আছে।

 খাবারের তালিকায় থাকছে

  • ভাত
  • মাছ 
  • মাংস 
  • ডাল
  • সবজি
  • ভর্তা ভাজি ইত্যাদি

আপনি চাইলে প্যাকেজ করে নিতে পারেন। এছাড়াও লোকাল হোটেলে জন পথে ২৫০ থেকে ৩০০ টাকা বাজেটে ধরুন।

আক্কাস-লেক-ভিউ-পার্ক

এছাড়া বিরিয়ানি ফ্রাইড রাইস ২৫০ থেকে ৪০০ টাকার মধ্যে হবে । এখানকার স্থানীয় রেস্টুরেন্ট ভোজন বিলাস রেস্টুরেন্টে খেতে পারেন। এছাড়াও ছোটখাটো স্থানীয় হোটেলের নুডুলস স্যান্ডউইচ ৬০ - ১৫০ টাকার মধ্যে খেতে পারেন।

আক্কাস লেক ভিউ পার্কে যেভাবে যাবেন

আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা সহজ ধাপ অনুসরণ করে পৌঁছেতে পারেন। নিচে স্পষ্ট ভাবে এ তথ্যগুলো তুলে ধরা হলো

ঢাকা থেকে চুয়াডাঙ্গা

আপনি ঢাকা থেকে সরাসরি চুয়াডাঙ্গা বাস টার্মিনালে পৌঁছে যেতে পারেন। এই রুটে চলাচলকারী বাসের নামের তালিকা, নিচে তুলে ধরা হলো

  • শ্যামলী পরিবহন
  • সোহাগ পরিবহন
  • হানিফ পরিবহন
  • রয়েল কোচ
  • এস পি সুপার ডিলাক্স

বাসের ভাড়া নন এসি ৭০০ থেকে ৯০০ টাকা এবং এসি বাসের ভাড়া ১২০০ থেকে ১৬০০ টাকা

বাসে চুয়াডাঙ্গা যেতে সময় লাগে ৭-৮ ঘন্টা। চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে অথবা রেল স্টেশন থেকে চালককে বলবেন আক্কাস লেক ভিউ দশ মাইল বদরগঞ্জ যাব। তাহলে তারা নির্দ্বিধায় সেখানে পৌঁছে দেবে। এখান থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে, আক্কাস লেক ভিউ পার্ক

ট্রেনে

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে চুয়াডাঙ্গা স্টেশনে কয়েকটি ট্রেন নিয়মিত চলাচল করে থাকে। ট্রেন গুলোর নাম ও সময়সূচির তালিকা জেনে নিতে পারেন

ট্রেনের নামছাড়ার সময়পৌঁছানোর সময়বন্ধের দিন
সুন্দরবন এক্সপ্রেসসকাল ৮ঃ১৫ মিনিটদুপুর ১২:৫৩বুধবার
চিত্রা এক্সপ্রেসসন্ধ্যা ৭ঃ৩০ মিনিটরাত ১ঃ৫৪ মিনিটরবিবার
বেনাপোল এক্সপ্রেসরাত ১১ঃ৪৫ভোর৪ঃ ১৯ মিনিটসব দিন

প্রাইভেট কার অথবা বাইকে যেতে হলে, আপনাকে ঢাকা থেকে যশোর যেতে হবে। যশোর থেকে ঝিনাইদহ, ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের দশ মাইল এলাকায় নিকটবর্তী বদরগঞ্জের কেটের বিল নামক জায়গায় আক্কাস লেক ভিউ পার্ক ৪৫০ বিঘার জায়গা জুড়ে অবস্থিত। ২৬০ কিলোমিটার রাস্তা।

পার্সোনাল গাড়িতে যেতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা। এছাড়াও খুলনার যশোর থেকে গেলে বাস কিংবা মাইক্রোতে ২৫০ থেকে ৪০০ টাকা নিবে। আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগবে। যশোর থেকে চুয়াডাঙ্গায় গেলে লোকাল বাসে দুই ঘন্টা সময়ে পৌঁছে যাবেন। ভাড়া লাগবে ১৫০থেকে ২৫০ টাকা। 

আক্কাস লেক ভিউ কোথায় থাকবেন

আক্কাস লেক ভিউ ভ্রমণে গেলে থাকার জন্য দুইটি জায়গা পছন্দ করতে পারেন। একটি হচ্ছে চুয়াডাঙ্গা সদর আর অন্যটি পার্কের ভিতরে।

চুয়াডাঙ্গা সদরে কয়েকটি হোটেলের নাম তুলে ধরা হলো

হোটেল রয়েল প্যালেসঃ ভালো মানের পরিষ্কার পরিচ্ছন্ন আরামদায়ক ও মানসম্মত আবাসিক হোটেল। আশা করছি ভাড়া বাজেটের মধ্যে হবে। 

হোটেল সোনার বাংলাঃ বাস টার্মিনাল সংলগ্ন ৮০০-১৫০০ টাকা বাজেট রাখবেন। আপনার জন্য নিরাপদ।

হোটেল আল মদিনাঃ চুয়াডাঙ্গা শহর প্রিমিয়াম মানের রুম ভাড়া ১২০০-২৫৫০ টাকা টাকার মধ্যে হবে। সল্প বাজেটের মধ্যে ভালো হোটেল।

আবাসিক হোটেল এখানে ৫০০-১০০০ টাকার মধ্যে সাধারণ মানের রুম পাবেন।

আগে বলে রাখা ভালো, পার্কের ভেতরে রুমগুলো অগ্রিম বুকিং নিতে হবে। একটু বেশি ভাড়া দিতে হবে।  শহর থেকে ১৫-২০ মিনিটের দূরত্ব পার্কের হোটেল।

সঙ্গে যা নিবেন

আক্কাস লেক ভিউ চুয়াডাঙ্গা যাওয়ার জন্য সঙ্গে অবশ্যই প্রয়োজনীয় জিনিসপত্র নিতে হবে। তার মধ্যে অন্যতম তালিকা তুলে ধরা হলো।

  • আইডি কার্ড
  • টিকিট বুকিং কনফার্ম
  • নগদ টাকা 
  • ফোনে পাওয়ার ব্যাংক
  • নিরাপদ খাবার পানি ট্রাভেলের সময়
  • নিজের তৈরি খাবার সঙ্গে আনা সুবিধাজনক
  • স্মার্টফোন বা ড্রোন সঙ্গে আনতে হবে ফটোশুটের জন্য
  • প্রয়োজন ওষুধ পত্র।

আরো জানুনঃসুন্দরবন ভ্রমণের উপায় ও সকল তথ্যের খরচ সম্পর্কে জানুন।

প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন

আক্কাস লেক ভিউ অ্যান্ড রিসোর্ট চুয়াডাঙ্গা ভ্রমণে কিছু সতর্কতা অবলম্বনের দিক নিদর্শন দেওয়া হলো। প্রয়োজনে জেনে নিতে পারে।

  • রোদ গরমে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন
  • সানস্ক্রিন ক্রিম ব্যবহার করুন
  • টুপি বা ক্যাপ করুন
  • অপ্রয়োজনীয় জিনিস খাবেন না
  • শিশুদের লেকের তীরে ছেড়ে আসবেন না
  • স্পিড বোটে ম্যানেজারের নির্দেশ অনুযায়ী চলাচল করুন
  • পার্কের মধ্যে ময়লা ফেলবেন না
  • মূল্যবান জিনিসপত্র নিয়ন্ত্রণে রাখবেন
  • অপরিচিত লোকজনদের সঙ্গে সঙ্গ দিবেন না।

আক্কাস-লেক-ভিউ-পার্ক

আক্কাস লেক ভিউ এর আশেপাশে দর্শনীয় স্থান

আক্কাস লেক ভিউ এর আশেপাশে দর্শনীয় স্থানগুলো সম্পর্কে সঠিকতথ্য তুলে ধরা হলো। প্রয়োজনে জেনে নিতে পারেন।

দশ মাইল বাজারঃ এই পার্ক থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা। এখানে শপিংমল লোকাল হস্তশিল্প নাস্তা ও ফলমূল পাওয়া যায়।

বদরগঞ্জ হ্রদঃ ছোট প্রকৃতির লেক পিকনিক এবং ছবি তোলার জন্য উপযুক্ত স্থান ছোট্ট শিশু ও পরিবার-পরিজনদের নিয়ে এক্সপেরিয়েন্সের জন্য ভালো স্থান।

চুয়াডাঙ্গা জেলা শহরঃ ঐতিহাসিক স্থাপনা মসজিদ মন্দিরও স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করা যায়।

চুয়াডাঙ্গা ঝিনাইদ হাইওয়েঃ হাইওয়ে যাত্রার সবুজ ফসলের ক্ষেত গ্রামীণ জীবনধারা দৃশ্য চমৎকার দেখায়।

মধুপুর বনঃ পার্ক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে, প্রকৃতি বনভূমি পাখির পর্যবেক্ষণ হাইকিং উপভোগ করা যায়।

আরো পড়ুনঃঅনলাইনে ভারতীয় ভিসা আবেদন করার নিয়ম

উপসংহার

আক্কাস লেক ভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট চুয়াডাঙ্গার অনন্য প্রাকৃতির গন্তব্য স্থল। আজকের আর্টিকেলে এর বিস্তারিত তথ্য তুলে ধরলাম, আশা করি বুঝতে পেরেছেন। এরপরও যারা যাত্রার সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবেন, তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত হব।

আর হ্যাঁ , আজকের আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আত্মীয়-স্বজনের নিকট এই ওয়েবসাইটটি ফলো দিয়ে শেয়ার করে দিবেন। কারণ আমরা প্রতিদিন এমন নতুন আর্টিকেল আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে থাকি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আজকের মত এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url