মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য

প্রিয় পাঠক, আপনি কি? মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল ভ্রমণ ও যাতায়াতের সহজ রুট এবং স্বল্প খরচের আপডেট তথ্য জানতে চান, তাহলে এক নজরে আর্টিকেলটি পড়ুন।

মহেরা-জমিদার-বাড়ি-টাঙ্গাইল

টাঙ্গাইল মির্জাপুরের মহেরা জমিদার বাড়ির  ইতিহাস ও ঐতিহ্য একটি বিরল স্থাপনা। এই জমিদার বাড়ির মত নান্দনিক স্থাপত্য দ্বিতীয়টি খুঁজে পাওয়া খুবই মুশকিল। সুবিশাল সবুজ প্রাঙ্গণ শান্ত পরিবেশ। যা প্রাচীন ইতিহাসের সাক্ষীর নিদর্শন ও বিনোদনের আদর্শ গন্তব্য।

পেজ সূচিপত্রঃ মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য সম্পর্কে পড়ুন।

মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল

মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল (Mohera Jomider Bari) মির্জাপুরের এক সম্প্রতি সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের অন্যান্য নিদর্শন। বাংলাদেশ আনাছে কানাচে অনেক জমিদার বাড়ি আছে। কিন্তু এমন জমিদার বাড়ি সত্যিই খুঁজে পাওয়া বিরল। শত বছরের পুরনো জমিদার বাড়ির প্রবেশপথ অতিক্রম করলে চোখে পড়ে বিশাখা সাগর ও বিশাল আকৃতির সুসজ্জিত ফুলের বাগান।  এই জমিদার বাড়ির এই বাগানের সবুজ লেন সহ নানান রঙিন ফুলের সমাহার, চতুর্পাশের নিরব নিস্তব্ধ শান্ত পরিবেশ, রাজ প্রাসাদের দেয়ালের কারুকার্য।  খিলানযুক্ত বারান্দা, উঁচু স্তম্ভ আর অলঙ্কারত দরজা জানালা। সব মিলিয়ে চাকচিকের চমৎকার ঐতিহাসিক নিদর্শনে গড়ে তোলা হয়েছে।  এই জমিদার বাড়ির মনমুগ্ধকর সৌন্দর্য ঐতিহাসিক প্রেমীদের জন্য বিশেষ নিদর্শন।

মহেরা জমিদার বাড়িতে প্রবেশের রয়েছে দুই পাশে দুইটি সুন্দর নান্দনিক কারুকার্যের গেট। এই জমিদার বাড়িতে রয়েছে চারটি লজ বা ভবন আছে। চৌধুরী লজ মহাচরণ লজ আনন্দ লজ ও কারিচরণ লজ । এক কথায় বলা চলে এ পর্যন্ত বাংলাদেশের যত জমিদার বাড়ি আছে সবচেয়ে নান্দনিক ও কারুকার্য পরিপূর্ণ এই জমিদার বাড়ি।

মহেরা জমিদার বাড়ির চারপাশে পরিপাটি নিরিবিলি পরিবেশ। শান্ত স্নিগ্ধ নীল জলারাশি, ছায়াঘেরা গাছ গাছালি, বিশাল খোলা সবুজ মাঠের সমরহ, যা প্রকৃতির ইতিহাসে এক অনন্য মিলনস্থল। সকাল এবং   বিকেলের সূর্যোদয় ও সূর্যাস্ত পুরো জায়গাটিকে মোহনীয় করে।

এই জমিদার বাড়ি প্রাচীন ঐতিহাসিক নিদর্শন যা নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য সাক্ষী। বর্তমানে বাড়ির সৌন্দর্যের সঙ্গে অনেক পর্যটক নিজেকে ফটোগ্রাফিতে বন্দি করে ইতিহাসের সাক্ষী হয়ে থাকে। এটি শুধু ইতিহাসের সাক্ষী নয় বরং  ঐতিহ্য ও সংস্কারের মাধ্যমে তৈরি এক বিনোদনের আদর্শ গন্তব্য।

আরো পড়ুনঃ  সোনারগাঁও জাদুঘর প্রাচীন সৌন্দর্যের জৌলাস যাওয়ার উপায় ও খরচ

প্রবেশ মূল্যঃ জনপ্রতি ৮০ টাকা

প্রবেশের সময়সূচীঃ সকাল ৯ টা ৩০ মিনিট সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

ভ্রমণের সেরা সময়ঃ অক্টোবর থেকে মার্চ মাস।

মহেরা জমিদার বাড়ির আয়তনঃ ৮ একর।

টাঙ্গাইল সদর থেকে মহেরা জমিদার বাড়ি ১৮ কিলোমিটার দূরে অবস্থিত।

শর্তসাপেক্ষে, ক্যামেরা ও ড্রোন নিয়ে প্রবেশ নিষেধ।

মহেরা জমিদার বাড়ি ইতিহাস ও ঐতিহ্য

টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি ১৮৯০ খ্রিস্টাব্দে কলকাতার রাজা কালিচরণ সাহা ও আনন্দসাহা নির্মাণ করেন। তারা দুজনেই ধনাঢ্য পরিবারের মানুষ ছিলেন। তাদের মধ্যে লবণ ব্যবসায়ী একজন ছিলেন এবং অন্যজন ডাল ব্যবসায়ী ছিলেন। প্রায় ৮ একর জায়গা জুড়ে বিশাল সাম্রাজ্যের স্থাপনা, অন্য বর্ণনায় পাওয়া যায়, ১১৭৪ শতক জমির উপর জমিদার বাড়ি তৈরি করা হয়। এই জমিদার বাড়িটি ব্রিটিশ শাসনামলে ইংরেজদের দখলে ছিল। পরবর্তীতে জমিদার কালীচরণ শাহ ও আনন্দ সাহা ছেলেরা এই জমিদার বাড়িটি বিপুল অর্থের বিনিময় কিনে নেন। ১৮৯০ শতকের পূর্বে স্পেনের গণভা নগরীর বদলে এ বাড়িটি তৈরি করেন।

 ১৯৭১ সালের ১৪ই মে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাকবাহিনী এ জমিদার বাড়িতে ঢুকে গৃহবধূ সহ মোট পাঁচজনকে গুলি করে হত্যা করেন। এদের মধ্যে গৃহবধূ যোগমায়া রায়চৌধুরী, পণ্ডিত বিমল কুমার সরকার, মনিন্দ্রি চক্রবর্তী, অতুল সাহা, নোয়াই বনিক। পরবর্তীতে এখানকার সদস্যরা নৌপথে এই জমিদার বাড়ি ত্যাগ করেন। ১৯৭২ সালে এখানে মুক্তিযোদ্ধা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়।ও যুদ্ধের প্রস্তুতির গোলাবারদ অস্ত্র যাবতীয় সরঞ্জাম সংরক্ষিত করা হয়। সম্প্রীতি এই জায়গাটিকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়।

মহেরা জমিদার বাড়ির মূল আকর্ষণ

মাহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল ভ্রমণে প্রধান কিছু আকর্ষণ আছে। সেগুলো নিচে উল্লেখ করা হলো আসুন জেনে নেওয়া যাক।

প্রধান চারটি লজের কারুকার্য

মহেরা জমিদার বাড়ির মূল আকর্ষণ হল প্রধান চারটি লজের কারুকার্য। যার নিদর্শন ও ঐতিহ্য যে কোন পর্যটকদের মুগ্ধ করবেন। জমিদার বাড়ি প্রবেশেই নজরে পড়ে যাবে বিশাল আকৃতির দুই তালা গোলাপি রঙের চৌধুরী লজ। বাইজেনটাইন স্টাইলে তৈরি মহারাজ লজ, বিশাল স্তম্ভ বাঁকানো সিড়ির রেলিং এবং সুসজ্জিত বাগান। এছাড়াও আনন্দ লজ হলো সাদা নীল রঙ্গের  দৃষ্টিনন্দনীয় ভবন। যা সবচেয়ে আকর্ষণীয় স্থাপনা গুলোর মধ্যে অন্যতম। এবং কালিচরণ লজ জমিদারি যুগের শেষ সময় নির্মিত এই ভবন কিছু আলাদা স্থাপিতের প্রভাব পড়ে। যা দেখে দর্শনার্থীরা মুগ্ধ হয়।

বিশাখা সাগর

মহেরা জমিদার বাড়ি প্রবেশে চোখে পড়ে বিশাল দিঘি বা সাগর। এর পিছনে আছে পাসরা ও রানী পুকুর। এই জলাশয় পুরো এলাকা কে সৌন্দর্যমন্ডিত করে রাখে। পুকুরের চতুরপাশ দিয়ে ইট বিছানো মনোমুগ্ধকর রাস্তা ও বসার স্থান সেইসঙ্গে ফুলের বাগানের মনোনীত সুগন্ধি হিমেল বাতাস যা দর্শনার্থীদের মোহনীয় করে রাখে।

বিশাল ফুলের বাগান ও সবুজ  প্রাঙ্গণ

মহেরা জমিদার বাড়ি ছায়াবৃত্ত বিশাল গাছ গাছালি দ্বারা পরিপাটি। যার বিশাল সবুজ প্রাঙ্গণ সবুজ ঘাসের চাদর দিয়ে আবৃত। জায়গায় জায়গায় তৈরি করা আছে নানান প্রাণীর ভাস্কর্য। বিশাল প্রাঙ্গণে ফুলের বাগান ও ছবি তোলার জোন তৈরি করা আছে। সবকিছু মিলিয়ে এক মনমুগ্ধকর সৌন্দর্যের স্বর্গ তৈরি করা আছে।

মহেরা-জমিদার-বাড়ি-টাঙ্গাইল

ফটোগ্রাফির সেরা স্থান

মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল ভ্রমণে  সেরা স্থান হল এই জমিদার বাড়িটি। এখানকার প্রাচীন স্থাপিত শান্ত পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যের সম্মানয়ে ঘেরায় এই বাড়িটি ছবি তোলা ও পরিবার নিয়ে ভ্রমণের শ্রেষ্ঠ স্থান। মহেরা জমিদার বাড়ি টাংগাইল, ইতিহাসপ্রেমীদের জন্য বিশেষ নিদর্শন।

আরো জানুনঃ বড়লেখা উপজেলা ইউনিয়ন কয়টি ও গ্রামের নাম 

টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি কিভাবে যাবেন

মহেরা জমিদার বাড়ি টাংগাইল ভ্রমণে ঢাকা এয়ারপোর্ট খিলগাঁও থেকে সরাসরি বাসযোগে টাংগাইল পৌছাবেন আবার ঢাকা মহাখালী থেকেও পৌঁছাতে পারেন । জনপ্রতি ভাড়া ১৬০ থেকে ২০০ টাকা।  এসি বাসে গেলে ২৫০ থেকে ৪০০ টাকা বাজেট ধরুন। টাঙ্গাইল যেতে সময় লাগে ২ থেকে আড়াই ঘন্টা। সকাল সাতটায় নিরালা বাসে রওনা দিয়ে ডুবাইল বাস স্ট্যান্ড নেমে যাবেন। এখানে স্থানীয় ছোট নাস্তার দোকান আছে। সেখানে হালকা নাস্তা করে মাত্র ৩ কিলোমিটার দূরে সিএনজি কিংবা অটো রিক্সায় সহজে এই মহেরা জমিদার বাড়ি পৌঁছে যাবেন। জনপ্রতি ভাড়া মাত্র ৩০ টাকা।

বিকল্প হিসেবে টাঙ্গাইলের নটিয়াপাড়া বাজার এখান থেকে ১৫ মিনিটে রাস্তা মাহেরা জমিদার বাড়ি।

ট্রেনে

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে টাঙ্গাইল মির্জাপুর রেল স্টেশন নেমে যাবেন। এখান থেকে রিক্সা নিয়ে অথবা সি এন জি চড়ে মহেরা জমিদার বাড়ী যাওয়া যায়।

টাঙ্গাইল ভ্রমণে কোথায় থাকবেন

মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল ভ্রমণে একদিনের ট্যুর ঢাকা থেকে করা যায়। আপনারা যারা বাহির থেকে আসবেন। তাদের জন্য লজে থাকার কোন ব্যবস্থা নেই। তবে আশেপাশে টাঙ্গাইলে ভালো মানের হোটেল পাবেন। সেখানে থাকতে পারেন।

ওয়াটার গার্ডেন এন্ড রিসোর্ট স্পা

মির্জাপুর এলাকার কাছাকাছি সুন্দর একটি জায়গায়। পরিবার পরিজন নিয়ে থাকার জন্য সেরা স্থান।

হোটেল প্রিন্স

টাঙ্গাইল শহরের জনপ্রিয় আবাসিক হোটেল এটি বাজেটের মধ্যে থাকতে পারবেন।

আনুমানিক খরচ হবে ৮০০ থেকে ১৫০০ টাকা প্রতি নাইট। উন্নত মানের রিসোর্টে থাকতে হলে চার হাজার টাকা বা তার বেশি লাগতে পারে।

টাঙ্গাইল গিয়ে কোথায় খাবেন

মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইলের কোথায় খাবেন এ নিয়ে কোন টেনশন নেই। এখানে ভালো মানের রেস্টুরেন্ট পাবেন। এর মধ্যে অন্যতম হলো হিলো ফ্রাইড চিকেন ফাস্ট ফুড জাতীয় ও হালকা খাবার পাওয়া যায়। তাছাড়াও আশেপাশে অনেকগুলো রেস্তোরাঁ পাবেন সেখানে জনপ্রতি ২০০ থেকে ৪০০ টাকা দিয়ে দুপুরের খাবার পেয়ে যাবেন। খাবারের মধ্যে পাবেন ভাত, মাছ, মুরগির মাংস, গরুর মাংস, বিরিয়ানি , ও ফাস্টফুড ইত্যাদি।

আরো দেখুনঃ উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভ্রমণ যাতায়াত ও খরচ 

সঙ্গে যা নিবেন 

এনআইডি কার্ড, মোবাইল ফোনে চার্জার, নিরাপদ পানির বোতলের শুকনা খাবার, সানগ্লাস সানস্ক্রিন, ক্রিম টুপি, রেনকোট, আরামদায়ক জুতা বা স্যান্ডেল, হ্যান্ড স্যানিটাইজার, নগদ টাকা, প্রয়োজনীয় ওষুধপত্র।

জরুরী সতর্কতা

ঐতিহাসিক স্থাপনার প্রতি কোন দাগ না করা, নিষিদ্ধ এলাকায় না যাওয়া, পরিবারের প্রতি খেয়াল রাখা,  সাবধানে হাঁটবেন, ফুল ছিড়বেন না , ছবি তোলার সময় দর্শনার্থীদের অসুবিধা করবেন না। প্রয়োজনীয় জিনিসপত্রের প্রতি বিশেষ যত্ন নিন।

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব

প্রশ্ন মহেরা জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা কে?  উত্তরঃ রায় চৌধুরীর পরিবার।

প্রশ্নঃ মহেরাজমিদার বাড়ির আয়তন কত? উত্তরঃ আট একর।

প্রশ্নঃ ঢাকা থেকে জমিদার বাড়ি কত কিলোমিটার দূরে অবস্থিত? উত্তর প্রায় ১০০ কিলোমিটার।

প্রশ্নঃ মহেরা জমিদার বাড়ি বর্তমানে কার তত্ত্বাবধানে আছে? উত্তর বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার করা হয়।

আশেপাশে দর্শনীয় স্থান

টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি ভ্রমণে খরচে আশেপাশের কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারেন। তাহলে চলুন আশেপাশে কি কি দর্শনীয় স্থান আছে। নিচে জেনে নেওয়া যাক।

আটিয়া মসজিদঃ এই মসজিদটি প্রায় ৪০০ বছরের পুরনো একটি ঐতিহাসিক মসজিদ। যার কারুকার্য স্থাপিত প্রাচীন ইতিহাস নিদর্শন বহন করে।

ভাওয়াল জাতীয় উদ্যানঃ সবুজ শালবন, খোলা প্রাকৃতিক পরিবেশ পিকনিক ও বনভোজনের জন্য সেরা গন্তব্য হবে।

মধুপুর জাতীয় উদ্যানঃ এখানেও প্রাকৃতিক সালমান বন্যপ্রাণী শান্ত নিরব পরিবেশ যা কোলাহলমুক্ত প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের জন্য সেরা স্থান।

মহেরা-জমিদার-বাড়ি-টাঙ্গাইল

যমুনা বহুমুখী সেতুঃ বাংলাদেশের অন্যতম বৃহত্তম সেতু। আপনাকে যমুনা নদীর শান্ত ঢেউ ও শীতল বাতাসের স্পর্শ মুগ্ধ করবে।

ক্লিক করুনঃ মানিকগঞ্জ জেলার সেরা পাঁচটি দর্শনীয় স্থান ও ভ্রমণ গাইড

উপসংহার

আজকের আর্টিকেলে আমরা মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি বুঝাতে পেরেছেন। এই জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্য, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কোথায় খাবেন, সম্পূর্ণ আপডেট তথ্য নিয়ে আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কাছে কোন রকমের প্রশ্ন থাকে। তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিয়ে উপকৃত হব।

আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আত্মীয়-স্বজনের নিকট ফলও দিয়ে শেয়ার করে দিবেন। এই আর্টিকেলটি তারা যেন ভ্রমণে সম্পূর্ণ সহযোগিতা পায়। এটাই আমাদের একমাত্র কাম্য। আমাদের ওয়েবসাইটে এরকম নতুন আর্টিকেল প্রতিদিনই প্রকাশ করে থাকি। সবার আগে নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে। আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url