উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভ্রমণ যাতায়াত ও খরচ
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভ্রমণ গাইড যাতায়াতের সহজ রুট, ও কম খরচ, সম্পূর্ণ তথ্য সম্পর্কে এক নজরে জানুন।
উদয়পুর ডেস্টিনেশন ঢাকা বাড্ডা প্রাকৃতিক সৌন্দর্যের নির্ভার টুরিস্ট স্পট এবং ডে-আউট কেন্দ্র। যা মাদানীর এভিনিউ ১০০ ফিট এলাকা জুড়ে অবস্থিত।
পেজ সূচিপত্রঃ উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ জানতে পড়ুন।
- উদয়পুর ডেস্টিনেশন ঢাকা
- উদয়পুর ডেস্টিনেশনের সৌন্দর্যের মূল আকর্ষণ
- খোলার সময়
- উদয়পুর ডেস্টিনেশন যাওয়ার উপায়
- উদয়পুর ডেস্টিনেশন কোথায় থাকবেন
- উদয়পুর ডেস্টিনেশন কোথায় খাবেন
- জরুরী সতর্কতা
- আশপাশের দর্শনীয় স্থান
- সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব
- আমাদের শেষ কথা
উদয়পুর ডেস্টিনেশন ঢাকা
উদায়পুর ডেস্টিনেশন ঢাকার ভিতরে এক নতুন ও জনপ্রিয় ডে-আউট পর্যটন কেন্দ্র। বর্তমান এটি একটি প্রাকৃতিক রিসোর্ট ও রেস্টুরেন্ট। এই ডেস্টিনেশন সবুজ প্রকৃতির রাজকীয় স্বর্গরাজ্য এবং স্থাপিত ও বিনোদন কেন্দ্র। যা ঢাকার বাড্ডা এলাকায় মাদানী এভিনিউ বেরাইদ এলাকায় অবস্থিত। যাকে এর আগে ঠিকানা রিসোর্ট(Thakana Resort) নামে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। পরে নতুন করে উদয়পুর নামে সাজিয়ে, এখন নতুন আঙ্গিকে অভিজাত্যের এক অনন্য দৃষ্টান্তের মেলবন্ধন আত্মপ্রকাশ করেছে।
প্রাচীন সময়ে গ্রামীণের পরিবেশ ছিল মূল কাঠামো। বর্তমান রাজস্থানের বিখ্যাত স্থাপিত শিল্প ও আধুনিক রুচি শিল্পের ছোঁয়ায় সবুজে ঘেরা বিশাল আঙ্গিনা এবং শান্ত জলরাশি প্রাসাদের স্বর্গীয় অনুভূতি রূপান্তরিত হয়। যা প্রকৃতিপ্রেমীদের জন্য অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পরিবার নিয়ে সেরা সময় কাটানোর অন্যতম আকর্ষণীয় গন্তব্য।
ঢাকা থেকে মাত্র বাড্ডা নতুন বাজার নাম বললে রিস্কাতে ২০ থেকে ৩০ মিনিট সময় নিয়ে পৌছে দিবে এই জনপ্রিয় পর্যটনকেন্দ্রে।
উদয়পুর ডেস্টিনেশনের মূল আকর্ষণ
উদয়পুর ডেসটিনি ঢাকা সিটি প্যালেস আদলে একটি দৃষ্টিনন্দনীয় প্রাসাদ তৈরি করা হয়। আসুন এ পর্যটন কেন্দ্রের মূল আকর্ষণ গুলো বিস্তারিত জেনে নিই।
রাজকিয়া প্যালেস স্টাইলিশ স্থাপিত
উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভারতের রাজস্থানের উদয়পুর সিটি প্যালেসের আদলে, একটি আকর্ষণীয় ও দৃষ্টিনন্দনীয় বিশাল প্রাসাদ। বড় বড় গম্বুজ আর রাজকীয় দরজা সেই সাথে ঐতিহ্যবাহী কারুকার্য। যা পর্যটক এর কাছে সেরা প্রাকৃতিক পর্যটন স্পট।
সবুজ ও প্রাকৃতিক ফুলের সমাহার
উদয়পুর ডেস্টিনেশন ঢাকা যার চার পাশে ফুলের সমাহার ও সবুজ গাছপালা। বাহারি রংয়ের ফুলের সারিবদ্ধতা। যার মাঝখান দিয়ে হাঁটার সুন্দর রাস্তা। শান্ত নিগ্ধ ও নীরব নিস্তব্ধ পরিবশ। যা প্রকৃতিপ্রেমীদের জন্য সময় কাটানোর জন্য সেরা গন্তব্য। যেখানে প্রকৃতি নিজে তার সৌন্দর্যকে পর্যটকদের কাছে আত্মপ্রকাশ করে।
আরো পড়ুনঃ টা টাওয়ার মালিবাগ ঢাকা ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ
ঐতিহ্যবাহী বিক্রমপুর স্টাইল বাড়ি
ঢাকা উদয়পুর ডেসটিনিশন এর অন্যতম আকর্ষণ হল ঐতিহ্যবাহী বিক্রমপুর স্টাইলিশ বাড়ি। এটা মুন্সিগঞ্জ বিক্রমপুরের বনেদি বাড়ির আদলে ঐতিহ্যবাহী স্থাপনা তৈরি করা হয়। যা পুরনো জমিদার বাড়ির মধ্যে স্টাইলিশ চিত্র শিল্পের আকর্ষণ গুলোর দেখা মিলে।
ওপেন স্পেস রেস্টুরেন্ট
উদয়পুর ডেস্টিনেশন ঢাকায় ইনডোর আউটডোর রেস্টুরেন্ট আছে। এখানে পরিবার পরিজন নিয়ে খাওয়া যায়। বন্ধু-বান্ধবদের জন্য আড্ডার সুব্যবস্থা আছে। ইফতার ও ডিনারের সুব্যবস্থা পাবেন। সব মিলিয়ে বলা চলে, একটি সুন্দর পরিবেশে খাবার উপভোগ করার সেরা জায়গা।
খেলার সবুজ মাঠ ও জলাশয়
উদয়পুরের এই জায়গাটি শিশুদের জন্য বিনোদন কেন্দ্রের সেরা স্থান। যা একপাশে বিশাল সবুজ খেলার মাঠ এবং অন্যপাশে শান্ত জলাশয় যা দেখার জন্য দোলনা ও বসার জন্য বিভিন্ন সুব্যবস্থা আছে।
ফ্লোরাল কফি শপ
এখানে রুচি ও মানসম্মত কফি শপ পাবেন। যার সিলিং টি কৃত্রিম ফুল দ্বারা আবৃত। কফি শপের আউটসাইটে চেকার্ড ফ্লোর যার পাশে ফ্লোরাল বাইসাইকেল যা ফটোপ্রেমীদের জন্য জনপ্রিয় স্থান।
অনুষ্ঠান ও destination wedding
উদয়পুর ডেস্টিনেশন ঢাকা, এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান পরিচালনা করা হয়
যেমন
বিয়ে
জন্মদিন
কর্পোরেট অনুষ্ঠান
পারিবারিক পার্টি
আর এ কারণে অনেকে এ জায়গাটিকে ডেস্টিনেশন ওয়েটিং স্পট হিসেবে ব্যবহার করে।
খোলার সময়
সাধারণত সকাল ১০ টা থেকে শুরু করে, রাত্রে ৮ টা পর্যন্ত খোলা থাকে।
প্রবেশ ফিঃ উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভ্রমণে এখানে প্রবেশ করতে আলাদা কোন ফি দিতে হয় না তবে শর্ত হলো এখানে খাবারের অর্ডার কনফার্ম করবেন।
আরো জানুনঃ বিরুলিয়া জমিদার বাড়ি সাভার ঢাকা যাতায়াত খরচ ও দর্শনীয় স্থান
উদয়পুর ডেস্টিনেশন যাওয়ার উপায়
ঢাকার যে কোন প্রান্ত থেকে সহজেই এই পর্যটন কেন্দ্রে পৌঁছানো যায়। ঢাকার বাড্ডা নতুন বাজার থেকে বেরাইদ যেতে হবে, এখান থেকে উদয়পুর ডেস্টিনেশন। নিজের গাড়ি বা যেকোনো যানবাহনের মাত্র ২০ থেকে ৩০ মিনিট সময় লাগে এখানে পৌঁছাতে । যাতায়াতের জন্য বেশ সহজ জায়গা।
যাতায়াতের মাধ্যম
বাসযোগেঃ ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসযোগে সহজে এখানে পৌঁছানো যায়। এই ডেস্টিনেশন পৌঁছাতে ২০-৩০ মিনিট সময় লাগে। তবে ভ্রমণের আগে রিজার্ভেশন কনফার্ম করে আসা ভালো।
এছাড়াও সিএনজি, অটো রিস্কা, এবং ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছাতে পারবেন।
যোগাযোগ করুন
মোবাইল নাম্বার: ০১৭৫৫-৫৪৪৪৭
০১৭৫৫-৫৫৪৪৪৮
Emai udaipurbd@gmail.com
উদয়পুর ডেস্টিনেশন কোথায় থাকবেন
উদয়পুর ডেস্টিনেশন বাড্ডা ঢাকা গিয়ে কোথায় থাকবেন এ নিয়ে কোন টেনশন নাই। আসুন নিচে কিছু আবাসিক হোটেলের নাম তুলে ধরলাম জেনে নিই।
হোটেল সারিনাঃ ঢাকা গুলশানের চার তরকার জনপ্রিয় হোটেল
সুবিধাঃ আধুনিক রুম, সুইমিং পুল, রেস্টুরেন্ট ও জিম কর্নার পরিবার নিয়ে থাকার জন্য নিরাপদ আরামদায়ক স্থান।
রুম ভাড়াঃ ৮- ১৫ হাজার টাকা
দূরত্বঃ উদয়পুর ডেস্টিনেশন যেতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে।
হোটেল অমনি রেসিডেন্সিঃ
সাশ্রয় ভাড়ায় নিরাপদ আরামদায়ক থাকার জন্য সেরা স্থান
সুবিধাঃ পরিষ্কার-পরিচ্ছন্ন রুম শহরের একজন কাছে
রুম ভাড়াঃ ৪-৮ হাজার টাকা
উদয়পুর ডেস্টিনেশন কোথায় খাবেন
উদয়পুর ডেস্টিনেশন ভ্রমণে, আপনি চাইলে প্রবেশের সময় খাবার অর্ডার করতে পারেন। যেখানে ৭০০ থেকে ৮০০ টাকার খাবার প্লেট, এছাড়াও ২০০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে কেবল প্লেট পাবেন তাছাড়া ফ্যামিলি ব্লেটার হিসেবে পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিশেষ খাবার পাবেন। তাছাড়া মেনুতে ৫০০ টাকা বিশেষ খাবারের তালিকা আছে।
এরপরেও সুবিধা পাবেন কফি আড্ডা, তান্দুরি এবং নান কাবাব, প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সেরা স্থান ক্যাটলাইট ডিনার এখানকার অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট।
জনপ্রতি এক রাত দুই দিনের বাজেট ধারণা
যাতায়াত খরচ= ১৬০-৩০০ টাকা
থাকা খরচ= ৮০০-১৫০০ টাকা
খাবার খরচ মোটামুটি =৫৫০-৭০০ টাকা
অন্যান্য খরচ =১০০-২০০টাকা
মোট খরচ= ১৬০০-২৭০০ টাকা। রুম শেয়ার করলে বন্ধুদের সঙ্গে আরও খরচ কমে যাবে।
আরো দেখুনঃ খাতিয়া ব্রিজ গাজীপুর ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য
জরুরী সতর্কতা
উদয়পুর ডেস্টিনেশন ভ্রমণে গেলে কিছু জরুরী সর্তকতা মেনে চললে আপনার ভ্রমণ নিরাপদ আরামদায়ক হবে
- আগে সময় জেনে যাবেন
- বড় ক্যামেরা নিবেন
- পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন
- ফুল গাছের পাতা নষ্ট করবেন না
- পানির ধারে সতর্ক থাকবেন
- মূল্যবান জিনিসপত্র সঙ্গে রাখবেন
- ভিড়ের সময় সাবধানে চলবেন
- রেস্টুরেন্টে খাবার অর্ডার এর আগে সম্পূর্ণ তালিকা জেনে নিবেন
আশপাশের দর্শনীয় স্থান
উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভ্রমণের আশেপাশে কিছু দর্শনীয় স্থান আছে। সেগুলোর তালিকা নিচে তুলে ধরলাম
৩০০ ফিট রোডঃ ঢাকার সবচাইতে জনপ্রিয় ঘোরার রাস্তায় এটি। রাইড ও ফটোগ্রাফির জন্য জনপ্রিয়
হাতিরঝিলঃ ঢাকার অন্যতম সুন্দর লেখ ভিত্তিক বিনোদন কেন্দ্র। মূল আকর্ষণ লেকের উপরে ব্রিজ রাতের আলো অসাধারণ দৃশ্য
যমুনা ফিউচার পার্কঃ বাংলাদেশের বড় শপিং মল গুলোর একটি। সিনেমা হল এবং বিনোদন কেন্দ্র
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাঃ ঢাকার বড় অনুষ্ঠান কেন্দ্রগুলোর একটি। সুন্দর স্থাপিত রাতে আলোকসজ্জায় পরিপূর্ণ
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব
প্রশ্নঃ উদয়পুর ডেস্টিনেশন ঘুরতে কত সময় লাগে
উত্তরঃ দুই - তিন ঘন্টা সময় নিলে পুরো জায়গা করা যায়
প্রশ্নঃ পরিবার নিয়ে যাওয়া যাবে কি
উত্তরঃ হ্যাঁ এটি পরিবারিক ও বন্ধু-বান্ধবদের জন্য সুন্দর ঘোড়া জায়গা
প্রশ্নঃ ভ্রমণের সেরা সময় কখন
উত্তরঃ বিকাল ও সন্ধ্যার আগে গেলে হবে
প্রশ্ন; এখানে কি থাকার জায়গা আছে
উত্তরঃ এখানে সাধারণত থাকার জায়গা নেই। কাছাকাছি কিছু হোটেল থাকতে পারে
প্রশ্নঃ একদিনের ঘুরে আসা সম্ভব কি।
উত্তরঃ হ্যাঁ, এটি ট্রিপ স্পট একদিন ঘুরে আসা সম্ভব
ক্লিক করুনঃ বন খড়িয়া শ্রীপুর গাজীপুর যাতায়াত ও খরচ
আমাদের শেষ কথা
আজকের আর্টিকেলে উদয়পুর ডেস্টিনেশন ঢাকা বিস্তারিত আলোচনা তুলে ধরলাম। আশা করছি বুঝতে পেরেছেন। কোথায় থাকবেন কিভাবে যাবেন কি খাবেন বিস্তারিত তুলে ধরা হয়েছে। এরপরও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের সঠিক প্রশ্নের উত্তর দেওয়া উপকৃত হব।
আর হ্যাঁ, আজকের উদয়পুর ডেস্টিনেশন ঢাকা আর্টিকেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। তাহলে আপনাদের আত্মীয়-স্বজনের নিকট শেয়ার করে দিবেন। এবং আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে রাখবেন। কারণ আমরা ই ওয়েবসাইটে নতুন আর্টিকেল প্রতিদিনই প্রকাশ করে থাকি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।

.webp)
.webp)
আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url