গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড ও খরচ তথ্য
আজকের আর্টিকেলে, গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড, যাতায়াত রুট, কম খরচ, ও কম সময়ে, দর্শনীয় স্থান ভ্রমণ তথ্য সম্পর্কে এক নজরে জানুন।
জামালপুর জেলার গান্ধী আশ্রম মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের কাপাসহাটিয়া নামক গ্রামে অবস্থিত। যা জেলা শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে, জিনাই নদীর পাড়ে, ঐতিহাসিক অবকাঠামো দ্বারা তৈরি। এটা মূলতঃ মহাত্মা গান্ধীর স্বদেশী আন্দোলন আদর্শ প্রতীক।
পেজ সূচিপত্রঃ গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড ও খরচ তথ্য জানতে পড়ুন।
- গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড
- গান্ধী আশ্রম নামকরণ কারণ
- গান্ধী আশ্রমে যা দেখবেন
- গান্ধী আশ্রম কিভাবে যাবেন
- যাওয়ার সেরা সময়
- জামালপুর কোথায় থাকবেন এবং কি খাবেন
- সঙ্গে যা নিবেন
- আশেপাশে দর্শনীয় স্থান
- আমাদের শেষ কথা
গান্ধী আশ্রম জামালপুর পরিচিতি
গান্ধী আশ্রম (Gandhi ashram) জামালপুর প্রতিষ্ঠিত হয় ১৯৩৪ সালে, যার প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন সরকার। তিনি ছিলেন একজন কৃষক নেতা। জামালপুর কংগ্রেস মহাকুমার সম্পাদক। যিনি মহাত্মা গান্ধীর অহিংস স্বদেশী আন্দোলন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন।
গান্ধী আশ্রমের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে আদর্শ হাতিয়ার হিসেবে জনসাধারণের মনে জায়গা করে নেওয়া। জনসাধারণকে চেতনামূলক সমাজ তৈরি করে, একটি আদর্শ সমাজ হিসেবে, উন্নয়নে উৎসাহিত করা। যেন সমাজের অবহেলিত মানুষগুলো, শিক্ষা স্বাস্থ্য ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে পারে।
গান্ধী আশ্রমের নামকরণের ইতিহাস
গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড তথ্যের বিস্তারিত আলোচনা সম্পর্কে জানব। এর পূর্বে, আসুন আমরা এ আশ্রমের নাম গান্ধী আশ্রম কেন রাখা হলো। চলুন জেনে নেওয়া যাক।
পাকিস্তান শাসনামলে সাম্প্রদায়িক সহিংসতার সময় আশ্রম টিকে একাধিকবার আক্রমণ চালানো হয়। এখানকার সব স্থাপনায় প্রায় বিলীন হয়ে যায়। শুধুমাত্র একটি ঘর ছিল যা মহাত্মা গান্ধীর আন্দোলনের অনুপ্রেরণায় টিকে ছিল। যেখানে খাদি কাপড় বোনা, হস্তশিল্প শিল্প ও পাঠাগার, শারীরিক চর্চা, বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা ও সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। ১৯৪৮ সালের এই ঘটনা প্রেক্ষিতে, আশ্রমের নামকরণ করা হয়, গান্ধী আশ্রম।
আরো পড়ুনঃ বড়লেখা উপজেলা ইউনিয়ন কয়টি ও গ্রামের নাম
পূর্ণ জাগরণী ও আধুনিকায়নের ঐতিহ্য
১৯৪৮ সালের এই আশ্রমকে গান্ধীজির আশ্রম নামে স্মরণীয় রাখার জন্য, ২০০৭ সালে ২ অক্টোবর আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে এ দিবসটি পালন করা হয়। এই উপলক্ষে স্থানীয় জনগণের উদ্যোগে আশ্রমটির পুনর্নির্মাণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে এটি মুক্তিযুদ্ধ সংগ্রাম যাদুঘর হিসেবে গড়ে উঠেছে । যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগের ইতিহাস হিসেবে, আলোকচিত্র পুণ্ডলীপি ও তথ্য প্রদর্শন করে।
গান্ধীজীর ব্যক্তিত্ব
গান্ধী আশ্রম জামালপুরের ব্যক্তিত্ব ও কৃতিত্ব এবং স্বাধীনতা আন্দোলনের মূল হোতা হলেন। মহাত্মা গান্ধী। এখানকার শিক্ষা সংস্কৃতি ও ইতিহাস জানার জন্য প্রতিদিন হাজারো পর্যটক ভিড় জমায়। এবং স্মরণীয় ও দর্শনীয় এই স্থান ভ্রমণে দর্শনার্থীরা স্বার্থকতা উপলব্ধি করতে পারে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে শিক্ষা সংরক্ষণ করে। এই গান্ধী আশ্রম।
গান্ধী আশ্রমে যা দেখবেন
গান্ধী আশ্রম একটি ঐতিহাসিক আশ্রম। যেখানে মহাত্মা গান্ধীর আদর্শ লুকায়িত আছে। ব্রিটিশ শাসনতন্ত্রের বিরুদ্ধে লড়াই বিভিন্ন সরঞ্জাম ও সমাজ মূলক কাজের তথ্যাদি, সংরক্ষিত আছে।
আশ্রমের পাশে মুক্তি সংগ্রাম জাদুঘর এর ভেতরে দেখতে পাবেন, গান্ধীর আদর্শ ও অহিংস আন্দোলন সম্পর্কিত বিভিন্ন প্রদর্শনী।
এছাড়াও এখানে ব্রিটিশ শাসনামলের ব্যবহার্য জিনিসপত্র আছে ।
মুক্তিযুদ্ধের স্মৃতি সংকলন হিসেবে জাদুঘরে আছে। যুদ্ধের ইতিহাসের ভিন্ন প্রদর্শনী।
যা ইতিহাস প্রেমিকার জন্য বেশ জনপ্রিয়।
আরো জানুনঃ মানিকগঞ্জ জেলার সেরা পাঁচটি দর্শনীয় স্থান ও ভ্রমণ গাইড
গান্ধী আশ্রম কিভাবে যাবেন
ঢাকা থেকে জামালপুর ২ টি রুট বাস ও ট্রেন। আসুন নিচে জেনে নেওয়া যাক। সবচেয়ে সুবিধা জনক যাতায়াত ব্যবস্থা কোনটি।
ট্রেন যোগে
ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে জামালপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত যাতায়াত খুবই আরামদায়ক ও সহজ। জামালপুর স্টেশন থেকে সহজেই রিকশা অথবা সিএনজি নিয়ে আশ্রমে সহজে পৌঁছানো যায়।
ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে জামালপুর গামী যে ট্রেন চলাচল করে। এর একটি তালিকা তুলে ধরালাম।
ট্রেনের নাম
ইন্টারসিটি ট্রেন
তৃষা এক্সপ্রেসঃ ছাড়ার সময় ৭:৩০ মিনিটে জামালপুর পৌছায় ১১:৩০ মিনিট
জামালপুর এক্সপ্রেসঃ ছাড়ার সময় দশটা পৌঁছানোর সময় বেলা ২টা ২৫ মিনিট
অগ্নিবীণা এক্সপ্রেসঃ ১১:৩০ মিনিট পৌছায় ৩ টা ৩৮ মিনিট
যমুনা এক্সপ্রেসঃ ৪ টা ৪৫ মিনিট পৌঁছায় রাত্রি ৯:২২ মিনিটে
ব্রহ্মপুত্র এক্সপ্রেসঃ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পৌঁছায় রাত্রি ১০:৩০ মিনিটে
এরুটে মোট পাঁচটি ট্রেন চলাচল করে
ঢাকা থেকে জামালপুর ৪ - ৪.৫ ঘন্টা যেতে সময় লাগে
ট্রেনের ভাড়া কত
আসন ভেদে ট্রেনের ভাড়া ১৮৫ - ৪৮০ টাকা জন প্রতি
বাজেটের মধ্যে ট্রেন
দেওয়ানগঞ্জ কমিউটার
জামালপুর কমিউটার
ভাওয়াল কমিউটার ধীরে যায়। অনেক স্টপেজ থামে
এই ট্রেনের ভাড়া তুলনামূলকভাবে অনেক কম
বাসযোগে
ঢাকা গুলিস্তান সায়েদাবাদ থেকে জামালপুরের দিকে যাওয়ার জন্য বাস পাওয়া যায় বাস স্ট্যান্ড থেকে স্থানীয় পরিবহন অথবা নিজস্ব গাড়িতে জামালপুর যেতে পারে।
বাসের নাম
বিআরটিসি সার্ভিসঃ ঢাকা টু জামালপুর ৪৫০ - ৫০০ টাকা এসি
এনা পরিবহনঃ এসি ৫০০ টাকা নন এসি ৩৫০ টাকা
সাউদিয়া পরিবহনঃ এসির ভাড়া ৫৫০ টাকা নন এসি ৪৫০ টাকা
ঢাকা টু জামালপুরের দূরত্ব ১৪০ কিলোমিটার
রাজিব পরিবহনঃ মাঝারি পর্যায়ের ভাড়া
৩০ - ৬০ মিনিট পরপর এই রুটে বাস পাবেন
জামালপুর - গান্ধী আশ্রম
জামালপুর নেমে, মেলান্দহ থেকে সোজা রাস্তা পৌঁছেছে, গান্ধী আশ্রমে। জামালপুর থেকে গান্ধী আশ্রম একেবারে সন্নিকটে। এজন্য ভাড়া একেবারেই কম।
আরো দেখুনঃ সারিয়াকান্দি কালিতলা ঘাট বগুড়া ভ্রমণ গাইড ও খরচ সম্পর্কে জানুন
যাওয়ার সেরা সময়
জামালপুর গান্ধী আশ্রম যাওয়ার সেরা সময় হলো শীত মৌসুম। এ সময় আবহাওয়া শুষ্ক ও ঠান্ডা থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হচ্ছে ভ্রমণের জন্য সেরা। ফটোগ্রাফি ও ট্র্যাকিংয়ের জন্য এ সময়কে সেরা হিসেবে গণ্য করা হয়।
জামালপুর কোথায় থাকবেন এবং কি খাবেন
জামালপুরে আশ্রমে খাবারের হোটেল নেই বললেই চলে। তবে জামালপুর শহরে থাকা ও খাওয়ার ভালো ব্যবস্থা আছে।
জামালপুর শহরে আশেপাশে একটু খোঁজ নিলে, মিলবে ভালো মানের আবাসিক হোটেল। আপনি চাইলে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন।
খাবারের মধ্যে থাকছে
ভাত
মাছ
মুরগি
ভর্তা ভাজি
মাংস
এবং ডাল
মোটামুটি ২৫০ - ৩০০ টাকার মধ্যে প্রতিবেলা খাবার হয়ে যায়
এছাড়াও ইসলামের আশেপাশে স্থানীয় রেস্তোরা আছে । এখানে স্থানীয় খাবার পাবেন। তবে শহরের মধ্যে থাকা ও খাওয়া ভালো হবে।
শহরে ভালো মানের হোটেলে থাকতে হলে ৮০০ - ১৫০০ টাকা বাজেটে ধরুন।
সঙ্গে যা নিবেন
- জাতীয় পরিচয় পত্র
- বাস এবং ট্রেনের টিকিট
- হালকা জামাকাপড়
- আরামদায়ক জুতা
- ব্যক্তিগত ঔষধ পত্র
- মাক্স
- হ্যান্ড স্যানিটাইজার
- মোবাইল ফোন ও চার্জার
- নগদ টাকা পয়সা
- ভালো মানের ক্যামেরা
- শুকনো খাবার ও নিরাপদ পানি
জনপ্রতি ১ দিনে কত খরচ হবে
যাতায়াত = ৪৫০
খাওয়া = ২৫০
থাকা = ৭০০
মোটামুটি জনপ্রতিক খরচ আসবে ১৪০০ -২৮০০ টাকা
ক্লিক করুনঃ বন খড়িয়া শ্রীপুর গাজীপুর যাতায়াত ও খরচ
আশেপাশে দর্শনীয় স্থান
গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরা হলো। সেসঙ্গে আমরা জানবো জামালপুরের আশেপাশে কি কি দর্শনীয় স্থান আছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক।
গান্ধী আশ্রম প্রাঙ্গণঃ জামালপুরের ঐতিহাসিক শান্তিপূর্ণ স্থান। যেখানে মহাত্মা গান্ধীর আদর্শের আশ্রম প্রতিষ্ঠিত। যা ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতি বহন করে।
হযরত শাহজামাল রহমাতুল্লাহের মাজারঃ তিনি ছিলেন, একজন ইসলাম ধর্মীয় বুজুর্গ। দ্বীন প্রচারের জন্য কাজ করেছেন।
যমুনা নদীর তীর
দেওয়ানগঞ্জ বালুচর
জামালপুর জেলা জাদুঘর
মোল্লাদাহ উপজেলা এলাকা
জামালপুর পৌর পার্ক।
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, আজকের এই আঁটিকেলে আমরা গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড ২০২৬। যাতায়াত ও খরচ সম্পর্কে, বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের মনে কোন প্রশ্ন থেকে থাকে। তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা এ প্রশ্নের সঠিক তথ্য দিয়ে উপকৃত হবো।
আমাদের এই ওয়েবসাইটের গান্ধী আশ্রম জামালপুর ভ্রমণ গাইড ২০২৬ আর্টিকেল শেয়ার করে দিন। এবং ফলো দিয়ে রাখুন। কারণ আমরা প্রতিদিনই এই ওয়েবসাইটে নতুন আর্টিকেল করে থাকি। এতক্ষন আমাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে। আজকের মত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।

.webp)
.webp)
আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url