সোনারগাঁও রয়েল রিসোর্ট নারায়ণগঞ্জ যাওয়ার উপায় সম্পর্কে জানুন
সোনারগাঁও রয়েল রিসোর্ট নারায়ণগঞ্জ সম্পর্কে আজকের আর্টিকেলটি সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে সাজানো হয়েছে, আপনারা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে নিতে পারেন।
সোনারগাঁও রয়েল রিসোর্ট নারায়ণগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ মিউজিয়াম পানামনগর এবং অন্যান্য আকর্ষণীয় স্থান দেখার জন্য সোনারগাঁও রয়েল রিসোর্টে এসে খুব সুন্দর ভাবে উপভোগ করতে পারেন কারণ সোনারগাঁও রয়েল রিসোর্ট আকর্ষণীয় অন্যতম সেরা একটি রিসোর্ট
পেজ সূচিপত্রঃ সোনারগাঁও রয়েল রিসোর্ট নারায়ণগঞ্জ যাওয়ার উপায় সম্পর্কে জানতে পড়ুন
- সোনারগাঁও রায়ের রিসোর্ট
- সোনারগাঁও রয়েল রিসোর্ট এর রুম ভাড়া ও খরচ
- সোনারগাঁও রয়েল রিসোর্ট কিভাবে যাবেন
- সোনারগাও রায়েল রিসোর্টে খাওয়ার ব্যবস্থা
- যোগাযোগ ব্যবস্থা
- সোনারগাঁও রয়েল রিসোর্ট এর আশেপাশের দর্শনীয় স্থানসমূহ
- আমাদের শেষ কথা
সোনারগাঁও রায়েল রিসোর্ট
সোনারগাঁও রয়েল রিসোর্ট (Sonargaon Royal Resort) ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার দিঘিরপাড় গ্রামের একটি গুরুত্বপূর্ণ রিসোর্ট। যা ঢাকা জিরো পয়েন্ট থেকে মাত্র ২৬ কিলোমিটার দূরে খাসনগর দিঘীরপাড় গ্রাম এলাকায় অবস্থিত। এখানে বহু পর্যটক দূর-দূরান্ত থেকে পানামনগর এবং অন্যান্য আকর্ষণীয় স্থান দেখার জন্য আসে।
সোনারগাঁও রায়েল রিসোর্টের মূল আকর্ষণ
আধুনিক ও নান্দনিক অন্দরসজ্জাঃ রিসোর্টের প্রতিটি রুম আধুনিক নকশা এবং রুচিশীল আসবাবপত্রে সজ্জিত। দেওয়ালের নানান রঙ্গে বাহার নান্দনিক ওয়ার্ল্ড আট ওয়ার্ক এবং ল্যাম্পের মধু ও আরামদায়ক আলো রুমের ভিতরে রাজকীয় ভাব নিয়ে আসে।
প্রশস্ততা ও আরামদায়ক বিন্যাসঃ সোনারগাঁও রয়েল রিসোর্টে পাঁচ ধরনের রুম আছে। যা আলাদা আলাদা ভাবে নজর কাড়ে। বিলিয়ার্ড সকার এবং অন্যান্য উইন্ডোর গেমের সুবিধা পাওয়া যায় রুমগুলো বেশ খোলামেলা ও সুশৃঙ্খল। ডিলাক্স, রয়েল, এক্সিকিউটিভ এবং সেমি স্যুট ক্যাটাগরির রুমগুলোতে আরামদায়ক বড় বিছানা। এর পাশাপাশি আলাদা বসার জায়গা ও ড্রেসিং রুম এরিয়া আছে।
বারান্দা ও প্রাকৃতিক দৃশ্যঃরুমগুলোর অন্যতম প্রধান আকর্ষণ হলো এর বারান্দা। রুমের বারান্দা বা জানালা দিয়ে বাইরের সবুজ প্রান্তর, রিসোর্টের সুসজ্জিত বাগান সহ দিঘির মনোরম দৃশ্য উপভোগ করার জন্য স্নিগ্ধ অনুভূতি পাওয়া যায়।
স্থাপত্যশৈলী ও পরিবেশঃ রিসোর্টের আবাসিক ভবনগুলোর বাইরের স্থাপত্যশৈলী বেশ আকর্ষণীয় ও স্বতন্ত্র। চারদিকের নিরিবিলি পরিবেশ আরো সতেজ প্রাণবন্ত করে তোলে।
বিশাল সুইমিং পুলঃ সোনারগাঁও রায়েল রিসোর্টটি দেখতে অনেক সুন্দর ও আকর্ষণীয় খুব বড় না হলেও সাজানো-গোছানো ও প্রকৃতি দিয়ে ঘেরা, বারান্দার সামনে একটি সুইমিং পুল আছে।
কারুকার্য সম্পন্ন রিসোর্টঃ রিসোর্ট এর ভবন গুলো সম্পন্ন কারু শিল্প দিয়ে আলাদা আলাদা ভাবে নকশা করা।
জাদুঘর ভ্রমনঃ রিসোর্ট থেকে হেঁটে সোনারগড় জাদুঘার দেখতে পারবেন।
আরো দেখবেন পানামনগর, হাশরনগর দীঘি, গিয়াস উদ্দিন আযম সাহ মন্দির ও মেঘনা নদী।
আরো পড়ুনঃ জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক নারায়ণগঞ্জ যাওয়ার উপায় ও খরচ
রয়েল রিসোর্টে দুই ধরনের কনভেনশন করতে পারবেন এক ব্যবসায়িক ও দুই সামাজিক অনুষ্ঠান।
সোনারগাঁও রয়েল রিসোর্ট এর রুম ভাড়া ও খরচ
সোনারগাঁও রয়েল রিসোর্ট এর রুম ভাড়া খরচ সম্পর্কে, পাঁচ ধরনের ডিলাক্স সেমি সুদ পর্যন্ত ১১৯ টি বিভিন্ন মানের রুম ভাড়া পাওয়া যায়। সর্বনিম্ন সাত হাজার এবং সর্বোচ্চ ১২০০০ টাকা পর্যন্ত ভাড়া হয়। প্রতিটি রুমে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। অন্যান্য সুবিধা সমূহ নিচে রুম ভাড়া ও রুমের যাবতীয় তথ্য তুলে ধরা হলো।
| সিরিয়াল নাম্বার | রুমের শ্রেণীবিন্যাস | রুমের ভাড়া সমূহ |
|---|---|---|
| ০১ | ডিলাক্স | ৭ হাজার টাকা |
| ০২ | ডিলাক্স টুইন | ৭ হাজার টাকা |
| ০৩ | এক্সেটিভ ডিলাক্স | ৮৫০০ টাকা |
| ০৪ | রয়াল ডিলাক্স | ৯০০০ টাকা |
| ০৫ | সুপার ডিলাক্স | ১০ হাজার টাকা |
| ০৬ | সেমি সুতি | ১২০০০ টাকা |
| ০৭ | হলিডে প্যাকেজ পার্সন , ওভারনাইট স্ট্রে | ৩৯৯৯ টাকা |
| ০৮ | ডে লং প্যাকেজ টু পার্সন 9am-6pm | ১৪৯৯ টাকা |
সোনারগাঁও রয়েল রিসোর্ট কিভাবে যাবেন
আপনাকে সোনারগাঁও রয়েল রিসোর্টে যাওয়ার জন্য প্রথমে ঢাকা গুলিস্তানে আসতে হবে এখান থেকে প্রতিদিনে সোনারগাঁও উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। এই বাসযোগের মাধ্যমে মগরা পাড়া বাস স্ট্যান্ডে নেমে, সেখান থেকে সিএনজিতে করে, অথবা অটো রিক্সায় সরাসরি চলে আসতে পারবেন। সোনারগাঁও রয়েল রিসোর্ট নিজ প্রাইভেট গাড়িতে দেশের যেকোন প্রান্ত থেকে চলে আসতে পারবেন।
আরো পড়ুনঃ জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র গাজীপুর সম্পূর্ণ ভ্রমণ গাইড ও খরচ তথ্য
সোনারগাও রায়েল রিসোর্টে খাওয়ার ব্যবস্থা
সোনারগাঁও রয়েল রিসোর্ট এর খাবারের ব্যবস্থা হল, সকালে নাস্তা দুপুরে খাবারের জন্য রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্ট আছে। এখানে পাওয়া যাবে বিভিন্ন রকমের সুস্বাদু খাবার যেমন বাংলা চাইনিজ খাবার এছাড়াও বারবিকিউ পার্টি অর্ডার করতে পারবেন।
যোগাযোগ ব্যবস্থা
সোনারগাঁও রয়েল রিসোর্ট খাসনগর দিঘীরপাড়
সোনারগাঁও নারায়ণগঞ্জ
বাংলাদেশ
মোবাইল নাম্বার ০১৭০৯ ৩৭১৬৮০
আশেপাশের দর্শনীয় স্থানসমূহ
সোনারগাঁও রয়েল রিসোর্ট এর আশেপাশের দর্শনীয় স্থানের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি স্থান আছে। চলুন তা জেনে নেওয়া যাক,
১. পানাম নগর
২. লোকো কারো শিল্প ফাউন্ডেশন
৩. মোড়াপাড়া জমিদার বাড়ি
৪. মেরি অ্যান্ডার্সন
৫. ফুলের গ্রাম সাবাদি
৬. সোনাকান্দা দুর্গ
৭. মায়াদ্বীপ
৮. বাংলার তাজমহল
আরো পড়ুনঃ ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য
আমাদের শেষ কথা
সোনারগাঁও রয়েল রিসোর্ট বাংলাদেশের ভ্রমণপিপাসুদের জন্য গুরুত্বপূর্ণ রিসোর্ট আশা করছি আজকের এই আর্টিকেলটি আপনারা বুঝতে পেরেছেন, এরপরও যদি কোন রকমের কিছু জানতে চাওয়ার থাকে, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা পুনরায় উত্তর দিয়ে দিবো।
সোনারগাঁওরয়েল রিসোর্ট আজকের আর্টিকেলটি আপনি আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনের নিকট শেয়ার করে দিবেন যাতে করে তারা সারাদিনের ক্লান্তি দূর করার জন্য বা অবসর সময় কাটানোর জন্য এই সোনারগাঁও রয়েল রিসোর্টে চলে আসে ধন্যবাদ।
.webp)

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url