লাসুবন গিরিখাত শ্রীমঙ্গল ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র ভ্রমণ গাইড
আপনি কি? লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল ভ্রমণ গাইড সম্পর্কে জানতে চাচ্ছেন।তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে নিতে পারেন।
লাসুবন গিরিখাত অফিশিয়ালি নাম কিন্তু স্থানীয়রা শ্রীমঙ্গল গিরিখাত নামে ডেকে থাকে। লাসুবন গিরিখাত অত্যন্ত প্রাচীনতম গিরিখাত। যা ভারতের ত্রিপুরা সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়ন এর নাহার চা বাগান, দ্বীপপুঞ্জ এর খাসিয়া উপজাতির গভীর জঙ্গলে অবস্থিত।
পেজ সূচিপত্রঃ লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র শ্রীমঙ্গল ভ্রমণ গাইড সম্পর্কে জানতে পড়ুন।
- লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র
- লাসুবান গিরিখাত নামকরণের কারণ
- লাসুবন গিরিখাত যা যা দেখবেন
- লাসুবন গিরিখাত যাওয়ার উপযুক্ত সময় কখন
- ঢাকা থেকে ট্রেনে শ্রীমঙ্গল যাওয়ার উপায়
- লাসুবন গিরিখাত গিয়ে কোথায় থাকবেন
- লাসুবন গিরিখাত গিয়ে কোথায় খাবেন
- লাসুবন গিরিখাত ভ্রমণের সঙ্গে যা যা নিবেন
- সতর্কতা অবলম্বন
- আশেপাশে দর্শনীয় স্থানসমূহ
- আমাদের শেষ কথা
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র
লাসুবন গিরিখাত "LASUBON GIRIKHAT"ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র।যার প্রকৃতি অকৃত্রিম সৌন্দর্যে ভরপুর ও মনোমুগ্ধকর। এই গিরিখাতের প্রধান আকর্ষণ হলো সবুজ বন ও পাথরের গা বেয়ে ঝরে পড়া ঝর্ণা ,সব মিলিয়ে এক বিশাল জায়গা জুড়ে এর অবস্থান। লাসুবন গিরিখাত এর রাস্তা পাথরের ক্যানিয়ন এর মত সরু ও গভীর। পাহাড়ি ঝর্ণাধারা ও সবুজ বনায়ন মিলে তৈরি গিরিখাত। বর্ষা মৌসুমে এর রূপ যৌবন নতুনভাবে ফিরতে শুরু করে।
লাসুবন গিরিখাতের আশেপাশে আরও তিনটি বড় গিরিখাত আছে।এগুলোকে খাসিয়া ভাষায় ক্রেম কুলু,ক্রেম কেরি, এবং ক্রেম উল্কা নামে ডাকা হয় এদের মধ্যে বড় লাসুবান গিরিখাত ।গিরিখাতগুলোর দূরত্ব এক কিলোমিটার আবার কোনটার এর চাইতে কম যার অবস্থান সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর থেকে ২৫ কিলোমিটার দূরে।এটি একটি অতি প্রাচীন গিরিখাত হিসেবে পরিচিতি লাভ করে।
লাসুবন গিরিখাতের উচ্চতা ১৬৪০ ফুট বা ৫০০ মিটার লাসুবন গিরিখাত, অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমন কিছু জায়গা আছে, যেগুলো খাড়া পাহাড়ের ন্যায় ঢাল, আবার এমনও জায়গা আছে, একেবারে সরু। এর একটি গিরিখাত প্রায় ২৫ কিলোমিটার দূরে গিয়ে বিলাস ছড়ায় ঝরনায় গিয়ে মিশেছে। এরকম প্রায় একশোর মত গিরিখাত আশেপাশ দিয়ে বিভিন্ন জায়গায় বয়ে গেছে ,যেখানে আকাশের বৃষ্টি নেই তবুও পাহাড়ের গা বেয়ে টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ শোনা যাচ্ছে। এ যেন সত্যি ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্রের মধ্যে অসাধারণ সুন্দর্যের অধিকারী ।
লাসুবান গিরিখাত নামকরণের কারণ
লাসুবন গিরিখাত দুইটি শব্দ মিলে একটি অর্থ প্রকাশ করেছে লাসুবন শব্দের অর্থ পাহাড়ি ফুল বা জংলি ফুল, আর গিরিখাত শব্দের অর্থ গভীর গর্ত বিশেষ। যার একত্রে অর্থ দাঁড়ায় গর্তের মধ্যে পাহাড়ি ফুলের সমাহার।
পরিভাষিক অর্থে এর মূল অর্থ হচ্ছে "লাসুবন গিরিখাত হল, পাহাড়ের ক্ষয়প্রাপ্ত সরু ও গভীর খাদ যেখানে পানি প্রবাহ বিদ্যমান। যা একটি প্রাকৃতিক গিরিখাত সবুজ ঘন বনাঞ্চল দ্বারা তৈরি সৌন্দর্যের সমাহার"।
লাসুবন গিরিখাতে যা যা দেখবেন
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র। এখানে ভিন্ন সৌন্দর্যের সমাহার পাথরের মধ্যে পানি প্রবাহিত হয়ে খাদ তৈরি হয়। যার সুন্দর্য অসাধারণ। চলুন নিচে লাসুবন গিরিখাতে কি কি আছে জেনে নেওয়া যাক
গিরিখাতের পাথরের ক্ষয়প্রাপ্ত সরু খালের পথ
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র সত্যিই অসাধারণ সৌন্দর্যের অধিকারী। পাথরের মধ্যে তৈরি সরুখালে ট্রাকিং এর সময় মনে হয়, বিদেশের কোন এক পর্যটন কেন্দ্রে অবস্থান করছি। এখানে এমন এক ধরনের প্রাকৃতিক পরিবেশ মনে হবে টার্নেল এর মধ্যে আছি। পাথরের ক্ষয় ও স্বচ্ছ পানির সৌন্দর্যের খাল আর সূর্যের কিরণ কোন কোন জায়গায় পড়ে। আবার কোন কোন জায়গায় পড়ে না। যেন আলো অন্ধকারের লুকোচুরি খেলা, সব মিলেমিশে এক ভিন্ন সৌন্দর্যের তৈরি করে, দর্শনার্থীদের হাত বাড়িয়ে সৌন্দর্যের রূপ দেখানোর জন্য আহ্বান জানায়।
আরো পড়ুনঃ হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা যাতায়াত খরচ ও দর্শনীয় স্থান
লাসুবন গিরিখাতের স্বচ্ছ পানির ধারা
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র যার গুরুত্বপূর্ণ অন্যতম সৌন্দর্য হলো স্বচ্ছ পানির ধারা। এখানে কিছু কিছু ছোট ঝর্ণা আছে, যার পানির প্রবাহ দেখে মনে হয়, পুরো পরিবেশকে জীবন্ত করে তুলেছে , চারিপাশে সবুজ ঘন জঙ্গল মধ্যে পাথরের ক্ষয় গিরিখাত অসাধারণ সৌন্দর্য। যার মধ্যে প্রবেশে জীবনের ঝুঁকি আছে যেখানে না গেলে আবার পূর্ণতাও পাওয়া যায় না।তাই সাবধানতার সাথে টেকিং এর মাধ্যমে এই গিরিখাতটি ভ্রমণ করবেন।
বন্য প্রাণীর আগমন
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র, এই গিরিখাতের দ্বিগুণভাবে সৌন্দর্য বৃদ্ধি করে। বন্যপ্রাণী গুলো এখানে আছে, বিভিন্ন প্রজাতির রংবেরঙের পাখি ও প্রজাপতি। পাহাড়ি গাছপালা দেখলে মনে হবে যেন বিধাতা বিশেষ কোন এক সৌন্দর্য নিজের হাতে সাজিয়ে দিয়েছে। এখানকার সৌন্দর্যের মধ্যে টেকিং এর সময় ঝিরিপথ সত্যি পর্যটকদের জন্য অসাধারণ সৌন্দর্য দৃশ্য।
ফটো শুটের সেরা স্থান
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র কারণ এখানকার সৌন্দর্য এতটাই সুন্দর যে, আপনি ড্রোনের মাধ্যমে দাঁড়িয়ে থেকে, সম্পূর্ণটা এত সুন্দর ভাবে স্পষ্ট করে ভিডিও আসবে যা কল্পনার বাইরে। অনেকে মতামত প্রকাশ করেন যে সবচাইতে ছবি তোলার জন্য অসাধারণ স্পট হলো লাসুবন গিরিখাত । তাই ভ্রমণের সময় অবশ্যই ড্রোন নিতে ভুলবেন না, ফটোগ্রাফির জন্য ড্রোনের বিশেষত্ব এখানে খুবই প্রয়োজন।
লাসুবন গিরিখাত যাওয়ার উপযুক্ত সময় কখন
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র সৌন্দর্য উপভোগ করার জন্য সেরা সময় হলো" অক্টোবর থেকে মার্চ মাস" এ সময় ট্রেকিং করা নিরাপদ আরামদায়ক হয়ে থাকে। বর্ষা মৌসুমে গেলে পানি বেড়ে যায়, রাস্তা পিচ্ছিল থাকে,জীবনের ঝুঁকি বেড়ে যায়। এজন্য শীতের সময় সকালে আর বিকালে এই জায়গায় টুরে গেলে সব চাইতে ভালো হয়।
লাসুবন গিরিখাত যাওয়ার উপায়
লাসুবন গিরিখাত ভিন্ন জাগতিক পর্যটন কেন্দ্র যাওয়ার জন্য শ্রীমঙ্গল পৌঁছাতে হবে। আপনি চাইলে দুই ভাবে পৌঁছাতে পারেন। এক বাসযোগে অপরটি ট্রেন যোগে যেতে পারবেন। চলুন নিচে বিস্তারিত ভাবে লাসুবন গিরিখাত যাওয়ার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক,
বাসযোগে লাসুবন গিরিখাত
ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গল সদর উদ্দেশ্যে উভয় বাস চলাচল করে। আপনি চাইলে সহজে পৌঁছে যেতে পারেন। বাসগুলোর নাম নিচের তালিকায় তুলে ধরা হলো,
- হানিফ পরিবহন
- এনা ট্রান্সপোর্ট
- শ্যামলী পরিবহন
- মামুন এক্সপ্রেস
- রূপসী বাংলা
ঢাকা কলাবাগান সায়দাবাদ এবং ফকিরা পুল থেকে প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত এই বাসগুলো শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়
আরো পড়ুনঃ রাজস্থালী ঝিকঝাক পয়েন্ট: যাতায়াত রুট ও খরচ তথ্য
বাসের ভাড়া
নন এসি বাসের ভাড়া ৩০০ থেকে ৪০০ টাকা
এসি বাসের ভাড়া ৫০০ টাকা থেকে ৭০০ টাকা পর্যন্ত হয়ে থাকে
ঢাকা থেকে বান্দরবান যেতে বাসে কত সময় লাগে
ঢাকা থেকে বান্দরবান বাসে সময় লাগে ৪ থেকে ৫ ঘন্টা
শ্রীমঙ্গল থেকে লাসুবন গিরিখাত যাওয়ার সহজ উপায় হল এখানে সিএনজি পাওয়া যায় ৪০ থেকে ৪৫ মিনিটের ভিতরে পৌঁছে যাবেন লাসুবন প্রবেশ গেটে ভাড়া লাগবে ৮০০থেকে ১২০০ টাকা মত
এছাড়াও আপনি চাইলে মোটরবাইকে ৩০ থেকে ৪০ মিনিটে খুব সহজে ৫০০ থেকে ৮০০ টাকা ভাড়া দিয়ে সহজে পৌঁছানো যায়
ঢাকা থেকে ট্রেনে শ্রীমঙ্গল যাওয়ার উপায়
ঢাকা দুইটি রেলস্টেশন থেকে শ্রীমঙ্গলের যাওয়া যায় (১) ঢাকা কমলাপুর রেলস্টেশন(২) বিমানবন্দর রেলস্টেশন আপনি যে কোন একটি স্টেশনের মাধ্যমে চাইলে শ্রীমঙ্গল যেতে পারেন এই রুটে চলাচল করে ট্রেন সমূহের নাম
ট্রেনের নাম সমূহ
- পারাবাত এক্সপ্রেস
- জয়ন্তিকা এক্সপ্রেস
- উপবন এক্সপ্রেস
- কালনি এক্সপ্রেস
সবগুলো ট্রেনে শ্রীমঙ্গল স্টেশনে গিয়ে থামে
আরো পড়ুনঃ মানিকগঞ্জ জেলার সেরা পাঁচটি দর্শনীয় স্থান ও ভ্রমণ গাইড
আপনি চাইলে তিনটি উপায়ে ট্রেনের টিকিট ক্রয় করতে পারেন
নিজে স্টেশনে গিয়ে অনলাইনের মাধ্যমে মোবাইল অ্যাপস এর মাধ্যমে
ঢাকা থেকে শ্রীমঙ্গল ট্রেনের সময়সূচী সমূহ
| ট্রেনের নাম | যাত্রার সময় | পৌঁছানোর সময় | ছুটির দিন |
|---|---|---|---|
| পারাবাত এক্সপ্রেস | ৬:৩০ এ এম | ১০:৩২ এ এম | মঙ্গলবার |
| জয়ন্তিকা এক্সপ্রেস | ১১:১৫ এ এম | ৪:১ পিএম | প্রতিদিন চলাচল করে |
| উপবন এক্সপ্রেস | দশটা এ এম | ২:০৬ এ এম | বুধবার |
| কালনী এক্সপ্রেস | ২:৫৫ পিএম | ৭:০২ পি এম | শুক্রবার |
লাসুবন গিরিখাত গিয়ে কোথায় থাকবেন
লাসুবন গিরিখাত গিয়ে কোথায় খাবেন
লাসুবন গিরিখাত ভ্রমণের সঙ্গে যা যা নিবেন
সতর্কতা অবলম্বন
- একা একা কোথাও চলাফেরা করবেন না
- গাইডের নিয়ম অনুযায়ী চলাচল করুন
- উপজাতিদের সঙ্গে ভালো ব্যবহার করবেন
- যেখানে সেখানে ময়লা ফেলবেন না
- টেকিং এর সময় সাবধানে থাকবেন ।
আশেপাশে দর্শনীয় স্থানসমূহ
- চা বাগান বাংলাদেশের অন্যতম সুন্দরতম চা বাগান
- মধুবন প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির দেখা মিলবে এখানে
- জাফলং পাহাড় ও নদীর বালক বালুকাময় সৌন্দর্য
- কৃষি খামার চাপ প্লান্টেশনের ভিউ পয়েন্ট
- শ্রীমঙ্গল নদী ও ছোট জলাশয়।

.webp)
.webp)
আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url