রেমাক্রি জলপ্রপাত বান্দরবান অপার সৌন্দর্যের ধারা যাতায়াতের সম্পূর্ণ গাইড

 রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা বান্দরবান ভ্রমণ গাইড সম্পর্কে অনেকে জানেন না, আজকের আর্টিকেলে আমরা  সম্পন্ন সঠিক তথ্য দিয়ে রেমাক্রি জলপ্রপাত সম্পর্কে আলোচনা করব, আসুন জেনে নেওয়া যাক।

রেমাক্রি-জলপ্রপাত

রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দক্ষিণ কোনায় অবস্থিত, রেমাক্রি জলপ্রপাতের পথ একদম খুবই দুর্গম আগে হয়তো জলপ্রপাতের জানাশোনা কম ছিল, কিন্তু এখন এর নামধাম ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে।

পেজ সূচিপত্রঃ রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা বান্দরবান ভ্রমণ গাইড

রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা  

রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা যা বান্দরবান শহর থেকে ১১৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। যা পর্যটকদের নান্দনিক দৃষ্টি আকৃষ্ট করতে নিজেই নিজের তুলনা রাখে। এক সময় রেমাক্রিক দুর্গম রাস্তার জন্য তেমন ভাবে পরিচিত ছিলনা। কিন্তু এখন এর পরিচিতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে,  পর্যটনদের কাছে অন্যতম পর্যটন সেরা হিসেবে জায়গা করে নিয়েছে। রেমাক্রি জলপ্রপাত পাহাড়ের বুকে লুকানো স্বর্গরাজ্য। বর্তমানে রেমাক্রি জলপ্রপাততে হাজারো পর্যটক এসে ভিড় জমাচ্ছে।

তবে যদি কেউ প্রশ্ন করে, বাংলাদেশের সবচাইতে সেরা পর্যটন কেন্দ্র কোনটা প্রথমে আসবে রাঙ্গামাটি। তারপরে রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা। রেমাক্রি অন্যতম আরেকটি দিক হলো, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় জলপ্রপাত। এখানে সূর্য ওঠার সাথে সাথে রূপ প্রাকৃতিকভাবে চেঞ্জ হয়। যখন সোনালী রং পাহাড়ে লাগে, তখন পাহাড়ের রং এবং ঝর্ণার রং নিজে নিজের সৌন্দর্য বহির প্রকাশ ঘটায়। এটা পর্যটকদের কাছে মুগ্ধতার ছড়ায়। রেমাক্রি জলপ্রপাতের ঝরনার শু শু পানির শব্দ, সৌন্দর্যকে নয়নাভিরাম করে তুলে।

রেমাক্রি ফলস অত্যন্ত প্রাকৃতিক সুন্দর জলপ্রপাত রেমাক্রি জলপ্রপাতের পাশে আছে উপজাতিদের গ্রামীণ জীবন ধারা তাদের সঙ্গে মিশে আনন্দ উপভোগ করতে পারবেন তাদের সঙ্গে খাওয়া-দাওয়া নাচ গান মাছ ধরা সবকিছুই উপলব্ধি করতে পারবেন এজন্য আপনাকে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্কে মিশে যেতে হবে তাদের মনে জায়গা করে নিতে হবে। এখানে বসবাস করে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায় জাতি তাদের সাংস্কৃতি ও জীবন দ্বারা এখানকার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে এবং দর্শনার্থীদের মুগ্ধ করে। 

রেমাক্রি জলপ্রপাত মূল আকর্ষণ

রেমাক্রি জলপ্রপাত (Remakri Waterfall) বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে অবস্থিত। নিচে এর সৌন্দর্য বর্ণনা দেওয়া হলো।

সিঁড়ির মতো ধাপ ও স্ফটিক স্বচ্ছ জলধারা

রেমাক্রি জলপ্রপাত এর সবচেয়ে বড় আকর্ষণ হল গঠন প্রক্রিয়া। এটি আপন ভাবে বিশাল পাথর দ্বারা তৈরি যে সিঁড়ির মতো ধাপে ধাপ সাজানো, যা জলপ্রপাত এর কাছে গিয়ে ঠেকেছে। উপর থেকে দেখে মনে হয় প্রবল বেগে স্বচ্ছ শীতল পানি আছড়ে পড়ে। নিচে সাদা ফেনা যুক্ত হয়। যা অসাধারণ দেখায়।

সাঙ্গু নদীর রোমাঞ্চকর নৌকা ভ্রমণ

রেমাক্রি জলপ্রপাত যেতে চোখে পড়ে সাঙ্গু নদী, এটিও অন্যতম অপূর্ব সুন্দর জায়গা। যা থানচি বাজার থেকে ইঞ্জিল চালিত নৌকায় সাঙ্গু নদীর পানির উপর দিয়ে ডিঙ্গি নৌকায় ভেসে যেতে হয়। যাত্রাপথে দেখা মেলে সবুজ পাহাড় বন জঙ্গল ও পশুপাখির। যা ভ্রমণকে আরো আকর্ষণীয় ও রোমাঞ্চকর করে তোলে।

বড় পাথর (রাজাপাথর) এলাকা

সাঙ্গু নদী দিয়ে চলতে চোখে পড়ে সাঙ্গ নদীর বুকে ভেসে ওঠা বড় একটি পাথর যার নাম রাজা পাথর। বিশাল আকার পাথরের মধ্যে দিয়ে বয়ে চলা নদীর স্রোত। যা সত্যি অসাধারণ সৌন্দর্য দেখায়।

আদিবাসী সংস্কৃতি ও জীবনধারা

থানচি বাজার থেকে শুরু করে সমস্ত এলাকার আশপাশ আদিবাসীদের বসবাস। পাহাড়ের কোল ঘেঁষে মাচান ঘর জুম চাষ এবং তাদের সহজ সরল জীবনযাত্রা পর্যটকদের নিকট আত্মীয় তৈরি করে।

নাফাখুম ও আমিয়াখুম যাওয়ার প্রবেশদ্বার

রেমাক্রি মূলত বান্দরবানের আরও দুর্গম ও বিখ্যাত জলপ্রপাত। নাফাকুম আমিয়াখুম এবং ভেলাখুম যাওয়ার সময় বেস ক্যাম্প প্রবেশদ্বার। অনেকে এখান থেকে নাফাকুম উদ্দেশ্যে রওনা দেয়। যা চির স্মরণীয় হয়ে থাকার মত।

আরো পড়ুনঃ মেঘলা পর্যটন কমপ্লেক্স: বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি ভ্রমণ গাইড

রেমাক্রি জলপ্রপাতে যাওয়ার উপযুক্ত সময় কখন

রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা। বান্দরবান থানচি যাওয়ার উপযুক্ত সময় নির্ধারণ করা হয়। অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এসময়  রেমাক্রি দেখা উপযুক্ত বলে গণ্য করা হয়। বর্ষা মৌসুম পানির উত্তাল ঢেউ পর্যটকদের আরো বেশি উৎসাহ প্রবন ও আনন্দিত হয়। তবে এ সময় রেমাক্রি দেখা খুবই ঝুঁকিপূর্ণ। অবশ্যই সাবধানতার সাথে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেমাক্রিতে প্রবেশ করতে হয়। বর্ষার সময় এপ্রিল থেকে সেপ্টেম্বরে পর্যন্ত খুবই ভয়ংকর দেখায়।

কিভাবে রেমাক্রি জলপ্রপাত যাওয়ার যায়

রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা বান্দরবান যেতে হলে, আপনাকে প্রথমে বান্দরবানের সদরে আসতে হবে। এখান থেকে নীলগিরি নীলাচল পার হয়ে চিম্বুক পাহাড় তারপরে থানচি উপজেলা এরপরে রাজা পাহাড় পার হয়ে এসে পাবেন, রেমাক্রি জলপ্রপাত। চলুন নীচে বিস্তারিত জেনে নেয়া যাক,

ঢাকা থেকে বান্দরবান

আপনি যদি সাধারণভাবে ঢাকা থেকে বান্দরবান যেতে চান, সেক্ষেত্রে ঢাকা মোহাম্মদপুর বা গাবতলী বাস টার্মিনাল থেকে অথবা পুরান ঢাকা কাউন্টার থেকে যাত্রা শুরু করতে পারবেন। এখানে দুইভাবে অনলাইন এর মাধ্যমে টিকিট ক্রয় করা হয়। একটি হলো সহজ আর অন্যটি হলো বিডি টিকিট। এই রুটে চলাচল করে বাসের নাম সমুহ নিচে তুলে ধরা হল, 

ঢাকা টু চট্টগ্রাম বাসের নাম ও সময়সূচী

শাহ আলম - ছাড়ার সময় সকাল৬ঃ৩০ মিনিট

শ্যামলী পরিবহন নন এসি ছাড়ার সময় সকাল ৪:৩০ মিনিট

সোহাগ পরিবহন নন এসি সাধারণ বিকাল ৫ টায়

এসি এবং নন এসি দুই রকম ভাবে যেতে পারবেন

ঢাকা টু বান্দরবান রুটের দূরত্ব কত কিলোমিটার

ঢাকা টু বান্দরবান এর দূরত্ব ৩৩০ থেকে ৩৮৭ কিলোমিটার

ঢাকা টু বান্দরবান যেতে কতটুকু সময় লাগে

ঢাকা টু বান্দরবান যেতে সময় লাগে ৭ থেকে ৯ ঘন্টা জ্যাম থাকলে আরো একটু সময় বেশি লাগবে

আরো পড়ুনঃ হলিউড পাহাড় টেকনাফ কক্সবাজার এক অপূর্ব সৌন্দর্যের লীলাভূমি  ভ্রমণ গাইড 

ঢাকা টু বান্দরবান বাসের টিকিটের মূল্য কত

ঢাকা টু বান্দরবান বাসের টিকিটের মূল্য হল ৮৫০ থেকে ১৮০০ টাকা পর্যন্ত এসি এবং নন এসি সহ লা লাক্সারি স্লিপার ইত্যাদি দিয়ে বেছে নিতে পারেন সঠিক সিট

ঢাকা টু বান্দরবান ট্রেনের সময়সূচী

ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছাতে পারবেন ট্রেনের সময় লাগবে সাড়ে চার ঘন্টা থেকে সাত ঘন্টা মত চট্টগ্রাম থেকে বান্দরবান তিন ঘন্টা সময় লাগে এবং বান্দরবান থেকে মাইক্রোবাসে যোগে থানচি পৌঁছাতে হবে

ট্রেনের নামরুটছাড়ার সময়সময় লাগবেবন্ধের দিন
সোনার বাংলা এক্সপ্রেসঢাকা টু চট্টগ্রামসকাল ৭ টাসকাল ১১ঃ৫৫ পঞ্চান্ন মিনিটবুধবার
সুবর্ণ এক্সপ্রেসঢাকা টু চট্টগ্রামবিকাল ৪ঃ৩০ মিনিটরাত্রি ৯ঃ ২৫ মিনিটসোমবার
মহানগর প্রভাতীঢাকা টু চট্টগ্রামসকাল ৭ঃ৪৫ মিনিটরাত্রী১ঃ ৩৫ মিনিটপ্রতিদিন বন্ধ নেই
চট্রলা এক্সপ্রেসঢাকা টু চট্টগ্রামদুপুর ১ঃ ৪৫ মিনিটরাত৮ঃ১০ মিনিটশুক্রবার

বিমানে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার উপায়

ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম বিমানবন্দরে গিয়ে নামতে হবে, ফ্লাইটে  ১ ঘন্টা সময় লাগবে। এখানে সড়কপথে বান্দরবান আসতে  তিন ঘন্টা থেকে চার ঘন্টা মাইক্রোবাসে সময় লাগবে।

টিকিটের মূল্য ৩৫০০ থেকে ৮ হাজার টাকা

রেমাক্রি থেকে থানচি

বান্দরবান থানচি উপজেলায় পৌঁছে যাওয়ার পরে এখান থেকে ৩৫ কিলোমিটার দূরে রেমাক্রি বাজার থানচি থেকে রেমাক্রি যেতে হলে গহীন জঙ্গলের মধ্যে দিয়ে ডিঙ্গি নৌকায় ৪ থেকে ৫ জনের সদস্য নিয়ে ছোট্ট ইঞ্জিনে যেতে হবে রেমাক্রি রিজাব ৪৫০০টাকা যাওয়া আসা ভাড়া নিবে রেমাক্রি নদীর ঘাটে ঘাটে, ছোট্ট ছোট্ট ইঞ্জিনিয়ার ৫০ টিরও বেশি ডিঙিয়ে নৌকা আছে।

রেমাক্রি-জলপ্রপাত

সাঙ্গু নদীর উত্তাল ঢেউয়ের বিপরীতে ছুটে চলবে। এই নৌকা গুলি কি শুধু যাওয়ার পরে স্বচ্ছ পানির নিচে পাথরের স্তুপ পড়ে আছে। হঠাৎ নৌকা পাথরে আটকে যাবে, নৌকার মাঝে এখানে নেমে হাঁটু পানি হবে। নৌকা খেলা দিয়ে আবার পানির মধ্যে নিয়ে দিবে ছুট। এভাবে রেমাক্রি  বাজার যেতে প্রায় দুই ঘন্টার উপরে সময় লাগবে।  এ রাস্তার মধ্যে যেতে যেতে পড়বে রাজা পাথর রানী পাথর সহ বিভিন্ন রকমের বড় বড় পাথরের পাহাড়। মনে হবে পাথরগুলো কখন জানি হঠাৎ গায়ে এসে পড়ে কিন্তু সেখানে শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। নৌকা চলাচলে পাথরে ঘর্ষণ লেগে পাথর পর্যন্ত ক্ষয় হয়ে গেছে।

আরো পড়ুনঃমোটরসাইকেল ভ্রমণ লক্ষ্যে দেশের নিরাপদ সড়কগুলো সম্পর্কে জানুন

থেমে থেমে নৌকা চলছে হঠাৎ সামনে পড়বে তিন্দু বাজার থানচির যে সমস্ত ইউনিয়নগুলো আছে। তার মধ্যে একটি এই তিন্দু তিন বাজার এখানে বাস করে মারমা মুরো বোম খেয়াং কুমি ত্রিপুরা সম্প্রদায়ের উপজাতীয় লোকজন যেতে যেতে হঠাৎ দেখতে পাবেন। জুমের ফসল কলার বাগান তিন্দু বাজারে পাশে চিংড়ি ঝরনা সামনে রয়েছে রাজা পাথর। যেখানে এসে এই উপজাতিরা পূজার্চনা করে। একটু দূরে কুমারী ঝরনা, এ ঝর্ণাটি সীতার পাহাড় হিসেবে নামকরণ করা হয়। এখান থেকে সামনে মাত্র ১৫ কিলোমিটার গেলে রেমাক্রি বাজার পেয়ে যাবেন। এ বাজারের দক্ষিণ পাশে সেই প্রত্যাশিত জলপ্রপাত রেমাক্রি দেখতে পাবেন।

রেমাক্রি জলপ্রপাত গিয়ে কোথায় থাকবেন 

রেমাক্রি জলপ্রপাত থানচি উপজেলার বান্দরবান জেলার সীমান্তবর্তী এলাকার সাঙ্গু নদীর তীরে অবস্থিত। তাই রেমাক্রি জলপ্রপাত থাকার জন্য তেমন কোন ভালো মানের হোটেল পাবেননা।

থানচি রেস্ট হাউসে থাকতে পারেন, খানচি বাজারের কাছে অবস্থিত। এখানে সরকারি মানের ভালো রুম ও বিদ্যুৎ গরম পানির সোলার সবকিছুই হাতের নাগালে পেয়ে যাবেন। 

রুম ভাড়া নিবে ৮০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত

রয়েল হিল রিসোর্ট

থানচি বাজার সংলগ্ন এই রয়েল হিল রিসোর্ট এর অবস্থান এখানে পাবেন ব্যালকনিযুক্ত রুম নদীর ভিউ উপভোগ করার সুযোগ আর রেস্টুরেন্টের সুবিধা

রুম ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকা

মেসাস থানচি গেস্ট হাউস

থানচি ঘাটের পাশে অবস্থিত। এখানে ফ্যামিলি রুম পাবেন ভাড়া ৬০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত

রেমাক্রি জলপ্রপাত এর পাশে থাকার ব্যবস্থা

রেমাক্রি জলপ্রপাত এ পর্যটকদের জন্য উন্নতমানের হোটেল নেই, তবে স্থানীয় বাসিন্দাদের বানানো জন্য ট্রাইবাল হোমেস্ট আছে।

এটা বাঁশের তৈরি মাচা যার ছোট ছোট রুম আছে। ভাড়া ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত

রেমাক্রি বাজারে কোথায় খাবেন

রেমাক্রি বাজারে ছোট ছোট হোটেল এন্ড রেস্টুরেন্ট আছে। সেখানে ভাত ভর্তা ভাজি ডিম ও সবজি এখানকার প্রধান খাবার মুরগির মাংস পাবেন। আপনাকে এখানে খেতে হলে অগ্রিম টাকা দিয়ে অর্ডার করতে হবে। কোন থেকে খাবারের কোন ব্যবস্থা আপনি করতে পারবেন না। এই স্থানীয়ভাবে রান্নার সব স্বাদ আপনি পাবেন এই খাবারে।

১২০ থেকে ২০০ টাকার মধ্যে খাবার হয়ে যাবে

মোটকথা একজন ব্যক্তির ঢাকা থেকে বান্দরবান, বান্দরবন থেকে থানচি ,থানচি থেকে রেমাক্রি বাজার থাকা খাওয়া দিয়ে সর্বমোট খরচ হবে ২৫০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত সাধারণ ভাবে। 

সঙ্গে যা যা নিতে হবে

  1. হালকা কাপড়চোপড় নিতে হবে
  2. এক সেট শুকনো কাপড় নিতে হবে
  3. রেনকোট বা ছাতার সঙ্গে রাখলে ভালো হয়
  4. তোয়ালে বা ছোট গামছা সঙ্গে রাখবেন
  5. ওয়াটারপ্রুফ জুতো পায়ে দিবেন
  6. সানগ্লাস ও টুপি সঙ্গে রাখবেন
  7. ওষুধপত্র প্যারাসিটামল ব্যান্ডেজ গ্যাসের ওষুধ মশা নিরোধক স্প্রে সঙ্গে রাখবেন
  8. টুথপেস্ট টুথব্রাশ সাবান সঙ্গে রাখবেন
  9. মোবাইলের পাওয়ার ব্যাংক সঙ্গে রাখবেন আর অবশ্যই ফাইভ জি রবি সিম সঙ্গে রাখবেন এখানে গ্রামীন সিম সংযোগ পাবেন না
  10. টর্চলাইট সঙ্গে রাখবেন
  11. ক্যামেরার ব্যাটারি ফুল চার্জে রাখবেন
  12. পর্যাপ্ত নিরাপদ পানি সঙ্গে রাখবেন
  13. ডকুমেন্টস হিসেবে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে রাখবেন
  14. নগদ টাকা সঙ্গে রাখবেন
  15. ময়লা যেখানে সেখানে ফেলবেন না
  16. স্থানীয়দের সাথে ভালো ব্যবহার করবেন
  17. গাইডে কথাবার্তা মেনে চলা

আশেপাশের দর্শনীয় স্থান সমূহ

রেমাক্রি জলপ্রপাত গিয়ে আর কোথায় কোথায় ঘুরবেন বা দর্শনীয় স্থানসমূহ কোন কোন জায়গায় রয়েছে চলুন নিচের জেনে নেওয়া যাক,

  1. আমিয়াকুম জলপ্রপাত
  2. নাফাকুম জলপ্রপাত
  3. সাতভাই খুম জলপ্রপাত
  4. থানচি বাজার ও সাঙ্গ নদী ভ্রমণ
  5. সাঁইতার ঝরনা
  6. বক্তলং ঝর্ণা
  7. দার্জিলিং পাহাড় ও তাবাং পাহাড়

আরো পড়ুনঃ মিলনছড়ি ভিউ পয়েন্ট বান্দরবান: পাহাড় ও মেঘের নৈসর্গিক সৌন্দর্যের মিলনস্থল

আমাদের শেষ কথা

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি রেমাক্রি জলপ্রপাত অপার সৌন্দর্যের ধারা বান্দরবান ভ্রমণ গাইড। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, যেন আপনাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব, এখানে এসে মনের সুখে কিছু ক্লান্তিময় সময় গুলো সুখময় করে যেতে পারেন। আজকের আর্টিকেলে রেমাক্রি জলপ্রপাত যাওয়ার জন্য যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে।

আশা করছি বুঝতে পেরেছেন, এরপরও যদি কোন রকম সমস্যা হয়। তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা সেগুলো সঠিক তথ্য দিয়ে উপকৃত করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে প্রতিদিন ভিজিট করুন। কারণ আমরা প্রতি দিনে এরকম নতুন নতুন আর্টিকেল আপডেট দিয়ে থাকে ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url