জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র গাজীপুর সম্পূর্ণ ভ্রমণ গাইড ও খরচ তথ্য
এই আর্টিকেলে জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র গাজীপুর যাতায়াতের সহজ রুট ও স্বল্প খরচের সম্পূর্ণ আপডেট তথ্য সম্পর্কে, এক নজরে জানুন।
জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র গাজীপুরের একটি জনপ্রিয় ইকো রিসোর্ট অ্যান্ড পর্যটন কেন্দ্র। যা প্রকৃতির নান্দনিক সৌন্দর্যের সমন্বয়ে তৈরি একটি ভ্রমণের আদর্শ স্থান।
পেজ সূচিপত্রঃ জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র গাজীপুর সম্পূর্ণ ভ্রমণ গাইড ও খরচ তথ্য সম্পর্কে জানতে বিস্তারিত পড়ুন।
- জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র
- জল ও জঙ্গলের কাব্যের মূল আকর্ষণ
- জল ও জঙ্গলের কাব্য গাজীপুর কিভাবে যাবেন
- জল ও জঙ্গলের কাব্য গাজীপুর কোথায় থাকবেন
- জল ও জঙ্গলের কাব্য গাজীপুর কোথায় খাবেন
- সঙ্গে যা নিবেন
- সতর্কতা অবলম্বন
- আশেপাশে দর্শনীয় স্থান
- আমাদের শেষ কথা
জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র
জল ও জঙ্গলের কাব্য জায়গাটি অতিথিদের আপ্যায়নে জন্য তৈরি করা হয়। এছাড়াও এই বিলে তৈরি ধান, বিলের ধরা মাছ ও শাকসবজি ইত্যাদি দিয়ে খাবার পরিবেশন করা হয়। এই রিসোর্ট বাণিজ্যিক ও আর্থিকভাবে নয় বরং পেশাদারিত্বকে প্রাধান্য দিয়ে থাকে। যা প্রকৃতিপ্রেমীদের জন্য সেরা স্থান।
প্রবেশ মূল্যঃ প্যাকেজ ভিত্তিক হয়ে থাকে।
রিসোর্ট খোলার সময়ঃ সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত। প্রতিদিনই খোলা থাকে।
আরো পড়ুনঃ ডুলাহাজারা সাফারি পার্ক ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য
নামকরণের কারণঃ এই রিসোর্টে চতুর্পাশে সবুজ পুরনো গাছ গাছালি এবং দীঘির মধ্যে বিশাল জলরাশি সৌন্দর্য প্রকৃতি তার নিজের মত সেজেছে।
জল ও জঙ্গলের কাব্যের মূল আকর্ষণ
জল ও জঙ্গলের কাব্য গাজীপুরের প্রধান আকর্ষণ গুলোর মধ্যে যেগুলো উপভোগ করতে পারবেন। তার একটি চেকলিস্ট নিচে তুলে ধরা হবে। চলুন জেনে নেওয়া যাক।
প্রাকৃতিক সবুজ বনায়ন
গাজীপুরের জল ও জঙ্গলের কাব্যের চারপাশে বিশাল শতবর্ষী গাছপালা বিশাল খোলা সবুজ মাঠ শান্ত নিরিবিলি পরিবেশ যা মাটি ও মানুষের কথা বলে।গাছের নিচে বসার জন্য গাছের তৈরি সিট বেঞ্চ যেখানে বসে বাতাসের শীতল স্পর্শ হৃদয় দিয়ে আনন্দের অনুভূতি উপভোগ করা যায়। এছাড়াও পাখির মিষ্টি মধুর গুঞ্জন সমস্ত রিসোর্টকে করেছে উতালা। তাছাড়াও ঋতু পরিবর্তনের সাথে সাথে বর্ষা মৌসুমে ভরপুর বিলের পানি দেখা ও মাছ ধরার অন্যরকম অভিজ্ঞতা এনে দেয়। এমন নিরিবিলি শান্ত পরিবেশ ঢাকার আশেপাশে পাওয়া খুবই মুশকিল। তাই একদিনের সময় করে পুরো রিসোর্ট এর সৌন্দর্য উপভোগ করে নিজেকে ধন্য করুন।
বিশাল বিল ও জলাশয়
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর ভ্রমণে সম্প্রতি মুগ্ধ করার জন্য, বিশাল বিল ও জলাশয় যথেষ্ট। কোলাহল মুক্ত প্রাকৃতি জলের চারপাশে অপূর্ব দৃশ্য, শীতল ও শান্ত পরিবেশ।রিসোর্টের সামনেই বিশাল সবুজ চাদরে মোড়ানো মাঠ, একটু সামনে এগলে চোখে পড়ে বিল ও জলাশয়। যা দেখলে মন ছুয়ে যায়। এমন সুন্দর্য যেকোনো প্রকৃতিপ্রেমী পর্যটকদের মুগ্ধ করে।
নৌকা ভ্রমণ
জল ও জঙ্গলের কাব্য ইকো রিসোর্ট এন্ড পর্যটন কেন্দ্র বিলের সম্পূর্ণ দৃশ্য উপভোগ করা যায়। আপনি চাইলে সমস্ত রিসোর্ট সহ পুরো জায়গা নৌকা ভ্রমণের মাধ্যমে ভ্রমন করতে পারেন। এই বিলের ঘাটে কিছু নৌকা রাখা আছে যারা আপনাকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে সাহায্য করবে।বিলের প্রাকৃতিক সৌন্দর্য নৌকার মাধ্যমে ঘুরে ঘুরে উপভোগ মজাই আলাদা সেই সঙ্গে যদি মাছ ধরার বড়শি হয় তাহলে তো কথাই নাই। এমন সৌন্দর্যের সঙ্গে নিজেকে একদিনের জন্য বিলিয়ে দিন, দেখবেন জীবনে নতুন স্বাদ খুজে পেয়েছেন।
বাস ও পাট খড়ির তৈরি রিসোর্ট
জল ও জঙ্গলের কাব্য গাজীপুরের মূল আকর্ষণ। গ্রাম বাংলার ঐতিহ্য বাঁশ ও পাঠ করি তৈরি রিসোর্ট এবং কটেজ। এই কটেজের মেজে মাটির তৈরি নকশা করা। আর চতুর্পাশে বাস ও পাক খড়ির বেড়া। এছাড়াও বিলের মধ্যে পানির উপরে বা বাঁশ ও পাটখরি তৈরি নকশা করা লজ। এইঘর গুলো দেখতে অনেক পর্যটক এখানে আসে। পরিবার নিয়ে এখানে সময় কাটানোর মজাই আলাদা। এর সঙ্গে সেখানকার খাবারের সুস্বাদু স্বাদ উপভোগ করেন। ফরমালিনমুক্ত এই খাবারগুলো গ্রামীণ জীবনের সঙ্গে মিলেমিশে আছে।
আরো জানুনঃ মহেরা জমিদার বাড়ি টাঙ্গাইল মির্জাপুর ভ্রমণ গাইড যাতায়াত ও খরচ তথ্য
জোসনা রাতে মনোমুগ্ধকর দৃশ্য
জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র একমাত্র মূল আকর্ষণ হল এই কটেজে জ্যোৎস্না রাতের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা। পূর্ণিমার রাতে জলাশয়ের উপরে নৌকা রাইড করে চাঁদের জোৎস্নার আলো গায়ে মেখে নিজেকে উৎসর্গ করা। এমন অসাধারণ সৌন্দর্যের পরিবেশ ঢাকার এত কাছে কোথাও পাওয়া যাবেনা। তাই পরিবার বন্ধু বান্ধব আত্মীয়-স্বজন নিয়ে এমন একটি রাত উপভোগ করতে পারা সত্যই ভাগ্যের ব্যাপার। তাই আর দেরি না করে চলে আসুন, এই জল ও জঙ্গলের কাব্য পার্কে কিছু অবসর সময় মনের ক্লান্তি দূর করুন।
ফটোগ্রাফির আদর্শ স্থান
গাজীপুরের জল ও জঙ্গলের কাব্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। বিশাল বিলের জলরাশি সবুজ গাছালি পাখির কিচিরমিচির ডাক, বিশাল সবুজ মাঠ। স্থানীয়দের নিজের হাতে মাটির চুলায় রান্না করা ফরমালিনমুক্ত খাবারের স্বাদ। এক কথায় পরিবার পরিজন নিয়ে ঘুরার সেরা স্থান। এই ভ্রমণ কেন্দ্রে যেকোনো দর্শনার্থী এসে প্রকৃতির ভালোবাসায় নিজেকে এমন সৌন্দর্যে ফটোগ্রাফিতে আবদ্ধ করে ফেলে।
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর কিভাবে যাবেন
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর ভ্রমণে যাওয়ার কোন টেনশন নেই। খুব সহজে এখানে পৌঁছাতে পারবেন। আপনি ঢাকা থেকে সরাসরি গাজীপুর পুবাইলে চলে আসুন। প্রায় ৩০ কিলোমিটার দূরত্বের রাস্তা জনপ্রতি ভাড়া দেড়শ থেকে ২০০ টাকা বাজেট ধরুন। এখান থেকে সিএনজির চালককে বললেই পৌঁছে দেবে।
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর কোথায় থাকবেন
আপনারা যারা ঢাকার বাইরে থেকে আসবেন। তারা যদি থাকতে চান, তাহলে এখানকার স্থানীয় কটেজে থাকতে পারেন। আবার আপনারা চাইলে গাজীপুরে থাকতে পারেন। তবে আমার পরামর্শ হবে আপনারা একটি রাত নিরাপত্তা সহকারে এই প্রকৃতির মধ্যে কাটিয়ে যান। জীবনে স্মরণীয় করে রাখার জন্য। সম্পূর্ণ ট্যুর প্যাকেজে কটেজ ভাড়া পারমিশন নিবেন। মোটামুটি ২০০০-৩০০০ হাজার টাকার মধ্যে টোটাল বাজেট হয়ে যাবে।
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর কোথায় খাবেন
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর ভ্রমণে খাওয়ার জন্য, আলাদা কোন জায়গা খোঁজার দরকার নেই। এই রিসোর্টে স্থানীয়রা তাদের গ্রাম্য পরিবেশে সম্পূর্ণ সুস্বাদু খাবারের ব্যবস্থা করে থাকে। আপনি চাইলে এখানে খেয়ে নিতে পারেন অথবা ভালো মানের খাবার খেতে চাইলে গাজীপুর শহরে যেতে হবে। এখানের খাবারের পুরো প্যাকেজ পাবেন। যা আপনার বাজেটের মধ্যে হবে।
সঙ্গে যা নিবেন
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর ভ্রমনকে আরামদায়ক করার জন্য জরুরি কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়া দরকার। তার একটি চেকলিস্ট নিজে তৈরি করা হলো।
- এনআইডি কার্ডের কপি
- উন্নত মানের মোবাইল ও ড্রোন ক্যামেরা
- নগদ টাকা
- আরামদায়ক পোশাক
- প্রয়োজনীয় ওষুধপত্র
- বাচ্চাদের জন্য অতিরিক্ত পোশাক
- হ্যান্ড স্যানিটাইজার
- সানস্ক্রিন ক্রিম
- মশা নিরোধক স্প্রে
- টিস্যু ও ওয়াটার প্রুফ ব্যাগ ইত্যাদি
যোগাযোগ করুনঃ ফোন নম্বর ০১ ৮৮৫-০০৭৭ ৭৭
আরো দেখুনঃ মেঘলা পর্যটন কমপ্লেক্স: বান্দরবানের অপূর্ব সৌন্দর্য লীলাভূমি ভ্রমণ গাইড
সতর্কতা অবলম্বন
জল ও জঙ্গলের কাব্য গাজীপুর ভ্রমণে কিছু জরুরী সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আসুন নিচে কি কি সতর্কতা অবলম্বন করা দরকার জেনে নেওয়া যাক।
- শিশুদের একা পানির ধারে যেতে দেবেন না
- প্রাকৃতিক পরিবেশ রক্ষা করবেন
- আরামদায়ক জুতা স্যান্ডেল ব্যবহার করুন
- মূল্যবান জিনিসপত্র যত্ন রাখুন
- মোবাইল ফোনের মাধ্যমে রিসোর্ট আগে বুকিং রাখুন।
- ভিড় এড়িয়ে চলুন।
আশেপাশে দর্শনীয় স্থান
জল ও জঙ্গলের কাব্য গাজীপুরের আশেপাশে দর্শনীয় স্থানগুলো একই খরচে ভ্রমণ করে নিতে পারেন। যেমন
ভাওয়াল জাতীয় উদ্যানঃ বিশাল শালবন ও প্রাকৃতিক পরিবেশ যা হাঁটার ও পিকনিকের জন্য বিখ্যাত।
নোহাশ পল্লীঃ প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত মনোরম প্রাকৃতিক পরিবেশের একটি অনন্য স্থান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর শাখা সাফারি পার্কঃ বন্যপ্রাণী লেকের সৌন্দর্য সবুজ পরিবেশ বন্ধুবান্ধবদের ঘোরার করার জন্য সেরা স্থান।
বেলায় বিলঃ বর্ষাকালে নৌকা নিয়ে জলজ প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য পরিচিত একটি স্থান।
ভাওয়াল রাজবাড়ীঃ ঐতিহাসিক স্থাপিতের একটি অনন্য নিদর্শন এই জমিদার রাজবাড়ী।
ক্লিক করুনঃ সোনারগাঁও জাদুঘর প্রাচীন সৌন্দর্যের জৌলাস যাওয়ার উপায় ও খরচ
আমাদের শেষ কথা
প্রিয় পাঠক, আজকের আর্টিকেলে আমরা জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র গাজীপুর সম্পূর্ণ ভ্রমণ গাইড ও খরচ তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরলাম। আশা করছি বুঝতে পেরেছেন। কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কি খাবেন, ডিটেলসে বর্ণনা করা হয়েছে। এরপরও যদি বুঝতে কোন রকমের সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের প্রশ্নের সঠিক তথ্যের জবাব দিয়ে উপকৃত হব।
আপনাদের কাছে "জল ও জঙ্গলের কাব্য পর্যটন কেন্দ্র" আমাদের আর্টিকেলটি যদি পছন্দ হয়ে থাকে। তাহলে আত্মীয়-স্বজনের নিকট শেয়ার করে দিবেন। আর একটি ফলো দিবেন। যেন সবার আগে আপনার কাছে এই আর্টিকেলটি পৌঁছে যায়। আর প্রতিদিন আমাদের ওয়েবসাইটে নতুন আর্টিকেল পেতে একবার করে ভিজিট করুন। অনেক কথাই হল, আর নয়। আপনাদের স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আপনাদের যাত্রা শুভ হোক। এটাই আমাদের কাম্য। আল্লাহ হাফেজ।

.webp)
আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url