শাপলাপুর সৈকত বাহারছড়া যাতায়াত ও খরচ তথ্য

ঢাকা থেকে শাপলাপুর সমুদ্র সৈকত বাহারছড়া  যাতায়াতের সকল তথ্য ও দুইটি রুট খরচ এবং বাহারছড়া দর্শনীয় স্থান সম্পর্কে সঠিক তথ্য এক নজরে জানুন।

শাপলাপুর-সৈকত-ভ্রমণ

শাপলাপুর সৈকত কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহার ছড়া এলাকার অবস্থিত। এটি একটি নির্জন ও কম পরিচিত সমুদ্র সৈকত। যা শান্ত স্নিগ্ধ ও রোমাঞ্চকর গোপনীয় নতুন পর্যটন। যার জন্য স্থানীয়রা, এই পর্যটন কেন্দ্রের নাম দেয় "হিডেন জেম"।

পেজ সূচিপত্রঃ  শাপলাপুর সমুদ্র সৈকত বাহারছড়া যাতায়াত ও খরচ তথ্য সম্পর্কে জানতে বিস্তারিত পড়ুন।

শাপলাপুর সৈকত ভ্রমণ 

শাপলাপুর সৈকত (Saplapur sea beach) ভ্রমণ মূলত কক্সবাজারের এক নতুন গোপনীয় নিরিবিলি পর্যটন কেন্দ্র। সকালের রবির কিরণে উদ্ভাসিত উজ্জ্বল আলোয় চারদিক আলোকিত করে। সোনালী বালুকাময় প্রান্তরে সূচনা হয় স্থানীয়দের জীবিকা অর্জন।শহরের কোলাহল থেকে দূরে নির্জন শান্ত পরিবেশে সমুদ্র সৈকতে  লাল কাঁকড়া ও ঝিনুকের দেখা মিলে।

শাপলাপুরর  সমুদ্র  সৈকতের মূল আকর্ষণ

শাপলা পুর সমুদ্র সৈকতে সামনে দাঁড়ালে দূরে ডিঙ্গি নৌকা নিয়ে জেলেদের মাছ ধরা দৃশ্য চোখে পড়ে। এখানে সকাল থেকে বসে বিশাল সামুদ্রিক মাছের হাট। স্থানীয়রা সহ পর্যটকগণ খুব কম দামে আনন্দের সাথে সামুদ্রিক মাছ ক্রয় করে। বিকেলে ধীরে ধীরে সূর্য লাল কমলা রং ধারণ করে অস্তমিত যাওয়া। যা সামুদ্রিক প্যানারমিক ভিউ তৈরি করে। এ যেন এক কারু শিল্পীর হাতে অঙ্কিত চিত্রকর্ম। যা প্রকতি প্রেমী পর্যটকদের জন্য মনমুগ্ধকর ও চমৎকার দৃশ্য পট।

নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশ

শাপলাপুর সমুদ্র সৈকত ঠিক যেন কক্সবাজারের ইনানী সমুদ্র বিচের মত আকর্ষণীয়। কিন্তু এখানে পর্যটকের তেমন ভিড় নেই বললেই চলে। প্রশান্ত ময় বালুকা প্রান্তর সমুদ্রের নির্জন সৌন্দর্য সময় কাটানোর জন্য সত্যই সেরা গন্তব্য।

নির্জন ও কোলাহলমুক্ত পরিবেশ

শাপলাপুর সমুদ্র সৈকতের তীর ঘেঁষে তৈরি করা আছে। সবুজ সারিবদ্ধ ঝাউ গাছের বাগান। এছাড়াও মেরিন ড্রাইভের রাস্তা ধরে যাওয়ার পথে দেখতে পাবেন, সুউচ্চ বিশাল সিলখালি গর্জন বনের মনোরম দৃশ্য।

জেলেদের কর্মতৎপরতা ও সাম্পান নৌকা

শেষ বিকেলের সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানোর সময় চোখে পড়ে জেলেদের মাছ ধরা দৃশ্য রঙ্গিন নৌকা নিয়ে ট্রলারে করে তীরে টেনে তোলা জেলেদের জাল গুছানোর দৃশ্য দারুন প্রাণবন্ত হয়ে ওঠে।

লাল কাঁকড়ার বিচরণ

শাপলাপুর সমুদ্রের সৈকতের দিকে চোখ মেলে তাকালে লাল কাকড়ার বিচরণ দেখতে পাবেন। যাকে যাকে লাল কাঁকড়া অবাধ বিচরণে চারিদিক মনমুগ্ধকর করে তোলে। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন লাল চাদরের গালিচা বিছিয়ে পর্যটকদের আমন্ত্রণ জানাচ্ছে।

মেরিন ড্রাইভ যাত্রাপথ ও সূর্যাস্ত

কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ পথ ধরে যাওয়ার পথে দেখা মেলে একপাশে বিশাল সমুদ্র সৈকত অন্যপাশে সবুজ পাহাড়ের বনয়ন। নীল পানির সৌন্দর্য পথটিকে আরো রোমাঞ্চকর করে তুলে। বিকেলের জলরাশি সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখলে মনে হয় স্বর্গীয় অনুভূতির রূপ প্রকাশ করছে।

যাওয়ার সেরা সময়ঃ অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস যাওয়ার সেরা সময় নির্ধারণ করা হয়। এ সময় সমুদ্রের সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায়। তাছাড়াও আবহাওয়া ঠান্ডা থাকে। নরম বালির উপরে হেঁটে চলা আরামদায়ক হয়।

দিনের সেরা সময়ঃ সকাল ৬ঃ টা - ১১ঃ টা পর্যন্ত এবং বিকাল ৪:৩০ থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত।

কিভাবে যাবেন

শাপলাপুর র সমুদ্র  সৈকত কক্সবাজার টেকনাফ ভ্রমণে সহজ কয়েকটি রুট ম্যাপ তুলে ধরা হলো। চলুন জেনে নেওয়া যাক

বাসযোগে

ঢাকা থেকে শাপলাপুর বাসযোগে সরাসরি যাওয়া যায়। আপনাদের সুবিধার জন্য এ রুটে চলাচলকারী বাসের নাম গুলো নিচে তুলে ধরলাম

বাসের নাম

এসি এবং নন এসি উভয় পাওয়া যায়। আপনার পছন্দমত যে কোন একটি বাসে চড়ে পৌঁছে যেতে পারেন

জনপ্রিয় বাস সমূহ

ঢাকা গাবতলী সায়দাবাদ গুলিস্তান থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে এই রুটে বাস ছেড়ে যায়।

গ্রীন লাইন পরিবহন

হানিফ পরিবহন

শ্যামলী পরিবহন

বাস ছাড়ার সময় সূচি

এসি বাস ঢাকা থেকে ছেড়ে যায়

বিকাল ৩ টা থেকে ৫ টার মধ্যে, সন্ধ্যা ৬ টা থেকে ৮ টা, রাত ৯ টা থেকে ১১ঃ০০ টা

নন এসি বাস

বিকাল ৪ঃ০০ টা থেকে ৬ঃ০০ টা পর্যন্ত এবং রাত্র ৮ঃ০০ টা থেকে ১০ঃ০০ টা পর্যন্ত

জনপ্রতি ভাড়াঃ নন এসি = ৯০০ - ১২০০ টাকা ।

এসি বাসের বা আরামদায়ক বাসের ভাড়া = ১৫০০ - ২০০০ টাকা।

ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ২৪০ কিলোমিটার। যেতে সময় লাগে ৯ - ১০ ঘন্টা।

আরো পড়ুনঃ হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা যাতায়াত খরচ ও দর্শনীয় স্থান 

কক্সবাজার থেকে টেকনাফ

কক্সবাজার থেকে লোকাল বাসে বা মাইক্রোতে টেকনাফ যাওয়া যায়। জনপ্রতি ভাড়া ২০০-৪০০ টাকা, যেতে সময় লাগে পঞ্চাশ মিনিট। টেকনাফ থেকে শাপলাপুর সিএনজিতে গ্রুপে ২০০ - ৩০০ টাকা ভাড়া দিয়ে এই সমুদ্র সৈকতে পৌঁছে যাবেন।

বিমানে

ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট

জনপ্রতি ভাড়া ৪- ৮ হাজার টাকা

এর পরের নিচের রুট অনুযায়ী পৌঁছে যান।

কোথায় থাকবেন

শাপলাপুর সৈকত ভ্রমণে থাকার জন্য সবচেয়ে ভালো জায়গা হল টেকনাফ শহর। এইখানে কিছু উন্নত ও বাজেট ফ্রেন্ডলি হোটেল পাবেন। আপনি চাইলে সেখানে থাকতে পারেন

বাজেট ফ্যামিলি হোটেল 

মিল্ক রিসোর্ট

হোটেল নি-টন

হোটেল ডিপ প্লাজা

জনপ্রতি রুম ভাড়াঃ৫০০ - ১০০০ টাকা

মাঝারি মানের হোটেলে

হোটেল সমুদ্র বিলাস

সেন্ট্রাল রিসোর্ট লিমিটেড

ব্লো মেরিন রিসোর্ট 

জনপ্রতি রুম ভাড়াঃ ১০০০ - ২০০০ টাকা

শাপলাপুর-সৈকত-ভ্রমণ

যোগাযোগ করুন:

বিচ ভিউ রেস্টুরেন্ট মোবাইল নাম্বার:01841-575555

কোথায় খাবেন

শাপলাপুর সৈকত ভ্রমণ গেলে খাওয়ার জন্য সেরা জায়গা টেকনাফ বাজার। এখানে ভালো ও উন্নত মানের খাবার পাওয়া যায়।

হোটেলের নাম

বিচ ভিউ রেস্টুরেন্টঃ মেরিন ড্রাইভের পাশে অবস্থিত

ক্যাপ এ রিয়েল হটঃ এখানে ফাস্ট ফুড প্লাস দেশি খাবার পাওয়া যায়

সেন্ট্রাল রিসোর্ট রেস্টুরেন্টঃ এখানে বারবিকিউ সি ফুড স্পেশাল পাওয়া যায়

খাবারের মধ্যে পাবেন

  • ভাত
  • মাছ
  • কাকড়া
  • চিংড়ি
  • মুরগি
  • গরুর মাংস
  •  ডাল
  • এবং সবজি পাওয়া যায়

বারবিকিউ সামুদ্রিক মাছ ৩০০ - ৬০০ টাকা

আরো জানুনঃ বড়লেখা উপজেলা ইউনিয়ন কয়টি ও গ্রামের নাম 

প্রতিবেলা খাবারের জন্য৩০০ - ৪০০ টাকা

সঙ্গে যা জানিবে

শাপলাপুর সৈকত ভ্রমণ সহজ করার জন্য, প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সঙ্গে নিতে হবে। আসুন সঙ্গে কি কি জিনিসপত্র নেওয়া যায়। তার একটি তালিকা জেনে নেয়া যাক

  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
  • আরামদায়ক পোশাক
  • শীতের জন্য জ্যাকেট টেকনাফে হোটেলের নাম
  • মোবাইল চার্জার প্লাস পাওয়ার ব্যাংক
  • নগদ টাকা
  • ক্যাফ বা টুপি
  • সানস্ক্রিন লোশন
  • নিরাপদ পানি বোতল
  • শুকনো খাবার
  • নরম স্যান্ডেল
  • উন্নতমানের ক্যামেরা বা ড্রোন
  • মশা নিরোধক স্প্রে
  • প্রাথমিক পর্যায়ের ওষুধ পত্র

সতর্কতা অবলম্বন

 শাপলাপুর সৈকত ভ্রমণ কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করা প্রয়োজন ,যাতে আপনাদের কোন সমস্যার সম্মুখীন না হতে হয়।

সাগরের পানিতে বেশি দূরে যাবেন না

স্থানীয়দের পরামর্শ নিয়ম মেনে চলুন

বিকেলের পর নির্জন এলাকায় একা কোথাও যাবেন না

বর্ষাকালে রাস্তায় কাদা হতে পারে এজন্য সাবধানে চলাচল করুন।

আরো দেখুনঃ উদয়পুর ডেস্টিনেশন ঢাকা ভ্রমণ যাতায়াত ও খরচ 

জন প্রতি একরাত দুই দিনের  খরচ

বাজেটের মধ্যে খরচ

ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত = ৯০০ -১২০০ টাকা

কক্সবাজার থেকে টেকনাফ = ১০০ - ২০০ টাকা

লোকাল সিএনজিতে শাপলাপুর = ২০০ - ৩০০ টাকা

হোটেল শেয়ারে = ৫০০ - ৮০০ টাকা

খাবার খরচ = ৪০০ - ৭০০ টাকা

বাজেটের মধ্যে সর্বমোট খরচ ২৫০০ - ৩৫০০ টাকা

FAQ প্রশ্নোত্তর পর্ব

 শাপলাপুর সৈকত ভ্রমণ সহজ করার জন্য এই পদ্ধতি তুলে ধরা হলো

প্রশ্ন: পরিবার নিয়ে যাওয়া যাবে কি

উত্তর: হ্যাঁ দেওয়া যাবে, তবে নিরাপত্তা মেনে চলুন

প্রশ্ন: এটা কি কক্সবাজারের মত সমুদ্র সৈকত

উত্তর: না, এটা অনেক বেশি নির্জন ও শান্ত এলাকা

প্রশ্ন: ভ্রমণে কি গাইড লাগবে

উত্তর: না, তবে প্রথমবার গেলে লোকাল গাইড নেওয়া ভালো

প্রশ্ন: ভ্রমণে জন প্রতি কত খরচ হবে

উত্তর: মাঝারি পর্যায়ের জনপ্রতি ৪০০০ - ৬৫০০  টাকা খরচ হবে

আশেপাশের দর্শনীয় স্থান

শাপলাপুর সৈকত ভ্রমণে একই খরচে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন। চলুন আশেপাশে কি কি জায়গা আছে তার তালিকা জেনে নিই

বাহার ছড়াঃ শাপলা ফুলের মূল আকর্ষণ। পাহাড় প্লাস সমুদ্র একসাথে। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্তের অসাধারণ লীলাভূমি উপভোগ করা যায়।

টেকনাফ সমুদ্র সৈকতঃ কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সুন্দর মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত। যার এক পাশে পাহাড় অন্যপাশে সমুদ্র। বাইক রাইডারদের জন্য সেরা রাইডের স্থান।

টেকনাফ পাহাড়ঃ ছোট পাহাড় ও সবুজ বন, উপরে উঠলে পুরো সমুদ্র দেখা যায়।

নাফ নদীঃ বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নদী, এখানে নৌকার আইডির মাধ্যমে তার সৌন্দর্যের বৈচিত্র্য দেখা করা যায়।

সেন্টমার্টিন দ্বীপঃ টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপ জাহাজে যেতে পারেন। যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।

শাপলাপুর-সৈকত-ভ্রমণ

হোয়াইকং বাজারঃ লোকাল বাজার, টাটকা সামুদ্রিক মাছ পাওয়া যায়, লোকাল লাইফ অভিজ্ঞতা।

ক্লিক করুনঃ নাগরিয়াকান্দি গোল্ডেন স্টার পার্ক নরসিংদী ভ্রমণ গাইড 

শেষ কথা

সম্মানিত পাঠক বৃন্দ আজকের আর্টিকেলে শাপলাপুর সৈকত ভ্রমণ গাইড ২০২৬ যাতায়াত খরচ বাহারছড়া দর্শনীয় স্থান সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরলাম। আশা করছি বুঝতে পেরেছেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, সঙ্গে কি কি নিবেন যাবতীয় তথ্য বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এরপরও যদি আপনাদের কোন সমস্যার সম্মুখীন মনে হয়। তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উপকৃত হব।

এই শাপলাপুর সৈকত আর্টিকেলটি যদি আপনাদের কাছে পছন্দ হয়। তাহলে আপনাদের আত্মীয়-স্বজনের নিকট ফলো দিয়ে শেয়ার করে দিবেন। আমাদের ওয়েবসাইটটির নিয়মিত আর্টিকেল পেতে আমাদের সঙ্গে থাকুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url