ঝাঁপা বাওড় ভাসমান সেতু যশোর ভ্রমণ গাইড ও খরচ

 এই আঁটিকেলেঝাঁপা বাওড় ভাসমান সেতু যশোর  ভ্রমণ গাইড ও খরচ, যাতায়াতের সহজ দুইটি রুট ও প্রয়োজনীয় তথ্য সম্পর্কে আলোচনা করা হলো, শেষ পর্যন্ত পড়ে, জেনে নিন।

ঝাঁপা-বাওড়-ভাসমান-সেতু

ঝাঁপা বাওড় ভাসমান সেতু, দশের লাঠি একের বোঝা এ প্রবাদ বাক্যটি প্রমাণিত হয়। মনিরামপুরের ঝাঁপা বাওড় ১৩০০ ফুট দীর্ঘ এবং ৯ ফুট প্রস্থ ভাসমান সেতু। যা ঝাঁপা গ্রামোন্নয়ন ফাউন্ডেশন সংগঠনের সদস্য দ্বারা তৈরি হয়। 

পেজ সূচিপত্রঃ ঝাঁপা বাওড় ভাসমান সেতু যশোর  ভ্রমণ গাইড ও খরচ সম্পর্কে জানতে পড়ুন।

ঝাঁপা বাওড় ভাসমান সেতু

ঝাঁপা বাওড় (jhapa baor) মূলত একটি মনোমুগ্ধকর ভাসমান সেতু। যা যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা বাওড় নামক গ্রামে অবস্থিত । এই সেতুর অপর প্রান্তে রাজগঞ্জ গ্রাম। যা বাওড় নামক জলাশয়ের উপরে নির্মিত। ভাসমান সেতুর ফলে দুই গ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি হয়েছে। স্থানীয় লোকজনের পড়াশোনা, ব্যবসা, বাজার, জমায়েত ইত্যাদি কাজ, সহজভাবে করা সম্ভব হয়েছে। আগের সময় মানুষ বাওড় পার হওয়ার জন্য, নৌকা বা দীর্ঘ ঘুর পথ ব্যবহার করতেন। যা ১০ কিলোমিটার মত পথ ঘুরে আসতে হতো। কিন্তু এই সেতু থাকায় সময় ও দুর্ভাগ দুটোই কম গেছে।

ভাসমান সেতু নির্মাণের ইতিহাস

ঝাঁপা বাওড় ভাসমান সেতু ২০১৭ সালের মধ্যের দিকে নির্মাণ কাজ শুরু করা হয়, আর ২০১৮ সালের প্রথমের দিকে শেষ করে উদ্বোধন করেন। এই সেতু নির্মাণে ৮৩৯টি প্লাস্টিকের ডাম, দুই পাশে লোহার অ্যাঙ্গেলের রেলিং ও লোহার প্লেট ব্যবহার করা হয়। স্থানীয় একজন শিক্ষক মোঃ আসাদুজ্জামান  বাওড়ের উপরে একটি প্লাস্টিকের ভাসমান ডাম দেখেন এবং এই চিন্তা-ভাবনা শুরু করেন।  এখান থেকে একটি বড় সেতু বানানোর কথা ভাবে। স্থানীয়দের সাথে পাঁচ বছর ধরে সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে, ও পরিকল্পনা চালিয়ে যায়। কয়েক বছর পরে ৫৬ থেকে ৬০ জন যুবক নিয়ে স্থানীয় সংগঠনে ও নিজের পয়সা শ্রম দিয়ে, এই সেতু নির্মাণ করেন।

আরো জানুনঃ হরিণঘাটা ইকোপার্ক পাথরঘাটা বরগুনা যাতায়াত খরচ ও দর্শনীয় স্থান

ঝাঁপা বাওড় যাওয়ার উপযুক্ত সময় কখন

ঝাঁপা বাওড় ভাসমান সেতু যার উপযুক্ত সময় শীতকাল ইংরেজি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস। এ সময় আবহাওয়া আরামদায়ক ও শান্ত থাকে। নিরাপদ পরিবেশে ঘুরে আসতে পারেন। ফটোগ্রাফির জন্য সেরা সময়।এই পরিবেশ   শহরের কোলাহলমুক্ত রোমাঞ্চকর যা আপনাদের মন মুগ্ধকর করার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে থাকে।

সেতুর প্রবেশ ফিঃ জন প্রতি ১০ টাকা। মোটরসাইকেল নিয়ে প্রবেশ করলে ২০ টাকা।

ঝাঁপা বাওড় ভাসমান সেতুর মূল আকর্ষণ

ঝাঁপা বাওড় ভাসমান সেতুর মূল আকর্ষণ গুলো কি কি গুছিয়ে দিলাম। আসুন বিষয়বস্তুগুলো বাস্তব চিত্রে জেনে নিই

পানির উপর ভাসমান অনুভূতি

ঝাঁপা বাওড় ভাসমান সেতুটির কোন স্থায়ী পিলার নেই। তবে হাঁটার সময় বা মোটরসাইকেলে গেলে হালকা দোল খাওয়ার অনুভূতি পাওয়া যায়। গ্রাম বাংলার এই সৌন্দর্য এখানকার মূল আকর্ষণ। নিরাপত্তার জন্য এই রেলিং সব বয়সের মানুষ চলাচল করতে পারে।

 নতুন পিকনিক স্পট তৈরি

ঝাঁপা বাওড় ভাসমান সেতুটিকে ঘিরে তৈরি করা হয় নতুন পর্যটন কেন্দ্র। এই সেতুর মান বাড়ানোর জন্য পিকনিক স্পট গড়ে তোলা হয়। এখানে ভিন্ন প্রকৃতির ব্রীজ দেখার জন্য প্রকৃতিপ্রেমীরা ও  কৌতুহলী মানুষ এসে ভিড় জমিয়ে থাকে। তাছাড়াও গাড়ি পার্কিংয়ের বিশেষ সুব্যবস্থা আছে।

দেশজ উদ্ভবন ও লোকজ প্রকৌশলী

ঝাঁপা বাওড় ভাসমান এতে শত শত প্লাস্টিক ড্রাম ব্যবহার করা হয়। লোহার ফ্রেম ও কাঠের লোহার ডেক্স তৈরি করে, পুরা দেশীয় পদ্ধতিতে কোন বিদেশী প্রযুক্তি ছাড়াই, নিজেদের উদ্যোগে এ সেতুটি তৈরি করা হয়। এজন্য অনেক দর্শনার্থী এটাকে "গ্রাম বাংলার ইঞ্জিনিয়ারিং মিরাকল বলে" ডাকেন।

বিশাল জলাশয়ের মধ্যে দীর্ঘ সেতু

ঝাঁপা বাওড় ভাসমান সেতুর ওপর দিয়ে হাঁটার সময় দেখা মেলে দুই পাশে পরিপূর্ণ বিশাল জলরাশির। এসে তোর মাঝখানে দাঁড়ালে দেখে মনে হয় চারিদিক ৩৬০ ডিগ্রি জল দৃশ্য। যা ফটোগ্রাফির জন্য সবচেয়ে জনপ্রিয় স্পট। দর্শনার্থীরা এখানে সন্ধ্যা পর্যন্ত দোল খায়, সে সঙ্গে  ফটোগ্রাফিতে ব্যস্ত থাকেন। এখানে আসলে প্রকৃতির ষোলআনায় উপভোগ করা যায়।

জেলেদের মাছ ধরার দৃশ্য

ঝাঁপা বাওড় ভাসমান সেতু থেকে কুয়াশা কাটিয়ে একেবারে কাছে থেকে, জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করা যায়। সকালে জাল ফেলার এবং বিকেলে নৌকায় করে মাছ নিয়ে আসার লাইভ গ্রামীণ জীবনের দৃশ স্বচক্ষে উপভোগ করা যায়।

ঝাঁপা-বাওড়-ভাসমান-সেতু-ভ্রমণ-গাইড-২০২৬:

আরো পড়ুনঃ ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ভাড়া ও টিকিট বুকিং সর্বশেষ আপডেট

সূর্যাস্তের লীলাভূমি

ঝাঁপা বাওড় ভাসমান সেতুর মাঝখান থেকে পড়ন্ত বিকেলের রক্তিম সূর্য ধীরে ধীরে পানিতে প্রতিফলিত হয়ে অস্ত যাওয়া, অসাধারণ দেখায়। যা ফটোগ্রাফির জন্য  সবচেয়ে রোমাঞ্চকর অনুভূতির দৃশ্য উপভোগ করা যায়।

পাখির ডাক ও প্রকৃতির দৃশ্য

ঝাঁপা বাওড় ভাসমান সেতুর উপর থেকে দেখা মেলে নানান রংবেরঙের শীতকালীন বিদেশি পাখির। ঘরের কলরব শহরের কোলাহল থেকে মুক্ত পুরো আলাদা অনুভূতিপাওয়া যায়। গ্রামীন শান্ত স্নিগ্ধ নিবিড় পরিবেশ অনেকের কাছে এটা সবচেয়ে বড় ভিজুয়াল থেরাপি।

ফটোগ্রাফির সেরা সময়

সূর্যাস্তের দৃশ্য পুরোই রোমাঞ্চকর এবং রাতের বেলা পূর্ণিমার চাঁদ পানিতে পড়লে সমস্ত জলাশয় এর দৃশ্য অসাধারণ দেখায়। বর্ষার পরে পানির রং চেঞ্জ হয়ে ঘন গাড়  নীল রং তৈরি হয়। সকালের দিকে গেলে পু পুরো সেতুই ফাকা থাকে। ড্রোন দিয়ে শট নিলে অসাধারণ ভিউ পাওয়া যায়।

ভ্রমণে দিনের সেরা সময়

সূর্যোদয়ের পর থেকে শুরু করে সকাল দশটা পর্যন্ত

বিকেল চারটা থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে ভরা পূর্ণিমায় অনেক রাত্রি পর্যন্ত এই সৌন্দর্য উপভোগ করা যায়।

ঝাঁপা বাওড় ভাসমান সেতু কিভাবে যাবেন

ঝাঁপা বাওড় ভাসমান সেতু যাওয়ার সহজ বাস্তব আপডেট তথ্য ধাপে ধাপে তুলে ধরলাম। আসুন বিস্তারিত নিচে জেনে নেওয়া যাক

বাসযোগে

ঢাকা গাবতলী কল্যাণপুর সাইদাবাদ থেকে সরাসরি যশোর বাস টার্মিনালে পৌঁছানো যায়। এ রুটে কিছু নিয়মিত বাস চলাচল করে।আপনাদের সুবিধার্থে এই বাসের তালিকা তুলে ধরলাম।

বাসের নাম

হানিফ এন্টারপ্রাইজ

সোহাগ পরিবহন

এনা ট্রান্সপোর্ট

এই বাসগুলি প্রতিদিনই এই রুটে চলাচল করে থাকে।

ঢাকা থেকে যশোরের দূরত্ব ২১০ কিলোমিটার প্রায়

ঢাকা থেকে যশোরে যেতে সময় লাগে ৭-৮ ঘন্টা

জনপ্রতি বাসের ভাড়া ৭০০ - ১২০০ টাকা এসি এবং নন এসি

ট্রেনযোগে

ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যশোর পৌছানো যায়। এই রুটে কয়েকটি ট্রেনের নাম তুলে ধরা হলো। আসুন জেনে নেয়া যাক

ট্রেনের নাম

সুন্দরবন এক্সপ্রেস

চিত্রা এক্সপ্রেস

বেনাপুল এক্সপ্রেস

ছাড়ার সময় সূচি

সুন্দরবন এক্সপ্রেসঃ সকাল ৮: ১৫ মিনিটে ঢাকা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়, পৌছায় দুপুর ২:৪০ মিনিট। ছুটির দিন বুধবার।

চিত্রা এক্সপ্রেসঃ ৭:30  মিনিটে ছেড়ে যায়, যশোর পৌছায়, ভোর ৩:৪০ মিনিট। ছুটির দিন রবিবার।

বেনাপুল এক্সপ্রেস রাত ১১:৪৫ এ যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়, পৌছায় ৬:৩০ মিনিটে. বন্ধের দিন বুধবার

ট্রেনে যেতে সময় লাগে ৮-৯ ঘন্টা

জনপ্রতি বিভিন্ন ক্লাস ভেদে ট্রেনের ভাড়া ৩৮০ - ১৩৬৫ টাকা

আরো দেখুনঃ মনিপার্ক ভেড়ামারা কুষ্টিয়া কিভাবে যাবেন ও খরচ 

যশোর-রাজগঞ্জ বাজার

যশোর রেলস্টেশনে নেমে, লোকাল মিনি বাসে চেপে বসবেন, ৪০ -৬০ মিনিট সময় নিয়ে পৌঁছাবেন রাজগঞ্জ বাজার। জনপ্রতি ভাড়া ৪০ - ৬০ টাকা।

রাজগঞ্জ বাজার - ঝাঁপা বাওড়

আপনি রাজার গঞ্জ বাজার নেমে ইজিবাইক কিনবা ভ্যানে ১৫ - ২০ মিনিট সময় নিয়ে, জনপ্রতি ২০ - ৪০ টাকা ভাড়ায়ঝাঁপা বাওড় পৌঁছে যাবেন ।

ঝাঁপা বাওড় ভ্রমনে কোথায় থাকবেন

ঝাঁপা বাওড় ভাসমান সেতু্র আশেপাশে তেমন কোন হোটেল নেই। এজন্য যশোর শহরে থাকতে হবে। নিচে সব পর্যায়ের হোটেলের তথ্য তুলে ধরা হলো। চলুন জেনে নেওয়া যাক

বাজেটের মধ্যে হোটেল

হোটেল হাসান ইন্টারন্যাশনালঃ রুম ভাড়া ৮০০-১২০০টাকা। সুবিধা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। বাস টার্মিনাল এর কাছে অবস্থিত।

হোটেল সিটি প্লাজাঃ রুম ভাড়া ৯০০-১৫০০ টাকা। সুবিধা শহরের মাঝখানে অবস্থিত। এখান থেকে খাবার সহজে পাওয়া যায়।

মাধ্যম পর্যায়ের হোটেল

হোটেল জাবির ইন্টারন্যাশনালঃ রুম ভাড়া ২০০০ -৩৫০০ টাকা। সুবিধা লেফট রেস্টুরেন্ট ভালো সার্ভিস পাবেন।

হোটেল ওরিয়ন ইন্টারন্যাশনালঃ রুম ভাড়া ১৮০০ - ৩০০০ টাকা। সুবিধা শান্ত নিরিবিলি  শহরের কোলাহলমুক্ত পরিবেশ পাবেন।

উন্নত মানের হোটেল

হোটেল রয়েল ইন্টারন্যাশনালঃ রুম ভাড়া ৩৫০০ থেকে ৫ হাজার টাকা। সুবিধা এসি রুম রেস্টুরেন্ট পরিবার নিয়ে নিরাপদে থাকার স্থান।

যশোর শহর থেকে ৪৫ থেকে ৬০ মিনিট সময় নিয়ে ঝাঁপা বাওড় ঘুরে আসুন।

ঝাঁপা বাওড় ট্যুরে কোথায় খাবেন

যশোর শহরে কোথায় খাবেন কোন চিন্তার কারণ নেই। শহরের মধ্যে ভালো ও বাজেটের মধ্যে রেস্তোরাঁ বা খাবার হোটেল পাবেন। আসুন হোটেল গুলোর নাম জেনে নেওয়া যাক 

বাজেটের মধ্যে হোটেল

ঝাঁপা বাওড় ভাসমান সেতু ভ্রমণে যশোর শহরের মধ্যে বাজেটের মধ্যে যে সমস্ত হোটেল গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো

রেস্টুরেন্ট খান বাবাঃ জনপ্রিয় লোকাল খাবারের হোটেল। পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলের মধ্যে এটি একটি অন্যতম হোটেল।

খাবারের মধ্যে যা পাবেন

  • ভাত
  • খিচুড়ি ভুনা
  • ডাল
  • মাছ
  • ডিম
  • সবজি
  • ভালো স্বাদের হোটেল।

জনপ্রতি দুপুরের খাবারের বাজেট ধরন = ৯০ - ১৫০ টাকা।

শাহী বিরিয়ানি হোটেলঃ বিরিয়ানি, কাবাব, নান রুটি দুপুর এবং রাতের খাবার উভয়ই  পাবেন।

সিটি ফুড কর্নারঃ হালকা খাবার, কাবাব বিরিয়ানি, বন্ধুদের নিয়ে বাজেটের মধ্যে খাওয়া যায়।

দুপুরের খাবারে বাজেট ধরুন = ১৫০ - ২৫০ টাকা।

এছাড়াও এসব হোটেলে চা পাপের ব্যবস্থা আছে, = ১০০ -১৮০ টাকার মধ্যে নাস্তা করতে পারবেন।

এছাড়াও যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি খেজুরের গুড়ের সন্দেশ ভিজা পিঠা খেয়ে দেখবেন।

ভ্রমণে সঙ্গে যা নিবেন

ঝাঁপা বাওড় ভাসমান সেতু ভ্রমণের সময় সঙ্গে যার নিজ কিছু নিলে ভালো হয়। তার একটি তথ্য সাজিয়ে দিলাম। আসুন জেনে নেওয়া যাক

  • জাতীয় পরিচয় পত্র
  • মোবাইল ফোন ও চার্জার এবং পাওয়ার ব্যাংক
  • নগদ টাকা
  • হালকা ও আরামদায়ক পোশাক
  • নরম স্যান্ডেল
  • রেনকোট বা ছাতা
  • শুকনো খাবার
  • বোতলজাত পানি
  • উন্নত মানের ক্যামেরা বা ড্রোন
  • সেলফি স্টিক
  • সানস্ক্রিন ক্রিম
  • সানগ্লাস
  • কেপ বা টুপি
  • প্রাথমিক পর্যায়ে ওষুধ পত্র
  • স্থানীয়দের মোবাইল নাম্বার সঙ্গে রাখুন।

জরুরী সতর্কতা

ঝাঁপা বাওড় ভাসমান সেতু ঘুরতে গেলে কিছু জরুরি সতর্কতা মেনে চলা দরকার। এটা নিরাপত্তা নিশ্চিত করবে। চলুন নিচে বিস্তারিত জেনে নেওয়া যাক

সেতুর ওপর থেকে পা বা হাত নাড়িয়ে পানিতে দেওয়ার চেষ্টা করবেন না

ছোট শিশুদের নিয়ন্ত্রণে রাখতে হবে

বর্ষার দিনে প্লাস্টিকের ড্রাম পিচ্ছিল থাকে, গড়িয়ে পড়ে যাওয়ার ঝুঁকি থাকে।

ওজন বেশি হলে একসাথে দাঁড়াবেন না।

সেতুর উপরে মোটরসাইকেল জোরে চালাবেন না

আবহাওয়া খবর সব সময় আপডেট রাখবেন

স্থানীয়দের নিয়ম মেনে চলবেন

পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করবেন।

আশেপাশের দর্শনীয় স্থান

আশেপাশে দর্শনীয় স্থান  একই খরচে ঘুরে আসতে পারেন। আসুন আশেপাশের দর্শনীয় স্থানগুলোর নাম জেনে নিই

রাজগঞ্জ বাজারঃ পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত। লোকাল মার্কেট গ্রামীণ জীবন নাস্তা ও হালকা কেনাকাটার স্থান। সেতুতে পৌঁছানোর আগে, এখান থেকে নাস্তা কিনে নিয়ে যেতে পারেন।

মনিরামপুর উপজেলাঃ প্রশাসনিক ও শিক্ষা কেন্দ্র। শহরের হোটেল রেস্টুরেন্ট। যশোরে শহরে তুলনায় শান্ত ও গ্রামীণ পরিবেশ।

যশোর ও ঝিনাইদহ শহর দর্পণঃ যশোর শহরে ঐতিহাসিক জামে মসজিদ ও রেল স্টেশন দেখার মত স্থান।

ঝিনাইদহ শহর নদীর তীরে ছোট ছোট ব্রিজ গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ যা যেকোনো পর্যটকদের আকৃষ্ট করার জন্য যথেষ্ট।

গোপনীয় পিকনিক স্পটঃ স্থানীয়দের সাথে কথা বললে গোপন গ্রামে পিকনিক স্পট খুঁজে পাওয়া যায়।

ঝাঁপা-বাওড়-ভাসমান-সেতু-ভ্রমণ-গাইড-২০২৬:

প্রশ্ন উত্তর পর্ব

গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর পর্ব তৈরি করা হলো। যা আপনাদের ভ্রমণকে আরামদায়ক ও নিরাপদ করবে।

প্রশ্নঃ ঝাঁপা বাওড় কি নদীর উপরে অবস্থিত

উত্তরঃ না, এটি নদী নয়। এটি একটি বাওড় । এখানে কোন স্রোত ও নদী বা গ্রামের ব্রিজ ভাঙ্গনের কোন ভয় নেই।

প্রশ্নঃ ভাসমান সেতুতে মোটরসাইকেল চালানো যায় কি

উত্তরঃ হ্যাঁ চালানো যায়। তবে ধীরে চালাতে হবে।

প্রশ্নঃঝাঁপা বাওড় এর আশেপাশে কি কোন খাবারের হোটেল আছে

উত্তরঃ এর আশেপাশের ছোট-বড় কোন হোটেল নেই। প্রবেশের সময় যশোর শহর থেকে নাস্তা কিনে নিতে হবে।

প্রশ্নঃ ভ্রমণের সেরা সময় কখন

উত্তরঃ শীতকাল, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস।

প্রশ্নঃ রাতের বেলায় সেতুতে চলাফেরা করা কি নিরাপদ

উত্তরঃ না, রাতের রাতের বেলা চলাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ

ক্লিক করুনঃ আক্কাস লেক ভিউ পার্ক চুয়াডাঙ্গা যাতায়াতের যাবতীয় খরচ তথ্য 

শেষ কথা

সম্মানিত পাঠক, আজকের আর্টিকেলে আমরা বিস্তারিত ঝাঁপা বাওড় ভাসমান সেতু ভ্রমণ গাইড ২০২৭: যাতায়াত খরচ ও প্রয়োজনীয় তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। আশা করছি বুঝতে পেরেছেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, বিস্তারিত জানানো হয়েছে। এরপরও যদি আপনাদের কোন প্রশ্ন থাকে। তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে উপকৃত হবো।

ঝাঁপা বাওড় ভাসমান সেতু আর্টিকেলটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের আত্মীয়-স্বজনের নিকট ফলো দিয়ে শেয়ার করে দিবেন। যেন তারা সঠিক পরিকল্পনা নিয়ে এ জায়গা গুলো ভ্রমণ করতে পারেন। আমাদের ওয়েবসাইটে নিত্য নতুন আর্টিকেল পেতে প্রতিদিন ভিজিট করুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মত এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আপনি সফল ব্লগে নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url